এক্সপ্লোর

Heart Attack : কম বয়সে হৃদরোগে মৃত্যুতে বড় লাফ ! প্রাণ বাঁচাতে কোন কোন পরীক্ষা করাতে হবে অবিলম্বে ?

Heart Attack At Young Age In India : তবে ২০০০ সালের পর থেকে প্রতিবছরই সারা বিশ্বে ২ শতাংশ হারে বাড়ছে। আর চিন্তার বিষয় হল, সারা পৃথিবীতে কার্ডিওভ্যাসকুলার ডিসিজে যত মৃত্যু হয়, তার  ১/৫ অংশ হয় ভারতেই।

তরতাজা যুবক। সকাল সকাল ঘুম থেকে ওঠা। জিম -অফিস - বন্ধুদের সঙ্গে জমায়েত। এক কথায় হইহই করে কেটে যাওয়া একটা জীবন। শরীরচর্চাও চলে নিয়মিত। কিন্তু হঠাৎ হৃদরোগ ( Heart Attack ) কেড়ে নিল প্রাণ। কতই বা বয়স? মেরেকেটে ৩০-৩৫। এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন নয়। প্রায়শই এমন খবর আসছে চেনা পরিচিতর  গণ্ডি থেকে। কম বয়সেই হৃদরোগের খবর পাওয়া যাচ্ছে। হঠাৎ কি তবে বেড়ে গিয়েছে যুবক - যুবতীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা ? নাকি আগে থেকেই এমন একটা ট্রেন্ড ছিল? এই নিয়ে বিস্তারিত আলোচনায় অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের ( Apollo Multispecialty Hospital )বিশিষ্ট চিকিৎসক অর্পণ চক্রবর্তী । 

এবিপি লাইভের সঙ্গে আলোচনায় ডা. চক্রবর্তী জানালেন, ইদানীং কম বয়সে হার্টের অসুখ বৃদ্ধির কারণ হিসেবে অনেকে কোভিডের দিকে আঙুল তুলছেন। তবে ২০০০ সালের পর থেকে প্রতিবছরই সারা বিশ্বে ২ শতাংশ হারে বাড়ছে। আর চিন্তার বিষয় হল, সারা পৃথিবীতে কার্ডিওভ্যাসকুলার ডিসিজে যত মৃত্যু হয়, তার  ১/৫ অংশ হয় ভারতেই। আর এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এখন সেটা   ১/৪ এর দিকে এগোচ্ছে। আমেরিকাতে বয়স্ককদের হৃদরোগে মৃত্যু কমলেও, কমবয়সীদের মধ্যে মৃত্যু বাড়ছে। 

কেন এই বৃদ্ধি ? এই নিয়ে নানা আলোচনা হলেও, এখনও চিকিৎসকরা ৬টি কারণকেই প্রধান মনে করছেন। 

  • ধূমপান
  • উচ্চ রক্তচাপ
  • কোলেস্টেরল বেশি থাকা
  • ব্লাড সুগার বেশি থাকা 
  • শরীরচর্চার অভাব, থিতু জীবন 
  • জিনগত কারণ : হয়ত কারও পরিবারে হার্ট অ্যটাকের ইতিহাস রয়েছে। বিশেষ করে বাবার দিকে কারও যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে পরবর্তী প্রজন্মেরও হতে পারে। সেক্ষেত্রে পূর্বপুরুষদের বেশি বয়সে অ্যাটাক হলেও, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই বয়সটা এগিয়ে আসতে পারে। 

    হঠাৎ জিমে গেলে হিতে বিপরীতও হতে পারে 
  • পরিবারে অন্য কারও হার্ট অ্যাটাক না হলেও, কম বয়সীদের হতে পারে। চিকিৎসক চক্রবর্তী মনে করছেন, বয়স ২৫ পেরলেই রক্তচাপ, ব্লাড সুগার, ওজন ইত্যাদি নিয়মিত পরীক্ষা করতে হবে। ধূমপান নিয়ন্ত্রণ করতে হবে। আর সারাদিন বসে কাজ হলেও , সময় বের করে শরীরচর্চা করতে হবে। আর শরীর চর্চা মানে কিন্তু হঠাৎ করে জিমে গিয়ে পরিশ্রম নয়। তাহলে হিতে বিপরীতও হতে পারে। প্রথমে শুরু করা দরকার হাল্কা এক্সারসাইজ দিয়ে। তারপর ডাক্তারের পরামর্শ নিয়েই জিমে যাওয়া উচিত।
  • তাছাড়া বয়স ৪০ পেরলেই হার্টের কোনও সমস্যা হয়েছে কি না, তা পরখ করতে ডাক্তারের পরামর্শ নিয়ে কয়েকটি পরীক্ষা করে নেওয়া দরকার। 

    মনে রাখতে হবে, একজন তরতাজা যুবকের হৃদরোগ বা হৃদরোগে মৃত্যু কিন্তু একটা পরিবারকে বড়রকম ক্রাইসিসের মুখোমুখি দাঁড় করাতে পারে। তাই সতর্ক হতে হবে রোগ বড় আকার নেওয়ার আগেই। 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget