এক্সপ্লোর

Covid19 Update: করোনায় মানসিক রোগীদের প্রাণহানির আশঙ্কা বেশি?

প্রায় দ্বিগুণ গতিতে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানসিক রোগীরা। তাঁদের প্রাণহানির সম্ভাবনাও রয়েছে অনেকটাই৷ 

ওয়াশিংটন: সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের থেকে মানসিক সমস্যা রয়েছে এমন ব্যক্তিরা খুব সহজেই করোনা আক্রান্ত হবেন, সাম্প্রতিক গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা দেখেছেন, প্রায় দ্বিগুণ গতিতে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানসিক রোগীরা। তাঁদের প্রাণহানির সম্ভাবনাও রয়েছে অনেকটাই৷ 

ল্যানসেট জার্নালের সাইকিয়াট্রিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ২২টি দেশে ৩৩টি সমীক্ষা করা হয়েছিল ইউরোপিয়ান কলেজ অফ নিউরোসাইকোফার্মাকোলজি থেকে। কোভিড আক্রান্ত ১৪ লক্ষ ৬৯ হাজার ৭৩১ রোগীদের সঙ্গে করোনা সংক্রমিত ৪৩ হাজার ৯৩৮ জন মানসিক রোগীর মধ্যে একটি সমীক্ষা করা হয়।

আইসিতে ভর্তি একাধিক রোগীর উপরও পরীক্ষা করা হয়৷ অনেকের ক্ষেত্রে কোমর্বিডিটি সমস্যাও রয়েছে। কিন্তু এদের মধ্যেও মানসিক রোগীদের ক্ষেত্রে দেহে সংক্রমণ বেশি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে এমনটাই দেখা গিয়েছে। অ্যান্টিসাইকোটিক্স ওষুধ চলছে এমন মানসিক রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার অনেকটাই বেশি। এদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও অনেক বেশি।

বেলজিয়ামের ক্যাম্পাস ডাফেল ইউনিভার্সিটি সাইকিয়াট্রিক হাসপাতালের ডা: লিভিয়া ডে পিকার এ প্রসঙ্গে বলেন, "ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একাধিক গবেষক একসঙ্গে কাজ করেছেন এই স্টাডিতে। রিপোর্ট অনুযায়ী যাঁদের মানসিক রোগ রয়েছে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড টিকা নেওয়া উচিত। স্বাস্থ্য ক্ষেত্রে যারা নীতি নির্ধারণ করছেন তাঁদের জন্য এই তথ্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমাদের।"

চিকিৎসক পিকারের কথায়, "আমাদের এই রিপোর্ট ভ্যাকসিনেশন ড্রাইভে অনেকটাই সাহায্য করবে। নানা দেশে টিকা স্ট্র‍্যাটেজি চলছে। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে মানসিক রোগীরা ঝুঁকির বাইরে রয়েছেন। কিন্তু আমাদের সমীক্ষা থেকে স্পষ্ট যে, এই সকল রোগীদের অগ্রাধিকার দেওয়া উচিত টিকাকরণের ক্ষেত্রে।"

ইমিউনো নিউরো সাইকিয়াট্রি নেটওয়ার্কের ডিরেক্টর এবং প্রোফেসর ম্যারিয়ন লেবোয়ের বলেন, "এটি অত্যন্ত উন্নতমানের একটি স্টাডি করা হয়েছে। বিশ্বের একাধিক গবেষকদের নিয়ে একটি একত্রিত প্রোজেক্ট যার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং তথ্যনির্ভর। কেন মানসিক রোগীদের উপর এতটা প্রভাব ফেলছে কোভিড তার পর্যবেক্ষণের জন্য আগামী দিনে বেশ কিছু কাজ বাকি রয়েছে।"

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget