এক্সপ্লোর

IRCTC 35 paisa Travel Insurance: মাত্র ৩৫ পয়সায় রেলে ১০ লাখ টাকার বিমা, কীভাবে কোথায় আবেদন করতে হয় ?

IRCTC 35 paisa Travel Insurance By Details: কোনও কারণে পথ দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে রেলের তরফে ১০ লক্ষ টাকার এই ক্ষতিপূরণ দেওয়া হয়। এর বদলে খরচ করতে হয় মাত্র ৩৫ পয়সা।

IRCTC 35 paisa Travel Insurance: ট্রাভেল ইনসুরেন্স কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কোথায় যেতে গেলে তার আগে একটি স্বল্পমূল্যে এই বিমা বা ইনসুরেন্স করাতে হয়। কোনও কারণে পথ দুর্ঘটনা ঘটলে ও মর্মান্তিক কিছু হলে এই বিমার ভিত্তিতে একটি ক্ষতিপূরণ পাওয়া যায়। ঠিক একই ব্যবস্থা রয়েছে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশনে। ট্রেনের টিকিট কাটার সময় ইনসুরেন্সের সুবিধা দিয়ে থাকে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। 

৩৫ পয়সার বিমা

আইআরসিটিসি-র বিমার জন্য মাত্র ৩৫ পয়সা দিতে হয়। এই টাকা এককালীন। টিকিট কাটার সময় দিতে হয়। আইআরসিটিসি এই টাকার ভিত্তিতে রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়ে থাকে। ক্ষতিপূরণের অঙ্ক দশ লাখ টাকা পর্যন্ত হয়। প্রশ্ন উঠতে পারে মাত্র ৩৫ পয়সার বিমা করিয়ে কীভাবে এত টাকার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। আসলে একটি পরিসংখ্যান মতে, সারা দেশে রোজ গড়ে ১৫ লাখ ব্যক্তি আইআরসিটিসি থেকে টিকিট কাটেন। টিকিট কাটার সময় এই বিমার বিকল্পটি দেওয়া হয়। সেখানে নিজের পছন্দমতো বিকল্প বেছে নিয়ে তবেই টিকিট কাটতে হয়। যেহেতু রোজ ১৫ লাখ ব্যক্তি টিকিট কাটেন আইআরসিটিসি সাইটে। তাই ক্ষতিপূরণ দেওয়া তাদের পক্ষে সহজ।

আইআরসিটিসি বিমা করাতে হলে কী করণীয় 

  • এর জন্য টিকিট কাটার সময় একটি ধাপে লক্ষ রাখতে হবে।
  • যেই পেজে যাত্রীদের নাম, বয়স, সম্ভাব্য় বার্থ ও খাবারের পছন্দ থাকে, সেই পেজে নজর রাখুন।
  • সেখানে পেজের নিচের দিকে থাকে ট্রাভেল ইনসুরেন্স আপনি করাতে চান কি না সেই প্রশ্ন।
  • ইয়েস অর নো দুটি বিকল্প দেওয়া হয়।
  • বিমা করাতে ইয়েসে ক্লিক করতে হবে।
  • এর পর টিকিটের মোট মূল্যে ৩৫ পয়সা যুক্ত হবে। সেই সমেত টাকা পে করে দিতে হবে।

আইআরসিটিসি-র ক্ষতিপূরণ দাবির পদ্ধতি

  • যে রেলওয়ের অধীনের ট্রেনে দুর্ঘটনা ঘটেছে, সেই রেলওয়ের কাছ থেকে প্রথমে একটি ক্লেম ফর্ম অর্থাৎ দাবির আবেদনপত্র জোগাড় করতে হবে।
  • ওই ফর্মটি আইআরসিটিসি সাইটে জমা দিলে তারা আবেদনটি যাচাই করবে। তার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে.

কত টাকার ক্ষতিপূরণ পাওয়া যায় ? 

  • মৃত ব্যক্তির পরিবারকে আইআরসিটিসি ১০ লাখ টাকার ক্ষতিপূরণ দেয়।
  • দুর্ঘটনার কারণে কেউ অক্ষম হয়ে গেলে তাঁকে ৭.৫ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়।

আরও পড়ুন - Alka Yagnik Hearing Loss: ইয়ারফোনের জেরেই শ্রবণশক্তি হারালেন অলকা ইয়াগনিক ? সতর্ক থাকার উপায়

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget