এক্সপ্লোর

Health News:দূষিত বায়ুর মধ্যে ঘণ্টাদুয়েক? ধাক্কা খেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা, ইঙ্গিত গবেষণায়

Traffic Pollution And Brain:মাত্র দু'ঘণ্টার বায়ুদূষণে অকেজো হতে পারে মস্তিষ্ক, অশনি সঙ্কেত নতুন গবেষণায়।

নয়াদিল্লি: মাত্র দু'ঘণ্টার বায়ুদূষণে অকেজো হতে পারে মস্তিষ্ক (Air Pollution and brain), অশনি সঙ্কেত নতুন গবেষণায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার একদল গবেষকের যৌথ উদ্যোগে যে পরীক্ষা হয়েছিল, তাতে উঠে এসেছে যে ঘণ্টাদুয়েকের মাঝারি মানের ডিজেল দূষণের ধাক্কায় জেরবার হতে পারে মস্তিষ্কের 'ফাংশনাল কানেকটিভিটি' (Pollution Impairs Brain)। জার্নাল 'এনভায়রনমেন্টাল হেলথ'-এ (Journal Environmental Health) তাঁদের গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার পর নতুন করে বায়ুদূষণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নয়াদিল্লির (New Delhi AQI) বাতাসের গুণমান নিয়ে গত বেশ কিছু দিন ধরে চিন্তায় গোটা দেশ। ধোঁয়াশার মোটা চাদরে ঢেকে রাজধানী শহর। এর মধ্যে এই গবেষণা কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে। 

কী জানা গেল?
গবেষণার জন্য ২৪ জন সুস্থ-সবল প্রাপ্তবয়স্ককে বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। তার পর খুব সামান্য সময়ের জন্য পরীক্ষাগারের মধ্যেই ডিজেল বর্জ্য এবং ফিল্টার হয়ে আসা বায়ুর মধ্যে রাখা হয় তাঁদের। গবেষকদলটির দাবি, ডিজেল বর্জ্য এবং ফিল্টার হয়ে আসা বায়ুর মধ্যে তাঁদের রাখার আগে ও পরে  প্রত্যেক অংশগ্রহণকারীর মস্তিষ্কের কার্যকলাপ 'ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ের' মাধ্যমে মাপা হয়। গবেষকদলের অন্যতম বর্ষীয়ান সদস্য, ক্রিস কার্লস্টেনের কথায়, 'বহু দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন, বায়ুদূষণের কোনও প্রভাব অন্তত মস্তিষ্কের উপর পড়ে না। এই অভূতপূর্ব গবেষণা দেখিয়ে দিল বায়ুদূষণ এবং কগনিশন বা মস্তিষ্কের বিবেচনাশক্তির মধ্যে যথেষ্ট যোগসূত্র রয়েছে।' 
ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার বিজ্ঞানীদের দাবি, স্মৃতি-সহ যে কোনও 'ইন্টারনাল মেন্টাল স্টেট' সক্রিয় হলে মস্তিষ্কের 'ডিফল্ট মোড নেটওয়ার্ক'-এলাকা জেগে ওঠে। গবেষকরা দেখেছেন, ডিজেল বর্জ্যে রাখার পর এই  'ডিফল্ট মোড নেটওয়ার্ক'-এর 'ফাংশনাল কানেকটিভিটি' স্লথ হয়ে যায়। এই দলেরই আর এক গবেষক, জোডি গরিলুকের মতে, 'আমরা দেখেছি, মস্তিষ্কের এই এলাকার কার্যক্ষমতা কমে যাওয়ার অর্থ বুদ্ধি ও বিবেচনাবোধ ও তার সঙ্গে জড়িত কাজকর্মে ধাক্কা এবং অবসাদের বাড়বৃদ্ধি।' তবে গবেষকদলের দাবি, এক্ষেত্রে মস্তিষ্কের এই অঞ্চলের কার্যক্ষমতা কমার অর্থ ঠিক কী, সেটি নির্দিষ্ট ভাবে বুঝতে হলে আরও গবেষণা জরুরি।

আর যা...
একই সঙ্গে আরও একটি বিষয় লক্ষ্য করেন গবেষকরা। ডিজেল-বর্জ্যে রাখার পর গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কে যে বদল এসেছে, সেটি সাময়িক। ডিজেল-বর্জ্য থেকে তাঁদের সরিয়ে নেওয়ার পরই মস্তিষ্কের কার্যক্ষমতা ফের পুরনো মাত্রায় ফিরে আসে। তবে গবেষকদলের ধারণা, দূষণের ধাক্কা যদি নিয়মিত হয়, তা হলে মস্তিষ্কে এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। অতএব ঢিলেমি দেওয়ার কোনও জায়গা নেই, সতর্ক হতে হবে সময় থাকতেই।

আরও পড়ুন:রাস্তাঘাটে ধুলোবালি থেকে চোখকে সুরক্ষিত রাখতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget