এক্সপ্লোর

Hydrogel: মাত্র ৪ ঘণ্টায় ৯০ শতাংশ ক্ষত সারাবে এই 'জেল', নয়া আবিষ্কারে উন্মাদনা চিকিৎসা-দুনিয়ায়

Hydrogel Features: প্রতিদিনের ব্যবহার্য পণ্যের মধ্যেই পড়ে এই ধরনের জেল। আমাদের মানুষের ত্বক নমনীয়, টেকসই এবং এর মতই এই জেলও নিজেকে খুব দ্রুত সারিয়ে নিতে পারে।

কলকাতা: বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার ! এমন একটা জেল আবিষ্কার করলেন গবেষকরা যা ক্ষতের উপর লাগালে ৪ ঘণ্টার মধ্যেই ৯০ শতাংশ আঘাত সেরে যাবে। ধীরে ধীরে তৈরি হবে নতুন ত্বকের আস্তরণ। অল্টো বিশ্ববিদ্যালয় এবং বেরুথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একত্রে এমন এক সেলফ হিলিং হাইড্রোজেল আবিষ্কার করেছেন যে যা একেবারে মানুষের ত্বকের মত আচরণ করে বা বলা ভাল মানুষের ত্বকের অনুকরণ করে। এই কৃত্রিম মানব ত্বক মাত্র ৪ ঘণ্টার মধ্যেই নিজেকে আবার সারিয়ে নিতে পারে এবং আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। ২৪ ঘণ্টার মধ্যেই সারিয়ে নিতে পারবে ক্ষত। আর এর মাধ্যমেই ক্ষত নিরাময়, রিজেনারেটিভ মেডিসিন এবং আর্টিফিশিয়াল স্কিন টেকনোলজির জগতে বড় বিপ্লব ঘটবে আগামী দিনে।

প্রতিদিনের ব্যবহার্য পণ্যের মধ্যেই পড়ে এই ধরনের জেল। চুলের ট্রিটমেন্ট হোক বা খাবারের টেক্সচার আনাই হোক, জেল তো লাগেই সর্বত্র। আমাদের মানুষের ত্বক নমনীয়, টেকসই এবং এর মতই এই জেলও নিজেকে খুব দ্রুত সারিয়ে নিতে পারে। মানুষের শরীরে যেমন রিকভারির ক্ষমতা এবং নমনীয়তা রয়েছে, এই হাইড্রোজেলেও একই নমুনা রয়েছে। এই সমস্যার সমাধান হয়েছে ন্যানোশিট এনহান্সড পলিমার এনট্যাঙ্গলমেন্টের মাধ্যমে।

৭ মার্চ এই অনবদ্য আবিষ্কারের ঘটনাটি প্রকাশ পায় বিখ্যাত জার্নাল নেচার মেটিরিয়ালিসের পাতায়। গবেষকরা একটি হাইড্রোজেলকে বড় বড় মাপের ক্লে ন্যানোশিটের সাহায্যে আলট্রা-থিন বৈশিষ্ট্য এনে দিয়েছেন। এই হাইড্রোজেল সাধারণত নরম হয় এবং এই নতুন উপাদানটি অত্যন্ত সুগঠিত যেখানে ন্যানোশিটগুলির মধ্যে পলিমার এনট্যাঙ্গল হয়ে আছে। এর কারণেই হাইড্রোজেলের শক্তি বাড়ে এবং তা ক্ষত সারাতে সহায়তা করে।

এই সেলফ হিলিং হাইড্রোজেল সাধারণত ক্ষত নিরাময়, ড্রাগ ডেলিভারি, সফট রোবোটিকস, প্রস্থেটিক্সে কাজে লাগতে পারে আগামী দিনে। চিকিৎসা প্রক্রিয়া আরও উন্নত করার জন্য এই হাইড্রোজেলের দ্রুত ক্ষত নিরাময় ক্ষমতাকে কাজে লাগানো হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। আগুনে পুড়ে যাওয়া রোগী, অস্ত্রোপচারের রোগীদের দ্রুত ক্ষত থেকে রিকভারি এনে দেবে এই হাইড্রোজেল।

আরও পড়ুন: Pune News: নেশার টাকা দিতে অস্বীকার করেছে মা, রাগে গ্যারাজের ১৩টি বাইক জ্বালিয়ে দিল যুবক; ভয়ঙ্কর ঘটনা !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget