এক্সপ্লোর

Sugar Free Cooking: ডায়াবেটিসের জন্য মিষ্টি বাদ? বিজয়ার আপ্যায়নে চিনি ছাড়া বানিয়ে ফেলুন এই সন্দেশ

Sugar Free Sweets: ঘরে থাকা সামান্য উপকরণেই বানিয়ে ফেলা যাবে এই সন্দেশ

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja  2023) শেষ। তবে উৎসবের আমেজ এখনও রয়েছে। বিজয়া সেলিব্রেশনও উৎসবের চেয়ে কম কিছু নয়। বিজয়া পালন করতে বাড়িতে রীতিমতো জাঁকজমক পার্টি রাখেন অনেকেই। হরেক রকম নোনতা, গজা, মিষ্টিতে উৎসবের মেজাজ বহাল থাকে সেখানেও। তবে ডায়াবেটিসের (Diabetic) ভয়ে অনেকেই মিষ্টি এড়িয়ে চলেন। আনন্দে খানিক ভাটা পড়ে যায় খাওয়া-দাওয়ায় রাশ টানতে দিয়ে। তবে এই উপায়ে কিছুটা হলেও মুশকিল আসান হতে পারে। চিনি ছাড়া সহজেই বানিয়ে ফেলা যায় সন্দেশ। এমনকি বাড়িতে থাকা কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু সুগার ফ্রি সন্দেশ (Sugar Free Sweets)।

কী কী উপকরণ প্রয়োজন: ছানা বা পনির, মধু, ঘি, এলাচ, দুধ, পছন্দ মতো ড্রাই ফ্রুটস। (ডায়াবেটিস থাকলে সে ক্ষেত্রে গুঁড়ো দুধ, মিল্কমেড, কিশমিশ যোগ করতে পারেন)

কীভাবে বানাবেন সুগার ফ্রি সন্দেশ: প্রথমেই পনির বা ছানাটি হাত দিয়ে বা গ্রাইন্ডারে মিহি করে মেখে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন একেবারে মসৃণ হয়। এতে জল মেশানোর দরকার নেই। প্রয়োজনে একটু দুধ দিতে পারেন। এরপর কড়াইতে অল্প ঘি দিন, ঘি অল্প গরম হলে তাতে একটা এলাচ ফেলে মিশ্রনটি দিন এরপর অল্প দুধ দিয়ে ভাল করে নাড়তে থাকুন। হালকা আঁচে গোটা রান্নাটি করবেন। অন্যথায় পুড়ে যাওয়ার ভয় থাকবে। এর পর দেখবেন মিশ্রণটি থেকে ঘি ছেড়ে আসছে, কড়াই থেকে মিশ্রণটি উঠে উঠে এলে সেটি নামিয়ে একটি বাটিতে বাটার পেপার পেতে মিশ্রণটি ঢেলে দিন। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন। এর পর ঠাণ্ডা হলে পছন্দের আকারে কেটে সেটি পরিবেশন করুন। বাড়িতে যদি সন্দেশের ছাঁচ থাকে সেটা ব্যবহার করেও বিভিন্ন আকার দিতে পারেন। সে ক্ষেত্রে গরম থাকা অবস্থাতেই আকার দিয়ে দিতে হবে। 

ডায়াবেটিক রোগী না থাকলে একটু অন্যভাবেও বানাতে পারেন। সে ক্ষেত্রে মিশ্রণটি কড়াইতে নাড়ার সময়ে অল্প মিল্কমেড, গুড়ো দুধও দিতে পারেন। কোনও ফ্লেবার পছন্দ হলে তাও মিশিয়ে দিতে পারেন। ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন মিশ্রণে। আর ডায়াবেটিসের ভয় না থাকলে অল্প কিশমিশও ছড়িয়ে দিতে পারেন সন্দেশের ওপর।

আরও পড়ুন: Kosha Mangsho Recipe : পাঁচতারা হোটেলের স্টাইলে কষা মাংস রাঁধুন বাড়িতেই !

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget