এক্সপ্লোর

Hypnic Jerk: ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি অনুভব হচ্ছে? কেন হয় এমন?

ঘুমিয়ে পড়ার পরও মস্তিষ্কের এমন কোনও অংশ আচমকাই কাজ করতে শুরু করে, যার ফলে এই সমস্যা দেখা দেয়। আচমকাই শরীরে ঝাঁকুনি দিলে মস্তিষ্ক ফের সজাগ হয়ে ওঠে। ঘুম ভেঙে যায়।

কলকাতা: অনেককেই বলতে শোনা যায়, ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি (Hypnic Jerk) অনুভব হল। এবং পড়ে যাওয়ার মতো অনুভব হতেই ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে ঝাঁকুনি অনুভবের এমন সমস্যাকে অনেকেই গুরুত্ব সহকারে দেখেন না। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্যা দীর্ঘদিন ধরে হতে থাকলে তা মারাত্মক হতে পারে। কিন্তু কেন এমন সমস্যা দেখা দেয় জানা আছে?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের মধ্যে আচমকাই শরীরে ঝাঁকুনি অনুভবের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু তাঁরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। তাঁদের মতে, ঘুমিয়ে পড়ার পরও মস্তিষ্কের এমন কোনও অংশ আচমকাই কাজ করতে শুরু করে, যার ফলে এই সমস্যা দেখা দেয়। আচমকাই শরীরে ঝাঁকুনি দিলে মস্তিষ্ক ফের সজাগ হয়ে ওঠে। ঘুম ভেঙে যায়।

২. বিভিন্ন তথ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনে প্রচুর পরিমাণে চা, কফি খেলে ধূমপান করলে এমন সমস্যা দেখা দিতে পারে। কফি আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে। ঘুমতে যাওয়ার ৬ ঘণ্টা আগেও যদি কোনও ব্যক্তি কফি খান, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, ঘুমতে যাওয়ার আগে কফি খেলে ঘুমের সমস্যাও দেখা দেয়। অনিদ্রার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও ঘুমতে যাওয়ার সময় বা আগে অতিরিক্ত মাত্রায় ধূমপানের ফলেও এই সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন - Snakebite First Aid: সাপে কামড়ালে কী করবেন কী করবেন না?

৩. নিয়মিত শরীরচর্চা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এটা তো আমরা সকলেই জানি। কিন্তু এটা কি জাননে, সন্ধের পরে বা রাতের দিকে শরীরচর্চা করলে ঘুমনোর সময় শরীরে ঝাঁকুনির সমস্যা দেখা দিতে পারে? এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৪. অত্যধিক স্ট্রেস এবং উদ্বেগের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৫. যাঁদের অনিদ্রার সমস্যা রয়েছে, সঠিকভাবে নিয়মিত ঘুম হয় না, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা মারাত্মকভাবে দেখা দিতে পারে। 

ঘুমের মধ্যে ঝাঁকুনি অনুভবের সমস্যা ফলে যদি কোনওভাবে ব্যক্তির শরীরে আঘাত লাগে, তাহলে তা মারাত্মক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 

এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন নিয়ম মেনে সকালে ওঠা এবং ঘুমতে যাওয়ার অভ্যাস রাখতে হবে। এছাড়াও, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঘুমনোর সময়ে ঘর যতটা সম্ভব অন্ধকার করে রাখলে ঘুম ভালো হয় বল মত তাঁদের।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget