এক্সপ্লোর

Holi 2023 : 'ভেষজ রং' লেখা দেখেই বিশ্বাস নয় ! হতে পারে ত্বক-চোখের বিরাট ক্ষতি,কীভাবে বাঁচবেন

Prevent eye & skin damage : হোলির রং থেকে ত্বকের সমস্যাও তো অনেকেরই হয়। হতে পারে চোখেরও বড় ক্ষতি। কীভাবে সামলাবেন ।

কলকাতা : রাত পোহালেই দোল। সবার রঙে রং মেলানোর দিন। এই দিন বেরঙিন হয়ে থাকতে কারই বা ভাল লাগে ? কিন্তু ঋতু পরিবর্তনের এই সময়টায় নানা অসুখ বিসুখ লেগেই আছে। তার মধ্যে আবার এই বছর অ্যাডিনোভাইরাসের চোখরাঙানি। সারা দেশ জুড়ে চলছে ইনফ্লুয়েঞ্জার দাপট। তার মধ্যে হোলির রং থেকে ত্বকের সমস্যাও তো অনেকেরই হয়। তাবলে কি রং খেলবেন না ? নিরাপদে রং খেলার টিপস শেয়ার করলেন শহরের প্রখ্যাত চিকিৎসকরা এবিপি লাইভের সঙ্গে। 

চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সোহম বসাক  ( Consultant, Cornea Department of Disha Eye Hospitals  )জানাচ্ছেন,

  •  সিন্থেটিক হলুদ রঙে সীসার মতো ধাতু থাকে যা পিংক আইজ, কর্নিয়া ছড়ে যাওয়া , রাসায়নিকের কারণে জ্বলে যাওয়ার মতো অসুখের কারণ হয়।  এই ধরনের রঙগুলি এড়ানো উচিত কারণ তারা বাচ্চাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
  • লাল রঙে উজ্জ্বল মাইকা কণা (mica particles ) থাকে, যা সত্যিই ক্ষতিকারক । এগুলি এড়িয়ে যাওয়া উচিত কারণ এগুলি  কর্নিয়ার ক্ষতি করতে পারে।
  •  সবুজ, নীল-সবুজ সিন্থেটিক রঙে  এমন কেমিক্যাল থাকে, যা অত্যন্ত বিষাক্ত। অন্ধত্বের কারণ হতে পারে।
  •  বাচ্চারা সবচেয়ে বেশি জল বেলুন পছন্দ করে। কিন্তু জল বেলুন জোরে চোখ এসে লাগলে, আইবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখের ভিতরে রক্তপাত হতে পারে এবং এমনকি রেটিনার সমস্যা হতে পারে।
  •  জল বন্দুক থেকে জোরে ছিটকে আসা জল আপনার চোখের ক্ষতি করতে পারে।
     মনে রাখতে হবে - 
  •  রং খেলার সময় সানগ্লাস ব্যবহার করুন।
  •  চোখের চারপাশে রং লাগাবেন না!
  •  চোখের মধ্যে যেন এক ফোঁটাও না জল পড়ে, তাই চুল বেঁধে রাখুন।
  •  রং প্রবেশ করলে চোখ ঘষবেন না কারণ এতে জ্বালা করবে বা দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।
  • আপনার চোখের চারপাশে নারকেল তেলের পুরু করে দিয়ে রাখুন।
  •  বাচ্চাদের প্রতি সবসময় নজর রাখা জরুরি।
  •  যদি রঙ চোখে প্রবেশ করে, অবিলম্বে পরিষ্কার কলের জল বা পানীয় জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

ভেষজ রং লেখা থাকলেই যে সেই রংকে নিরাপদ বলে ভরসা করা যায় এমনটা নয়। বলছেন ডাক্তাররাই । চর্মরোগ বিশেষজ্ঞ ডা, কৌশিক লাহিড়ি (Professor and Senior Consultant Apollo Multispeciality Hospital 
Hony. Medical Director WIZDERM  )বলছেন,  ক্রেতাদের চাহিদা মেটাতে শহরের বাজার ছেয়ে যায়  নকল ভেষজ আবিরে। ক্রেতা টানতে অনেক রঙের বহু প্যাকেটে লেখাও থাকে '১০০ শতাংশ ভেষজ', যা আদতে নিরাপদ নয়। আর কোন আবির ১০০ শতাংশ ভেষজ, তা পরীক্ষা করে দেখছে কে ! তাই ক্ষতি এড়ানো মুশকিল। ডা. লাহিড়ি জানালেন - 

  • লাল্ রঙে থাকে রেড অক্সাইড, কঙ্গো রেড, ক্রোসিন স্কারলেট, বা রোজামিন ।
  • হলুদ রঙে থাকে মেটানিল ইয়েলো, লেড ক্রোমেট ।
  • সবুজে থাকতে পারে  ম্যালাকাইট গ্রিন।
  • বাঁদুরে মেটালিক রঙ মারাত্মক । এতে থাকে নানারকম ধাতুচুর্ণ । এর থেকে কিডনি বা লিভারের অসুখ এমনকি ক্যানসার এর সম্ভাবনাও থাকে।
  • আবির কিংবা রঙের গুঁড়ো সহজেই শ্বাসনালীতে ঢুকে সমস্যা তৈরি করে।
  • সীসা ও ক্যাডমিয়ামের মতো রাসায়নিক আবির ও রঙে ব্যবহার কখনোই করা উচিত নয়।
  • রং বা গ্লিটারে যে রাসায়নিক ব্যবহার করা হয়, চোখ তার সংস্পর্শে এলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস থেকে কর্নিয়ার ক্ষতি পর্যন্ত হতে পারে।

    তাই বাড়িতেই রং তৈরি করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ফুলের পাপড়ি, আমলা, হলুদ, হেনা জাতীয় জিনিস। আবিরের বেস হিসেবে ব্যবহার করা যায় ট্যালকম পাউডার। হেনা সারারাত ভিজিয়ে তৈরি করা যেতে পারে জল রং। হলুদগুঁড়ো, রক্তচন্দন বা হেনা পাউডার বা ভুষো কালি তেলে গুলে তৈরী করেও রং তৈরি করা যায়। কিন্তু এবার এই অ্যাডিনোভাইরাস ও ফ্লু এর বাড় বাড়ন্তের মাঝে শিশুদের বাদ রেখেই রং খেলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

    ডা. কৌশিক লাহিড়ি
    ডা. কৌশিক লাহিড়ি

 

 

 

 

ডা. সোহম বসাক
ডা. সোহম বসাক

  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget