এক্সপ্লোর

Bone Health: 'বোন মাস'- এর ক্ষয় রুখতে এবং হাড়ের গঠন মজবুত ও সুদৃঢ় করতে কী কী খাবেন? রইল তালিকা

Healthy Lifestyle: ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন হাড়ের গঠন মজবুত করার জন্য প্রয়োজনীয়, তেমনই হাড়ের গঠন ঠিক রাখতে চাইলে নিজের মেনুতে যোগ করুন বিভিন্ন ধরনের শাকসবজি।

Bone Health: হাড়ের গঠন মজবুত (Bone Structure) এবং সুদৃঢ় করার জন্য ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন- এগুলি হল গুরুত্বপূর্ণ উপকরণ। কোন কোন খাবারের মাধ্যমে এইসব উপকরণ সহজে পাওয়া যাবে, দেখে নেওয়া যাক। 

ক্যালসিয়াম- হাড়ের গঠন মজবুত এবং সুদৃঢ় করার অন্যতম উপকরণ হল ক্যালসিয়াম। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেওয়া যাবে না। বোন স্ট্রাকচার ঠিক রাখতে সাহায্য করে এই ক্যালসিয়াম। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে আপনি দুধ খেতে পারেন নিয়মিত। এর সঙ্গে রয়েছে চিজ এবং বিভিন্ন ধরনের বীজ। যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে অর্থাৎ দুধ বা দুধ জাতীয় খাবার খেলে শারীরিক সমস্যা দেখা দেয় তাঁরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে কী কী খেতে পারেন সেই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

প্রোটিন- হাড়ের গঠন ঠিক রাখার জন্য ক্যালসিয়ামের পাশাপাশি শরীরে প্রয়োজন প্রোটিনও। তাই প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে হবে। এই উপকরণের ঘাটতি হতে দেওয়া চলবে না। প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে ডিম খেতে পারেন আপনি। মূলত আমিষ জাতীয় খাবারেই থাকে প্রোটিন। তবে নিরামিষ খাবারে যে প্রোটিন থাকে না, তা কিন্তু নয়। তাই যাঁরা নিরামিষভোজী তাঁরা আমিষের পরিবর্তে প্রোটি সমৃদ্ধ নিরামিষ খাবার খেতে পারেন। কী খাবেন কতটা খাবেন সে বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ শরীরে প্রোটিনের আধিক্য আবার অন্য সমস্যা তৈরি করতে পারে। 

স্ট্রেংথ অ্যান্ড ওয়েট ট্রেনিং- হাড়ের গঠন মজবুত করার পাশাপাশি বোন মাস ঠিক রাখাও জরুরি। তাহলেই হাড় সহজে ক্ষয় হবে না কিংবা ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে না। হাড়ের গঠন সুদৃঢ় করার জন্য নিয়মিত ভাবে শরীরচর্চা করা প্রয়োজন। জিমে গিয়ে স্ট্রেংথ ট্রেনিং এবং ওয়েট ট্রেনিং করতে পারলে আপনার হাড়ের গঠন মজবুত এবং সক্রিয় হবে। বোন মাস ক্ষয় হওয়ার থেকে রুখে দেবে এই জাতীয় শরীরচর্চা। তবে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া জিমে গিয়ে স্ট্রেংথ এবং ওয়েট ট্রেনিং একেবারেই করা উচিত নয়।

সবুজ শাকসবজি- ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন হাড়ের গঠন মজবুত করার জন্য প্রয়োজনীয়, তেমনই হাড়ের গঠন ঠিক রাখতে চাইলে নিজের মেনুতে যোগ করুন বিভিন্ন ধরনের শাকসবজি। সবুজ শাকসবজি পাতে থাকলে আপনার শরীরে পলিফেনল এবং পটাশিয়ামের মাত্রা সঠিক ভাবে বজায় থাকবে। তার ফলে আপনার বো মাসের ক্ষয় হবে না। হাড়ের গঠন হবে মজবুত ও সক্রিয়। 

ভিটামিন ডি- হাড়ের গঠন মজবুত এবং সুদৃঢ় করার জন্য আর একটি গুরুত্বপূর্ণ উপকরণ হল ভিটামিন ডি। তাই খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরে ভিটামিন ডি- এর ঘাটতি না হয়। ভিটামিন ডি মূলত আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ বা অ্যাবসরপশনের মাত্রা বৃদ্ধি করে। তার ফলে হাড়ের গঠন ঠিক থাকে। বোন মাস ক্ষয় হয় না। 

ডিসক্লেইমার :কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget