এক্সপ্লোর

Immunity Boosting Drinks: নাক বন্ধ বলে শ্বাস নিতে পারছেন না, উড়েছে রাতের ঘুম, এই পানীয়গুলি খেলে পাবেন আরাম

Winter Health Tips: শীতকালে নিয়মিত আমলকি বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন আপনি। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা।

Immunity Boosting Drinks: শীতের মরশুম (Winter Season) শুরু হতে না হতেই একাধিক শারীরিক সমস্যা (Health Problems) দেখা দেয় অনেকের ক্ষেত্রে। বিশেষ করে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। আবহাওয়ার পরিবর্তনের কারণে চট করে ঠান্ডা লেগে যায়। সর্দি, কাশি, গলা ব্যথার (Cough And Cold) সঙ্গে অনেকসময় জ্বরও আসে। বয়স্কদের মধ্যেও এই উপসর্গগুলি দেখা যায়। শীতের মরশুমের এইসব সমস্যা দূর করার জন্য সবচেয়ে ভরসাযোগ্য জিনিস হল ঘরোয়া টোটকা। বেশ কয়েকটি পানীয় আপনি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেগুলি খেলে গলা ব্যথা থেকে নাক বন্ধ, মাথা যন্ত্রণা থেকে সর্দি-কাশি-কফের সমস্যা দূর হবে অবশ্যই। 

কোন কোন পানীয় শীতকালে আপনাকে সুস্থ-সবল রাখবে, রইল তারই তালিকা 

  • শীতের মরশুমে রোজ গরম দুধে হলুদ মিশিয়ে খান। এই পানীয়ের রয়েছে অনেক গুণ। বিভিন্ন ভাবে ভাল রাখবে আপনার শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ এবং মধু। এই পানীয় শীতের মরশুমে শরীর গরম রাখবে। 
  • আদা এবং পাতিলেবুর রস মিশিয়ে তৈরি করে নিন চা। এই চা শীতের দিনে খেলে গলা ব্যথায় আরাম পাবেন। সর্দি, কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু এবং আদার রস মেশানো চা। কাশির সমস্যা কমাবে আদার রস। 
  • শীতকালের মূল সমস্যা হল সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসি পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসি পাতার রস। তুলসি পাতার রস কাশির সমস্যা যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। 
  • অ্যাপেল সিডার ভিনিগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে খেতে পারেন আপনি। এর সঙ্গে মিশিয়ে নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনিগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। 
  • শীতকালে নিয়মিত আমলকি বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন আপনি। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা আমলকি চিবিয়ে খেলেও উপকার অনেক। 

আরও পড়ুন- চিয়া সিড খাওয়ার আগে কতক্ষণ জলে ভিজিয়ে রাখা ভাল? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget