এক্সপ্লোর

Cancer Report 2024: Millennials, Gen X-দের মধ্যেই ক্যান্সারের ঝুঁকি বেশি, স্থূলতা, অনিদ্রা অন্যতম কারণ, বলছে রিপোর্ট

Lancet Public Health: আমেরিকার ক্যান্সার সোসাইটি (ACS) এবং কানাডার University of Calgary-র গবেষকরা ২ কোটি ৪০ লক্ষ মানুষের শরীরে বাসা বাঁধা ৩৪ ধরনের ক্যান্সার নিয়ে গবেষণা চালান

নয়াদিল্লি: অল্পবয়সিদের মধ্যেই ক্যান্সারের ঝুঁকি বেশি বলে এবার উঠে এল গবেষণায়। বিশেষ করে Millennials এবং Gen X-দের মধ্যে ১৭ ধরনের ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। Lancet Public Health-এ প্রকাশিত রিপোর্টে এমন দাবি করা হয়েছে। বলা হয়েছে, ১৯৯০ সালে নাগাদ জন্ম যাঁদের, আগের প্রজন্মের তুলনায় তাঁদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। (Cancer Report 2024)

আমেরিকার ক্যান্সার সোসাইটি (ACS) এবং কানাডার University of Calgary-র গবেষকরা ২ কোটি ৪০ লক্ষ মানুষের শরীরে বাসা বাঁধা ৩৪ ধরনের ক্যান্সার নিয়ে গবেষণা চালান। ১৯২০ থেকে ১৯৯০ সালের মধ্যে জন্মগ্রহণ করা, ২৫ ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছেন, তাঁদের মৃত্যু নিয়েও গবেষণা চলে। সেই রিপোর্টই প্রকাশিত হয়েছে Lancet Public Health-এ। (Lancet Public Health)

ওই রিপোর্টে বলা হয়েছে, ১৯৯০ সালে জন্ম যাঁদের, আগের প্রজন্মের তুলনায় তাঁদের জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১২ শতাংশ বেশি। ১৬৯ শতাংশ বেশি ঝুঁকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের। এমনকি থাইরয়েড ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, কিডনির ক্যান্সার,রেনাল পেলভিস ক্যান্সার, স্মল ইন্টেস্টাইন ক্যান্সারের ঝুঁকিও বেশি ১৯৯০ সালে জন্মগ্রহণকারীদের মধ্যে।

https://www.thelancet.com/journals/lanpub/article/PIIS2468-2667(24)00156-7/fulltext বিশদ রিপোর্ট।

অল্পবয়সি মহিলাদের মধ্যে এন্ডোমেট্রিয়াল, লিভার এবং ইন্ট্রাহেপ্যাটিক পিত্তনালি ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বেশি। পিত্তথলি, টেস্টিকুলার, কোলোরেক্টাল ক্যান্সারে মারা যাওয়ার ঝুঁকিও বেশি এঁদের।  ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মেছেন যাঁরা, তাঁদের Millennials এবং ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের Gen X বলা হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ২০২০ সালে প্রায় ২ কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ৯ লক্ষ ৭০ হাজার মানুষ। পৃথিবীতে বর্তমানে, মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। পাশাপাশি, কোলোরেক্টাল ক্যান্সাল, প্রস্টেট ক্যান্সার এবং স্টমাক ক্যান্সারও বৃদ্ধি পাচ্ছে। 

অল্পবয়সিদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি যে বেশি, তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। নয়া গবেষণায় আট ধরনের নতুন ক্যান্সারের নাম নথিবদ্ধ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কার্ডিয়া ক্যান্সার, যা এক ধরনের স্টমাক ক্যান্সার। মহিলাদের মধ্যে বাড়ছে লিভার ক্যান্সার। মহিলাদের মধ্যে বাড়ছে Non-HPV-Associated Oral Cancer, Pharynyx Cancer-ও. পায়ুদ্বারের ক্যান্সার, Kaposi Sarcoma ক্যান্সার বাড়ছে পুরুষদের মধ্যে।

অল্পবয়সিদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কেন বেশি, নির্দিষ্ট ভাবে তা চিহ্নিত করা না গেলেও, ঝুঁকিপূর্ণ শৈশব এবং কৈশোরের উল্লেখ করেছেন গবেষকরা। পাশাপাশি, দূষণ, পরিবেশজাত বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ, স্থূলতা, শারীরিক ভাবে কম সক্রিয় হওয়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিদ্রাকে দায়ী করেছেন তাঁরা। 

আরও পড়ুন: Chia Seeds Health Benefits: ট্রেন্ডে গা-ভাসিয়ে খাচ্ছেন চিয়া সিডস, ঠিক করছেন কি? কারা খাবেন, কারা খাবেন না? বললেন চিকিৎসক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget