এক্সপ্লোর

Healthy Pregnancy Tips: মা হওয়ার পরিকল্পনা করছেন? কী কী নিয়ম মেনে চলবেন?

মা হওয়ার আগে সন্তান ও মায়ের যাতে শারীরিক কোনও ক্ষতি না হয়, তার জন্য সবার আগে বেশ কিছু অভ্যাসও ত্যাগ করা প্রয়োজন। মা হওয়ার পরিকল্পনা করার আগে যে যে লাইফস্টাইল বদলানো প্রয়োজনের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: মা (Pregnant) হওয়ার আগে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলেন বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা। যাঁরা মা হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের রোজকার জীবনযাত্রায় অবশ্যই বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা দরকার। পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মা হওয়ার আগে সন্তান ও মায়ের যাতে শারীরিক কোনও ক্ষতি না হয়, তার জন্য সবার আগে বেশ কিছু অভ্যাসও ত্যাগ করা প্রয়োজন। মা হওয়ার পরিকল্পনা করার আগে যে যে লাইফস্টাইল এবং অভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের আগে থেকেই নানা জটিল রোগ বাসা বেঁধে রয়েছে শরীরে, তাঁরা অবশ্যই যেকোনও পরিস্থিতিতে আগে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। জটিল রোগ বলতে, মধুমেহ, থাইরয়েড, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মা হওয়ার সময় বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই শারীরিক অবস্থার কথা সবসময় চিকিৎসককে জানাতে থাকার পরামর্শ তাঁদের।

২. চিকিৎসকদের মতে, শিশুর মস্তিষ্ক ও শিরদাঁড়ার গঠন যাতে সঠিক হয় এবং যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তাই অন্তঃসত্বার হওয়ার আগে ফলিক অ্যাসিড জাতীয় খাবার খাওয়া দরকার। নাহলে পরবর্তীকালে শিশুর নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন - Recipe: সহজে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার চিপস, রইল রেসিপি

৩. মা হওয়ার পরিকল্পনা করলে সবার প্রথমে ধূমপান ও মদ্যপান পরিত্যাগের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সকলেই জানি। কিন্তু শিশুর শারীরিক নান সমস্যা দেখা দিতে পারে এর কারণে। অসময়ে শিশুর জন্ম হতে পারে, শিশুর ওজন সঠিক না হতে পারেন, মিসক্যারেজের সম্ভাবনা থাকে এবং শিশুর শ্বাসপ্রশ্বাসেও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মদ্যপান ও ধূমপান প্রথমেই বর্জন করা দরকার।

৪. মা হওয়ার পরিকল্পনা করলে স্বাস্থ্য সঠিক রাখার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর জন্য প্রতিদিন নিয়ম করে সঠিক গুণগতমান সম্পন্ন খাবার খাওয়া দরকার। অর্থাৎ, প্রতিদিন খাবারের তালিকায় যেন পুষ্টি সম্পন্ন খাবার থাকে। শাকসব্জি, ফল, বাদাম, প্রোটিন, ভিটামিনজাতীয় খাবার খেতে হবে। এর পাশাপাশি অবশ্যই নিয়ম মেনে শরীরচর্চা করতে ভুলবেন না যেন। চিকিৎসকেরা যেমন পরামর্শ দেবেন, তেমন শরীরচর্চা করা দরকার।

৫. পিৎজা, বার্গার, সিঙ্গারা, কফি, ক্যান্ডি, ফ্রেঞ্চ ফ্রাই, শর্করাজাতীয় পাণীয় এবং অবশ্যই জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করা দরকার মা হওয়ার সময়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget