এক্সপ্লোর

Long Covid: লং কোভিডের এই লক্ষণগুলি অবহেলা করলে ভুগতে হবে দীর্ঘদিন

Long Covid Symptoms: লং কোভিডের যে উপসর্গ অবহেলা করলে সারা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেগুলো জেনে রাখা দরকার।

কলকাতা: কোভিড (Coronavirus) এবং লং কোভিডের (Long Covid) মধ্যে পার্থক্যটা অনেকেই বুঝতে পারেন না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিডের যে উপসর্গগুলি চার সপ্তাহের বেশি সময় ধরে দেখা যায়, তা লং কোভিড। দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের (Covid19) উপসর্গ দেখা দিলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এর জন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, সঠিক চিকিৎসা না হলে সারাজীবনের জন্য নানা অসুখ বাসা বেঁধে থাকতে পারে। তাই লং কোভিডের যে উপসর্গ অবহেলা করলে সারা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেগুলো জেনে রাখা দরকার।

১. ফুসফুসের সমস্যা- কোভিড থেকে সেরে ওঠার পর বহু মানুষের মধ্যেই ফুসফুসের সমস্যা দেখা দেয়। বহু মানুষই এই সমস্যা এড়িয়ে যান। শ্বাস প্রশ্বাসের সমস্যা কখনও এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের। হয়তো লক্ষ করছেন, দীর্ঘদিন ধরে আপনার কাশি সর্দি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। নাহলে ফুসফুসের সমস্যা জটিল সমস্যায় পরিণত হতে পারে।

২. গা বমি, মাথা ঘোরার সমস্যা- করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সময় এই সমস্যা দেখা দেয়। এমনকি সেরে ওঠার পরও মাথা ঘোরা এবং গা বমি ভাব দেখা দেয়। এগুলোই লং কোভিডের লক্ষণ। 

আরও পড়ুন - Body Odor: গায়ে দুর্গন্ধর সমস্যা দেখা দিচ্ছে? এই খাবারগুলো খাচ্ছেন না তো?

৩. বুকে ব্যথা- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন যদি বুকে ব্যথা এবং বুকে চাপ অনুভব করেন, তাহলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। এর ফলে হৃদরোগ দেখা দিতে পারে।

৪. অবসাদ- করোনা থেকে সেরে ওঠার পর অবসাদে আক্রান্ত হতে দেখা যায় বহু মানুষকে। অনেকেই এই সময়ে নিজের ক্ষতি করে ফেলেন অবসাদে আক্রান্ত হয়ে। এই লক্ষণকে লং কোভিডের লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget