এক্সপ্লোর

Bappi Lahiri Sleep Apnea: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কী এই অসুখ, উপসর্গই বা কী

Obstructive Sleep Apnea : এই রোগ নিয়ে সকাল থেকেই সার্চ ইঞ্জিনে হুড়োহুড়ি করে খোঁজ , একেবারেই বিরল নয় কিন্তু এই রোগ , জানাচ্ছেন চিকিৎসক  শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

কলকাতা : চলে গেলেন সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি ( Bappi Lahiri ) । ভুগছিলেন অনেকদিনই । এক মাস হাসপাতালেও ছিলেন করোনা আক্রান্ত হয়ে। তারপর সুস্থতার মুখ দেখলেও , ভাল হতে আর পারলেন না পুরোপুরি।  অবস্থা খারাপ হল, হাসপাতালে ফের ভর্তি হলেন, তারপর ছেড়ে গেলেন এই পৃথিবী। হাসপাতালের তরফে জানানো হল, তিনি অবস্ট্রাকটিভ স্লিম অ্যাপনিয়ায় ( obstructive sleep apnea ) আক্রান্ত ছিলেন।  কী এই অসুখ, যা ৭০ এ পৌঁছানোর আগেই কেড়ে নিল প্রাণ? এই রোগ নিয়ে  সবচেয়ে বেশি সার্চ করেছেন ভারতীয়রা। তাই বাপি লাহিড়ির মৃত্যুতে গুগলে ট্রেন্ডিং হয়ে যায়  Obstructive Sleep Apnea। 

এবিপি লাইভকে বিশিষ্ট চিকিৎসক  শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন , এই রোগ আসলে শ্বাসযন্ত্র ও শ্বাসনালীর জটিল সমস্যা । তবে বিরলও নয়। 


অনেকেই নাক ডাকার সমস্যায় ভোগেন। কিন্তু কারও কারও নাক ডাকা অস্বাভাবিক বেশি ! যে পেশীগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিটি চলে. তা ঘুমিয়ে পড়া কালীন শ্লথ হয়ে পড়ে। কাজের গতি কমে যায়। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যায়। ঘুমের মধ্যে সঠিক ভাবে শ্বাস নেওয়া যায় না। সরু নালী দিয়ে যখন শ্বাসবায়ু যেতে চায়, তখন যে চাপ তৈরি হয়ে শব্দ হয়, তাকেই বলে নাক ডাকা।

  যত বেশি বাড়ে নাক ডাকা, বুঝতে হবে সমস্যা বাড়ছে। এক সময় আর শ্বাস বের হতে না পেরে ঘুম ভেঙে যায়। তখন আবার পেশীগুলো সচল হয়ে যায়। দেখা গিয়েছে, স্থূলকায় ব্যক্তিদের সমস্যা বেশি হয়। জিভ পুরু হয়ে যায়, আলজিভ বড় হয়ে যায়। রোগের গুরুত্ব অনুসারে চিকিৎসা শুরু করতে হয়। 

আরও পড়ুন :

"বাপিদা'র গান ছাড়া স্টার হয়ে উঠতে পারতাম না", শোকবার্তা গোবিন্দর

এই রোগের  উপসর্গ - নাক ডাকা, আরও সজোরে নাক ডাকা, তারপর হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। এভাবে বারবার ঘুম ভাঙলে নর্মাল স্লিপের সাইকলটাই নষ্ট হয়ে যায়। ঘুমের চারটি সাইকল একেবারেই ঠিকঠাক হয় না। ক্লান্তি দূর হয় না। ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি থাকে। একটু বসে থাকলেই ঘুম পায়। আক্রান্ত ব্যক্তি ঢুলতে থাকেন নিজের অজান্তেই।  কাজের মধ্যেই ঘুমিয়ে পড়েন। ছোট্ট ঘুমের মধ্যেও নাক ডাকতে দেখা যায়। এই উপসর্গ এতটাই বেড়ে যেতে পারে স্থান-কাল-পাত্র মানে না। হয়ত খুব জরুরি মিটিং চলছে, তার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কিংবা প্রবল কোলাহলের মধ্যেও ঘুম এসে গেল। 

এই অসুখে স্থূলতা বাড়ে। ধীরে ধীরে ডায়াবেটিস, হার্টের অসুখ ডেকে আনতে পারে। মস্তিষ্কেরও ক্ষতি করতে পারে। এই রোগ দীর্ঘকাল ধরে চললে বড় রকম ক্ষতি করে। যা ঘটে গেল বাপি লাহিড়ির সঙ্গে।  

এই অসুখের নানাভাবে চিকিৎসা হয় । 

  • অ্যাডিনয়েড টনসিল (adenoid tonsillitis) থেকে সমস্যা হলে, টনসিল অপারেশন করে দেওয়া হয়।
  • ইউভিলা বা আলজিভ কেটে দেওয়া হয়।
  • জিভের পুরু অংশও অপারেশন করে বাদ দেওয়া হয়।
  • সি প্যাপ মেশিন ব্যবহার করা যায়। এর দ্বারা জোর করে অক্সিজেন ঢুকিয়ে দেওয়া হয়। এতে ঘুমের মধ্যেও অক্সিজেনের ঘাটতি হয় না।
  • এই উপসর্গগুলি নিয়ে এলে স্লিপ স্টাডি করা হয়। সারা রাত সিপ্যাপ মেশিন ব্যবহার করলে ঘুমের সাইকলটি স্বাভাবিক হয়। 
  • এছাড়া রোগের প্রকোপ আটকাতে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget