এক্সপ্লোর

Sleeping Tips: বেশি রাত পর্যন্ত জেগে থাকছেন? এই রোগের শিকার হতে পারেন

Health Tips: অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস বা দেরি করে ঘুমের অভ্যাস কতটা ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে? এর ফলে কোন রোগের শিকার হতে পারেন আপনি?

কলকাতা: সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৮ থেকে ৯ ঘণ্টা ঘুম (Sleep) অত্যন্ত জরুরি। খুব কম করেও ৭ ঘণ্টা ঘুম না হলে অসুস্থ হয়ে যেতে পারে শরীর। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে স্বাস্থ্যে। দেখা দিতে পারে নানা অসুখ। এমনকি কম ঘুমের অভ্যাস প্রাণঘাতীও হতে পারে। কিন্তু জাননে কি শুধু কম ঘুমই নয়, অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস বা দেরি করে ঘুমের অভ্যাস কতটা ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে? এর ফলে কোন রোগের শিকার হতে পারেন আপনি?

দেরি করে ঘুমের মারাত্মক ক্ষতিকর প্রভাব-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়সের ব্যক্তিদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষের মধ্যেই ঘুম সংক্রান্ত নানা সমস্যা দেখা দেয়। যাঁদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না যাঁরা ৬ ঘণ্টার কম সময় ঘুমোন, তাঁদের মধ্যে ২০ শতাংশ বাড়ে হৃদরোগের (Heart Disease) আশঙ্কা। শুধু তাই নয়, তাঁদের মধ্যে ৮২ শতাংশ বাড়ে হার্ট অ্যাটাক (Heart Attack) এবং স্ট্রোকের (Stroke) ঝুঁকি। অপর্যাপ্ত পরিমাণে ঘুমের সঙ্গে সঙ্গে সঠিক গুণমানের ঘুম না হওয়াও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

আরও পড়ুন - Blood Sugar: স্বাভাবিক প্রক্রিয়ায় রক্তে শর্করার মাত্রা কমায় এই খাবারগুলি

গবেষকরা জানাচ্ছেন, যাঁরা দেরি করে ঘুমোন, অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস থাকে, তাঁদের মধ্যে বাড়ে হৃদরোগের ঝুঁকি। সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে একটা সংখ্যক মানুষ রাতে ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আবার একটা সংখ্যক অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়েছে। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, যাঁরা অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়েছেন, তাঁদের মধ্যে ব্যাপক হারে বেড়েছে হৃদরোগের আশঙ্কা। হার্ট অ্যাটাক, স্ট্রোক, মধুমেহ এবং আরও নানা প্রকার অসুখ বেড়েছে তাঁদের মধ্যে। এছাড়াও তার সঙ্গে কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। হার্ট ব্লকসের মতো সমস্যাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, শরীরকে সুস্থ রাখতে এবং যেকোনও একাগ্রতা বৃদ্ধিতে ও মানসিক সুস্থতা বজায় রাখতে প্রাণায়ামের কোনও বিকল্প নেই। মন শান্ত রাখতে সাহায্য করে। চিন্তা, স্ট্রেস, উদ্বেগ, অবসাদ দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি ঘুমের সমস্যাও দূর করে। প্রতিদিন নিয়ম করে প্রাণায়ম অভ্যাস করলে অনেক অসুস্থতা দূর হয়। ঘুমের সমস্যাও কাটে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget