এক্সপ্লোর

Weight Control Tips: শীতে পরপর পার্টির প্ল্যান? এই নিয়ম মানলে দেদার খেয়েও বাড়বে না ওজন

ওজন বেড়ে যাওয়ার ভয়ে পার্টিতে যেতে ভয় পাচ্ছেন? চিন্তা নেই সহজ কয়েকটা উপায় মানলেই হবে মুশকিলআসান

কলকাতা: শীত (Winter) এসে গেছে। ক্রিস্টমাস পার্টি (Party) থেকে শুরু করে বিয়েবাড়ির মরসুমও শুরু হয়েগেছে। এদিকে আবার দেদার খাওয়া-দাওয়ায় ওজন বেড়ে যাওয়ার একটা ভয় রয়েই যাচ্ছে। কিন্তু সে কথা ভেবে তো আর সব প্ল্যান ক্যান্সেল করা সম্ভব নয়, তাই না? কাজেই কয়েকটা নিয়ম মেনে চলুন। দেখবেন ওজন বাড়ছে না দেদার খাওয়া দাওয়ার পরেও। জেনে নেওয়া যাক ওজন নিয়ন্ত্রণে রাখতে কী করবেন?

খাবার ব্যালেন্স করুন: যেদিন বা যেই বেলায় আপনার নিমন্ত্রণ রয়েছে তার আগে এবং পরে খাবার ব্যালেন্স করুন। ধরা যাক আপনার লাঞ্চের নিমন্ত্রণ রয়েছে। তাহলে আগের রাতে এবং ব্রেকফাস্টে অবশ্যই হালকা খাবার খেতে হবে। আবার এদিন রাতের খাবারে হালকা কিছু রাখুন। যেমন ফল খেতে পারেন। বা তেল মশলা ছাড়া স্যুপ। এতে ক্যালোরি অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে।

পরিমাণ মেপে খান: সবই খান, কিন্তু পরিমাণ মেপে। যাকে পোশাকি ভাষায় পোরশন কন্ট্রোলও (Portion Control) বলা হয়।  খাবার সময়ে ছোট প্লেটে অল্প করে খাবার নিন। এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। 

জল খান বেশি করে: জল খান, প্রচুর পরিমাণে জল খেলে শরীরে জমে থাকা টক্সিন (Toxin) বেরিয়ে যাবে। খেতে বসার আগে অন্তত এক-গ্লায় জল খেয়ে নিন। এতে পেট অনেকটাই ভর্তি হয়ে যাবে। ফলে খাবারের পরিমাণও নিয়ন্ত্রিত হয়ে যাবে নিজে থেকেই। এই সময়টা পারলে যেকোনও এক বেলা ডিটক্স ওয়াটার খেতে পারেন। এতে সুবিধে হবে।                         

 হজম হতে দিন: খাবার সময়ে কোনও অস্বস্তি রাখবেন না। যখন খাচ্ছেন, ধীরে-সুস্থে বসে মন দিয়ে খাবার খান। চিবিয়ে খাবার খেলে খাবার হজম হতে সুবিধে হবে। এতে ওজন বাড়ার সম্ভাবনাও কমে যাবে।                                   

শরীরচর্চায় মন দিন:  যখনই অতিরিক্ত তেল ঝাল বা জাঙ্ক ফুড (Junk Food) খাওয়া হয়ে যাচ্ছে দেখছেন, তখন শরীরচর্চার পরিমাণ বাড়িয়ে দিন। হাঁটাহাঁটি করুন। এতে বাড়তি ওজন ঝরিয়ে ফেলা সহজ হবে।  

কী খাবেন জেনে নিন: পার্টি বা যেকোনও নিমন্ত্রণ বাড়িতেই চেষ্টা করুন ভাত, রুটি, মিষ্টি, সফট ড্রিঙ্কস এড়িয়ে চলতে। এর দলে কাবাব, চিকেন, মাছ বেশি খেতেই পারেন ইচ্ছে মত। মিষ্টি খেলেও অতিরিক্ত খাবেন না।   

আরও পড়ুন: Cake Making: মাইক্রোভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক, রইল পদ্ধতি

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget