এক্সপ্লোর

International Plastic Bag Free Day 2022: পরিবেশ বাঁচাতে বাদ দিতেই হবে প্লাস্টিক, নিয়মের সঙ্গে চাই সচেতনতাও

Plastic Pollution: প্লাস্টিক ব্যাগের দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস।

কলকাতা: পরিবেশ দূষণের কী কী কারণ? যদি তার একটি তালিকা করা যায়। তাহলে একদম উপরের দিকে থাকবে প্লাস্টিক। এই উপাদান মানব সভ্যতাকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিলেও, উল্টো পাল্লায় যোগ করেছে ভয়াবহ সব ঝুঁকি। আজ বিশ্বে দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক বা প্লাস্টিকজাত সামগ্রী। পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পদক্ষেপ করেছে বিশ্বের একাধিক দেশ। যার মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগও (Single Use Plastic Bag). এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস (International Plastic Bag Free Day)।

ভারতে চলতি বছরের ১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের উপর (Single Use Plastic Bag)।

কবে থেকে শুরু লড়াই:
অন্তত দুই দশক আগে থেকে এই নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য় পরামর্শ দিয়েছে পরিবেশবিদ, বিজ্ঞানীরা। Bag Free World নামের একটি উদ্য়োগ থেকেই শুরু হয়েছে এই উদ্যোগ। ১৯৯৭ সালে একটি গবেষণায় সামনে আসে উদ্বেগজনক তথ্য। সমুদ্রে চমকে দেওয়ার মতো প্লাস্টিকজাত সামগ্রীর হদিশ পাওয়া যায়, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে চলেছে। তারপরেই আন্তজার্তিক স্তরে এই নিয়ে আলোচনা শুরু হয়। ২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে বিভিন্ন দেশে এই পদক্ষেপ করা হয়েছে।    

প্রয়োজন সচেতনতা:
পরিবেশ ভাল রাখতে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্য়বহার বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। প্লাস্টিক সামগ্রী প্রকৃতিতে মেশে না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সমুদ্রে প্লাস্টিক সামগ্রী মেশার ফলে সামগ্রিক সামুদ্রিক বাস্তুতন্ত্র (Ecosystem) ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রভাব পড়ছে বিভিন্ন প্রজাতির জীবনপ্রক্রিয়ায়, যার ফলে বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। মাটিতেও দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক। ফলে বাদ যাচ্ছে খাদ্য শৃঙ্খলায় বিপদের আশঙ্কাও। প্লাস্টিক ব্য়বহারের পক্ষে যাঁরা কথা বলে থাকেন, তাঁরা প্লাস্টিক রিসাইক্লিংয়ের কথা বলেন। কিন্তু সারা বিশ্বে মোট ব্য়বহৃত প্লাস্টিকের নগণ্য শতাংশ পুনর্নবীকরণ হয়। বাকিটা জমতে তাকে পরিবেশেই।

আরও পড়ুন:  ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ, 'অবাক-চা পান' ট্রেনযাত্রীর

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget