এক্সপ্লোর

Weight Loss Tips: বাড়তি ওজন কমাতে গিয়ে বাড়িয়ে ফেলছেন না তো, জেনে নিন

ওজন কমাতে গিয়ে বেশ কিছু সাধারণ ভুলত্রুটি করে থাকি আমরা যা হয়তো ওজন কমানোর বদলে বাড়িয়ে দেয়।

কলকাতা: করোনা অতিমারীর কারণে গোটা পৃথিবী প্রায় দু'বছর ধরে ঘরবন্দি। বাড়ি বসেই ভিডিও কলে আড্ডা থেকে কাজ, সবকিছু। ফলে স্বাভাবিকভাবে অনেকেই বেশ ওজন বাড়িয়ে ফেলেছেন। অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছেন। দেহের অতিরিক্ত মেদ ঝরানোর কাজে লেগে পড়েছেন। কিন্তু কাজ হচ্ছে কতটা? আপনার ক্ষেত্রেও কি একই সমস্যা? শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না? চিন্তা করার কিচ্ছু নেই। বেশ কিছু সাধারণ ভুলত্রুটির কথা জেনে রাখুন, যা হয়তো আপনার ওজন কমানোর বদলে বাড়িয়ে দিচ্ছে। নিচে রইল তালিকা।

 

পর্যাপ্ত পরিমাণে না খাওয়া

যদি আপনি তাঁদের অন্যতম হন, যাংরা মনে করেন কম খেলেই ওজন কমানো যায়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কম ক্যালোরির খাবার খেলে হয়তো সাময়িকভাবে ওজন কমাতে পারে, কিন্তু কিছুদিন পর এই অসম্ভব রুটিনে নিজেকে বেঁধে রাখা কঠিন হয়ে যায়। যখন আমরা কোনও ডায়েট মেনে চলি, তখন আমাদের মস্তিষ্ক ভাবে যে আমাদের কোনও সমস্যা হয়েছে এবং সে তখন অনাহারে চলে যায়। যার ফলে ক্যালোরি ঝরানোর সমস্ত শারীরবৃত্তিয় প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়। এর মধ্যে থাইরয়েড, মেটাবলিজম ও রক্তচাপও পড়ে। এর ফলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে।

 

বিশেষ খাবার এড়িয়ে চলা

যদি আপনার ডায়েটে বিশেষ কিছু গ্রুপের খাবার না থাকে তাহলে সেই ডায়েট বদলে ফেলা উচিত। কখনও কোনও সম্পূ্র্ণ খাদ্য গোষ্ঠী যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট বিজের ডায়েট থেকে বাদ দেওয়া উচিত নয়। এগুলো খেতেই হবে কারণ এতে ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টও থাকে।

 

একঘেয়ে খাদ্যাভ্যাস

ধরুন আপনি একটা নির্দিষ্ট ডায়েট মেনে চলছিলেন, তাতে ওজনও কমিয়ে ফেলেছেন। কিন্তু এবারে আর অতিরিক্ত মেদ নেই আপনার শরীরে। কী করবেন? পরীক্ষা করে দেখা গেছে, একঘেয়ে খাদ্যাভ্যাসে আপনি যে পরিমাণ ক্যালোরি খাচ্ছেন তার সবটাই ঝরিয়ে ফেলার জোগাড় হয়। তখন ওজন কমানোর জন্য নতুন কিছু ট্রাই করে শরীরকে চমকে দিতে হয়। অর্থাৎ একঘেয়ে ডায়েট থেকে বেরিয়ে এসে মাঝে মধ্যে নতুন জিনিস চেখে দেখা ভাল।

 

৭০ শতাংশ ও ৩০ শতাংশ কসরত

প্রয়োজনের অতিরিক্ত ওয়ার্কআউট বা কসরত কখনওই ওজন কমাতে সাহায্য করে না। নিয়মিত ব্যায়াম করা ভাল, তাতে মেদও ঝরে। কিন্তু সীমা পেরিয়ে বেশি কসরত কখনও কখনও বুমেরাং হয়ে যেতে পারে। সমীক্ষা বলে, সঠিক খাদ্যাভ্যাস ওজন কমাতে ৭০ শতাংশ সাহায্য করে, বাকি ৩০ শতাংশে হাত থাকে ওয়ার্কআউটের।

 

হাঁটাচলা প্রয়োজন

অনেকক্ষণ একভাবে বসে থাকাকে এখন ধূমপানের সঙ্গে তুলনা করা হচ্ছে। যখন একটানা অনেকক্ষণ বসে থাকছেন তখন আপনার শরীর লাইপেজ তৈরি করা বন্ধ করে দেয়। এই লাইপেজ ওজন কমাতে ব  বিশেষ ভূমিকা পালন করে।

 

পর্যাপ্ত ঘুম প্রয়োজন

অতিরিক্ত মেদ ঝরানোর পথচলায় অবশ্যই পর্যাপ্ত ঘুমকে আপনার সঙ্গী করতেই হবে। দিনে অন্তত ৬-৮ ঘণ্টা ঘুম না হলে ওজন কমানোর পথে তা বাধা সৃষ্টি করতে পারে। যাদের ঘুম কম, তাদের হজম ক্ষমতা দুর্বল হয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget