এক্সপ্লোর

Dengue Vaccine : ডেঙ্গি-প্রতিরোধে বড় পদক্ষেপ, বেড়াতে যাওয়ার আগে নিতে হবে ডেঙ্গির টিকা ! ব্রিটেনে নয়া নিয়ম

Dengue Vaccine : ডেঙ্গির প্রাদুর্ভাব আছে এমন দেশে ভ্রমণের আগে, পর্যটকদের ডেঙ্গি টিকা দেওয়ার সুপারিশ করছে ব্রিটেন।

দীর্ঘ লড়াইয়ের পরে হাতের মুঠোয় এসেছিল করোনার ভ্যাকসিন। এবার অপেক্ষা ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের মোক্ষম অস্ত্রের। ভারতে খুব তাড়াতাড়ি ডেঙ্গির ভ্যাকসিন মিলবে, এমনটাই খবর। গবেষণাও অনেকদূর ! কিন্তু তার আগেই ডেঙ্গি-প্রতিরোধে এবার ব্রিটেন নিল বড় সিদ্ধান্ত। ডেঙ্গির প্রকোপ আছে এমন দেশে যেতে গেলে , সেখানকার লোকেদের, নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন। হল নয়া নিয়ম জারি ।

যারা ভারতের মতো গরমপ্রধান দেশে থাকেন, তাঁরা ডেঙ্গির আতঙ্ক সম্পর্কে যথেষ্ট সচেতন। আফ্রিকা মহাদেশের বেশির ভাগ দেশ, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশেও ডেঙ্গি নিয়ে নাজেহাল। শুধু তাই নয়, নানারকম ভেক্টর বাহিত রোগে সারাবছরই  ভোগে এসব দেশের মানুষজন।  আর এশিয়াতে তো ডেঙ্গির পরিসংখ্যান ভয়ঙ্কর।  বিশ্বের জনসংখ্যার অর্ধেক ডেঙ্গির আতঙ্কে ভোগে (Dengue Vaccine) 

ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে বিভিন্ন সংস্থা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে  tetravalent dengue vaccine, Qdenga (Takeda) ২০২৩ সালেই ব্রিটেন থেকে লাইসেন্স পায়। কিন্তু তখনই এই ভ্যাকসিন পর্যটকদের উপর প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ ভ্যাকসিনের ট্রায়ালের সময় ভ্যাকসিন-প্রাপকদের উপর যে নজর রাখতে হয়, তা পর্যটকদের উপর রাখা সম্ভব নয়। তবে এখন, ডেঙ্গির প্রাদুর্ভাব আছে এমন দেশে ভ্রমণের আগে, পর্যটকদের ডেঙ্গি টিকা দেওয়ার সুপারিশ করছে তারা। 

Lancet journal-প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে,  Qdenga একেবারেই নতুন ভ্যাকসিন। তাই এখন এই ভ্যাকসিন পর্যটকদের উপর প্রয়োগ করার পর UK Medicines and Healthcare Products Regulation Agency-র তরফে নজর রাখা জরুরি। তবে কারও কারও শারীরিক অবস্থা দুর্বল থাকে, তাদের যেকোনও রোগই সহজে ধরে নেয়। এদের ক্ষেত্রে ডেঙ্গির পরিণতি ভয়াবহ হতে পারে। দুঃখের বিষয় এখনও পর্যন্ত ডেঙ্গির এমন কোনও ভ্যাকসিন বের হয়নি, যা সবার জন্যই নিরাপদ। 
দেখা যাচ্ছে জলবায়ুর দ্রুত পরিবর্তন ও দ্রুত নগরায়নের ফলে ডেঙ্গির মত অসুখ এখন এমন জায়গায়ও হচ্ছে, যেখানে আগে হতই না। যেমন ব্রিটেনে। ল্যানসেটের জার্নাল বলছে, তাই অক্সফোর্ড, Hospital for Tropical Diseases, University College London Hospitals এর মতো খ্যাতনামা সংস্থাগুলি ডেঙ্গির ভ্যাকসিন বের করার জন্য কাজ করে যাচ্ছে। কারণ ডেঙ্গির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাই রোগটা আটকাতে ভ্যাকসিন জরুরি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সহজেই আক্রান্ত হন। তাঁদের মধ্যে ডেঙ্গি শক সিনড্রোম, ভ্যাসকুলার লিকেজ, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা বেশি ঘটে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে। 

এখনও অবধি দুটি live attenuated tetravalent vaccines রয়েছে । Dengvaxia এবং Qdenga। এর মধ্যে প্রথমটি ৬০ শতাংশ ক্ষেত্রে কার্যকরী। এখনও অবধি এই ভ্য়াকসিন শুধু তাদেরই দেওয়া যায়, যাঁদের আগে ডেঙ্গি হয়েছে। ২০২৩ এ Qdenga vaccine -এ সিলমোহর দেয় European Medicines Agency (EMA)। সেই দেশের নিয়ম অনুসারে ৪ বছরের বেশি বয়সিরা এই ভ্যাকসিন পেতে পারে। তবে এই ভ্যাকসিন গর্ভবতী, স্তনদায়ী মা ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন মানুষদের দেওয়া যায় না। Lancet বলছে, এই ভ্যাকসিন প্রথমে সেই সব জায়গার কথা ভেবে তৈরি হয়েছিল, যেখানে এই রোগের প্রাদুর্ভাব বেশি। তবে UK তে ডেঙ্গি তেমন বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছায়নি এখনও। তাই এখন শুধু পর্যটকদের জন্য, যাঁরা ডেঙ্গির ভয় আছে এমন দেশে যাচ্ছে, তাঁদের উপর প্রয়োগ করার কথা বলা হচ্ছে। আর যদি তাঁদের আগে ডেঙ্গি হয়ে থাকে, তবেই তাঁরা এই ভ্যাকসিন পাবেন। তবে এও ঠিক এই ভ্যাকসিন নেওয়া থাকলে মশা থেকে সাবধান হতে হবে না এমন নয়! 

তথ্য সূত্র : ABP Live 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget