এক্সপ্লোর

Electronic Goods Tips: ঝড়বৃষ্টি, বিদ্যুতের মধ্যে ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাবেন কীভাবে ?

Saving Electronic Goods During Thunderstorm: ঝড়বৃষ্টি বজ্রপাত গত কয়েকদিন ধরেই চলছে। এর মধ্যে ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচানোর সেরা উপায় কী ?

Saving Electronic Goods During Thunderstorm: গরমের দাবদাহ থেকে মুক্তি মিলেছে অবশেষে। বজ্রবিদ্যুৎসহ রাজ্যের নানা জায়গায় বৃষ্টিও নেমেছে। কিন্তু এই বজ্রবিদ্যুৎ আরেকটি বিপদের কারণ হতে পারে। তা হল ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি। বজ্রবিদ্যুতের কারণে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা যথেষ্ট। পুরোপুরি নষ্ট না হলেও আংশিক ক্ষতির আশঙ্কা থাকে। তাহলে কী করে যন্ত্রপাতিগুলি বাঁচানো যেতে পারে ? কেনই বা নষ্টের আশঙ্কা থাকে ? এই বিষয়ে জেনে নেওয়া যাক বিশদে।

কেন ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা ?

  • এখন অধিকাংশ বহুতল বা একতল নির্মাণে আর্থিং করা থাকে। আর্থিং বজ্রবিদ্যুতের সময় ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলিকে রক্ষা করে। কিন্তু আর্থিং সবসময় যথেষ্ট নাও হতে পারে। আর্থিং থাকলেও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়।
  • বিদ্যুতের মধ্যে কয়েকশো কোটি জুল তড়িৎশক্তি থাকে। যা ইলেকট্রনিক যন্ত্রপাতি শুধু নষ্ট নয়, পুড়িয়েও দিতে পারে। আবার এও সত্যি, বড়সড় ক্ষতি না হলেও অল্পস্বল্প ক্ষতি হতে পারে।
  • সার্কিট ব্রেকারের উপর অনেকেই ভরসা রাখেন। কিন্তু সার্কিট ব্রেকার যে সবসময় কার্যকরী হবে, তার কোনও অর্থ নেই। বরং এও দেখা যায়, কয়েকশো কোটি জুল বিদ্যুৎ সার্কিট ব্রেকারকে পেরিয়ে চলে যেতে পারে। ক্ষতি করতে পারে যন্ত্রপাতির।

ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে কী করবেন ?

ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে।

  • সবচেয়ে সেরা উপায়টি হল বজ্রবিদ্যুৎ চলাকালীন যন্ত্রপাতির সুইচ অফ করে রেখে দেওয়া। ছোট বা বড় কোনও যন্ত্রপাতিই এই সময় চালানো উচিত নয়।
  • সুইচের অফের পাশাপাশি নিরাপদ থাকতে প্লাগও খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ প্রবাহের ন্যুনতম সম্ভাবনাও আটকানো যায়।

কেন করবেন ?

সাধারণত ছোটখাট যন্ত্রপাতির ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। কিন্তু বড় যন্ত্রপাতির ক্ষেত্রে সমস্যা বেশি। কারণ এই ধরনের যন্ত্রপাতির ক্ষতি হলে তা সারানো মুশকিল। পাশাপাশি বড়সড় অর্থের ধাক্কাও থাকে। 

বিভিন্ন সংস্থার তরফে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। কিন্তু বড় যন্ত্রপাতিগুলি বাঁচাতে সেই ওয়ারেন্টি কাজে লাগে না। কারণ ফিজিক্যাল ড্যামেজের উপর সাধারণত ওয়ারেন্টি দেয় না সংস্থাগুলি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Endoscopy smoke Health Risk: সিগারেটের মতোই বিপজ্জনক এন্ডোস্কোপির ধোঁয়া, কোন বিপদে স্বাস্থ্যকর্মীরা ?

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget