এক্সপ্লোর

Heart Attack Risk: প্রতিদিনের জীবনযাত্রার বেশ কিছু অভ্যাস আমাদের অজান্তেই বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা !

Daily Lifestyle Habits: আমাদের দৈনন্দিন জীবনশৈলীর এমন কিছু অভ্যাস থাকে যা হয়তো আমার-আপনার অজান্তেই বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা। সেগুলি কী কী, দেখে নিন।

Heart Attack Risk: আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা এমন কিছু কাজ করে থাকি যার প্রভাবে বাড়তে পারে হার্ট অ্যাটাক (Heart Attack) কিংবা স্ট্রোক (Stroke) হওয়ার প্রবণতা। দৈনন্দিন জীবনশৈলীর (Daily Lifestyle Habits) কোন কোন কাজ সরাসরি আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলতে পারে, দেখে নিন। প্রসঙ্গত উল্লেখ্য, এইসব অভ্যাস থাকলে তা এবার ত্যাগ করার চেষ্টা করুন। 

ধূমপানের অভ্যাস 

ধূমপানের অভ্যাস থাকলে শুধু হৃদযন্ত্র নয় আপনার শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ একের পর এক খারাপ হতে থাকবে। যাঁরা প্রচুর পরিমাণে সিগারেট খান তাঁদের মধ্যে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি। এমনকি দেখা দেয় হৃদযন্ত্রের একাধিক জটিল রোগ, অসুখও। 

ওজন কমাতে ডায়েটের ফলে পুষ্টির ঘাটতি 

ওজন কমানোর জন্য আমরা অনেকেই ডায়েট করি। তবে ডায়েট করা মানে যে না খাওয়া নয় সেটা অনেকেই ভুলে যান। তার ফলে আপনার শরীরে পুষ্টি উপকরণের ঘাটতি হতে পারে। দেখা দিতে পারে হৃদযন্ত্রের সমস্যাও। 

ভাজাভুজি খাবার খাওয়া বন্ধ করা প্রয়োজন 

অনেকেই ভাজাভুজি খাবার খান অতিরিক্ত পরিমাণে। বিশেষ করে ডিপ ফ্রায়েড ফুড এবং প্রসেসড ফুড খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়বে। তার ফলে হতে পারে হার্ট অ্যাটাক। 

নিয়মিত শরীরচর্চা দরকার 

আপনার যদি সারাদিনে সেভাবে শারীরিক সক্রিয়তা বজায় না থাকে তাহলে বাড়তে পারে শরীরের মেদ। অতিরিক্ত ওজন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। আপনার অতিরিক্ত ওজন হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের কারণ হতে পারে। অতএব অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন। তবেই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। 

এছাড়াও যেসব কারণে বাড়ে হার্ট অ্যাটাকের প্রবণতা 

  • আপনার ডায়াবেটিস থাকলে অতি অবশ্যই নিয়মিত ডায়াবেটিস চেক করাতে হবে। কারণ অতিরিক্ত পরিমাণে ডায়াবেটিস থাকলে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। 
  • মদ্যপানের অভ্যাস থাকলে বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। তার ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের অবনতি হবে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও থাকে। 
  • দিনের পর দিন সঠিক ভাবে ঘুম না হলে আপনার শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হল হার্টের সমস্যা। হার্ট অ্যাটাকের ঝুঁকিও থাকে। 
  • স্ট্রেস কারণে অর্থাৎ মানসিক চাপ, অবসাদ বেশি থাকলে তার প্রভাব পড়তে পারে আপনার হৃদযন্ত্রে। হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। 
  • পাতে কাঁচা নুন খাওয়ার অভ্যাস থাকলে তা বন্ধ করুন। শরীরে অতিরিক্ত পরিমাণে নুন থাকলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না। বাড়বে হৃদযন্ত্রের সমস্যা। 

আরও পড়ুন- ঘুমোতে যাওয়ার আগে কোন কোন ধরনের খাবার খেলে সহজেই ঘুম আসতে পারে আপনার? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget