এক্সপ্লোর

Eye Care Tips: রাস্তাঘাটে ধুলোবালি থেকে চোখকে সুরক্ষিত রাখতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?

Air Pollution: কোনওভাবে চোখে কিছু পড়ে গেলে চোখে অস্বস্তি শুরু হয়। এই অবস্থায় চোখ খুব চুলকাতে পারে। কিন্তু আপনি হাত দিয়ে বারবার ঘষে চোখে চুলকাতে যাবেন না। এর ফলে সমস্যা বা ইনফেকশন বাড়তে পারে।

Eye Care Tips: শীতের (Winter Season) দিনে বায়ুদূষণের (Air Pollution) মাত্রা বৃদ্ধি পায়। রাস্তাঘাটে ধুলোবালির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়াও থাকে শুষ্ক ও রুক্ষ। এই পরিস্থিতিতে বায়ু দূষণের হাত থেকে নিজের চোখকে (Eye Care Tips) অত্যন্ত সতর্ক ভাবে সুরক্ষিত রাখা প্রয়োজন। সেক্ষেত্রে কী কী করণীয়? একনজরে দেখে নিন সহজ কিছু টিপস। 

  • শীতকালে রাস্তাঘাটে ধুলোবালির পরিমাণ অন্যান্য মরশুমের তুলনায় বেশি থাকে। কারণ এই সময় আবহাওয়া রুক্ষ, শুষ্ক প্রকৃতির থাকে। এই পরিস্থিতিতে চোখকে রক্ষা করার জন্য বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানগ্লাস পরে বেরোন।
  • শীতের মরশুমে চড়া রোদও থাকে। তাই সানগ্লাস পরে বেরোলে আপনার চোখ রোদ থেকেও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে ধুলোবালিও আপনার চোখে যাবে না।
  • কোনওভাবে চোখে কিছু পড়ে গেলে চোখে অস্বস্তি শুরু হয়। এই অবস্থায় চোখ খুব চুলকাতে পারে। কিন্তু আপনি হাত দিয়ে বারবার ঘষে চোখে চুলকাতে যাবেন না। এর ফলে সমস্যা বা ইনফেকশন বাড়তে পারে।
  • যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা বাড়ি ফিরে ইয়মিত ভাবে চোখ পরিষ্কার করুন ঠান্ডা জল দিয়ে। 
  • চোখে ধুলোবালি পড়লে চোখ থেকে জল পড়া শুরু হয়। চুলকানি ভাব বোঝা যায়। এই অবস্থায় চোখ কখনই হাত দিয়ে কচলানো বা রগড়ানো উচিত নয়। তার জেরে সমস্যা বাড়তে পারে।
  • বাড়ি ফিরে চোখে ভালভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এরপর বরফের টুকরো নরম কাপড়ের মধ্যে বেঁধে ভালভাবে চোখের চারপাশে লাগানো প্রয়োজন। এর ফলে ফোলাভাব এবং জ্বালানি বা এ জাতীয় সমস্যা থাকলে তা কমে যাবে।
  • যাঁদের চোখে চশমা রয়েছে তাঁরা চশমা পরিষ্কার করার সুরঞ্জাম সঙ্গে নিয়েই বেরোন । কারণ ধুলোবালিতে চশমার কাচে সহজে ময়লা জমতে পারে।
  • সারাবছর চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য চোখ ভালভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। তবে এর জন্য কিছু সতর্কতাও মেনে চলা প্রয়োজন। অনেকসময়েই ধুলো থেকে চোখে বিভিন্ন ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 
  • এছাড়াও বারবার চোখে হাত দেওয়া, চোখ চুলকে নেওয়া, এইসব কোনও কিছু হতে দেওয়া যাবে না। এর ফলে চোখে সমস্যা বাড়তে পারে।
  • চোখ পরিষ্কার করা সময় অনেকেই খুব জোরে জলের ঝাপটা দিয়ে থাকেন। এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। চোখে আলতো করে জল বুলিয়ে নিতে হবে। তার আগে হাত পরিষ্কার করা প্রয়োজন। আর চোখ মোছার জন্যেও নরম সুতির কাপড় ব্যবহার করা উচিত।

আরও পড়ুন- কেটো ডায়েট আসলে কী? কোন ধরনের খাবার খাওয়া হয়? কোন কোন নিয়ম মেনে চললে ওজন কমাতে সফল হবেন আপনি?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget