এক্সপ্লোর

Healthy Foods: বদহজম, অ্যাসিডিটির সমস্যায় নাজেহাল, পরিবর্তন প্রয়োজন খাদ্যাভ্যাসে, কী কী খেতে পারেন?

Digestion Problem: বদহজমের সমস্যা এড়াতে এবং হজমশক্তি ভাল করার জন্য প্রতিদিন কোন কোন খাবার খেতে পারেন, দেখে নেওয়া যাক।

Healthy Foods: হজমের সমস্যা (Digestion Problem) হলে আমাদের শরীরে একাধিক অসুবিধার সৃষ্টি হতে পারে। অ্যাসিডিটি (Acidity), গ্যাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আসলে হজমের সমস্যা মানে শুধু অ্যাসিডিটি বা গ্যাসের অসুবিধা নয়, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যাও দেখা দিতে পারে। এক্ষেত্রে খাওয়ার-দাওয়ার (Healthy Diet) ব্যাপারে কী কী পরিবর্তন করতে পারেন, দেখে নিন। 

ইয়োগার্ট- বদহজমের সমস্যা দূর করতে পারে ইয়োগার্ট। ইয়োগার্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস। এই উপকরণ বদহজমের সমস্যা দূর করে। সেই সঙ্গে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। জলখাবারে ইয়োগার্টের সঙ্গে ফল মিশিয়ে খেতে পারেন আপনি। যেকোনও সময়েই এই খাবার খাওয়া যায়। ইয়োগার্ট এবং ফল দিয়ে তৈরি স্মুদি খুবই স্বাস্থ্যকর খাবার। খেতেও বেশ সুস্বাদু।

আপেল- বদহজমের সমস্যা হলে অনেকক্ষেত্রেই আমাদের মনে হয় যেন পেটের ভিতরে একটা অস্বস্তি হচ্ছে। চলতি কথায় একে পেট ফুলে বা ফেঁপে যাওয়াও বলা হয়। এইসব সমস্যা দূর করার জন্য প্রতিদিনের মেনুতে রাখতে পারেন আপেল। এটি এমনিতেই একটি অত্যন্ত স্বাস্থ্যকর। আপেল খাওয়ার অনেক উপকারিতাও রয়েছে। আপেলের মধ্যে রয়েছে পেকটিন নামের একটি উপকরণ। এই উপকরণ আপনার কোলনে ইনফ্লেমেশনের সমস্যা দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে কমায় কোষ্ঠকাঠিন্যের অসুবিধাও।

চিয়া সিডস- চিয়া সিডস অনেকেই খেয়ে থাকেন। বিশেষ করে যাঁরা ওজন কমানোর জন্য কড়া ডায়েট করছেন, তাঁদের মেনুতে চিয়া সিডস থাকেই। বদহজমের সমস্যা কমাতে এই উপকরণও সাহায্য করে। চিয়া সিডসের সাহায্যেও জলখাবারে তৈরি করে নিতে পারেন স্মুদি। এছাড়া জলে ভিজিয়েও খাওয়া যায় চিয়া সিডস। এই চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বদহজমের সমস্যা কমায় এবং আপনার অন্ত্রে প্রোবায়োটিকস জন্মাতে সাহায্য করে যা সব মিলিয়ে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।

পেঁপে- পাকা পেঁপে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনার লিভারের খেয়াল রাখে এই ফল। এর পাশাপাশি ভিটামিনে ভরপুর এই খাবার আমাদের স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখে। পেঁপের মধ্যে পেপিন নামের একটি উৎসেচক রয়েছে। এই এনজাইম বা উৎসেচক প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হতে সাহায্য করে। ফ্রুট স্যালাড খেলে তার মধ্যে অবশ্যই রাখতে পারেন পাকা পেঁপে। 

কলা- কলা খেলেও বদহজমের সমস্যা দূর হয়। আর কলা এমন একটি ফল যা অনেকক্ষণ পেট ভরিয়েও রাখে। পুষ্টিকর এই ফল খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এইসব ফাইবার আমাদের অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে যা খাবার সহজে হজম করায় অর্থাৎ হজমশক্তি ভাল করে। জলখাবারে অনেকেই কলা খেয়ে থাকেন।

আরও পড়ুন- চুলের বৃদ্ধিতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার, বজায় রাখে উজ্জ্বলতা, আর কী কী উপকারে লাগে?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget