এক্সপ্লোর

Teeth Health: খাওয়া শেষ করেই দাঁত মাজছেন? কী প্রভাব পড়ছে জানা আছে?

Oral Health: এই অভ্যাসের ফলে দাঁতের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলছেন না তো? খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁত মাজার ফলে কী প্রভাব পড়ে স্বাস্থ্যে? সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: সুস্থ থাকার জন্য সবসময় খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের দিকে নজর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, লাইফস্টাইলের ভুলে অনেক রোগ দেখা দিতে পারে। অনেক সময়ই ভ্রান্ত ধারণার কারণে অজান্তেই নানা ভুল করে থাকি আমরা। তাঁরা জানাচ্ছেন, মুখের স্বাস্থ্য বজায় রাখতে সঠিক লাইফস্টাইল থাকা খুবই জরুরি। কখন দাঁত মাজবেন, কতবার দাঁত (Teeth) মাজবেন, সেসব সঠিকভাবে জেনে রাখা প্রয়োজন। অনেকেই খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দাঁত (Brushing Teeth) মেজে থাকেন। তাঁদের ধারণা, এতে দাঁতে জমে থাকা খাবার দূর হয়ে যায়। কিন্তু এই অভ্যাসের ফলে দাঁতের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলছেন না তো? খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁত মাজার ফলে কী প্রভাব পড়ে স্বাস্থ্যে? সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

খাওয়া শেষ করেই দাঁত মাজা কি স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাওয়ার পরেই দাঁত মাজার অভ্যাস থাকে অনেকের। খাওয়ার পরে দাঁত মাজলে তা দাঁতের জন্য ভালো। কিন্তু সঙ্গে সঙ্গে দাঁত মাজা একেবারেই স্বাস্থ্যকর নয়। প্রয়োজনের চেয়ে বেশি দাঁত মাজলে উপকারের বদলে বরং দাঁতের ক্ষতিই হয়। তাঁদের মতে, চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা উচিত নয়। এই সমস্ত খাবারে থাকা অ্যাসিড টুথপেস্টের সাথে মিশে যাওয়ার ফলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। পাশাপাশি, অ্যাসিড দাঁতের এনামেলের ভিতরে আটকে যায়। তাই দাঁত যদি মাজতেই হয়, এ ধরনের পানীয় খাওয়ার অন্তত তিরিশ মিনিট পরে মাজার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন - Health Tips: মাত্র এক মিনিটেই চনমনে হবে চেহারা, জানুন সহজ পদ্ধতি

চিকিৎসকদের মতে, সারাদিনে প্রতিবার খাওয়ার পর দাঁত মাজা একদমই জরুরি নয়। সকালে আর রাতে মোট দু’বার দাঁত মাজলেই তা যথেষ্ট। প্রয়োজনের থেকে বেশি সময় দাঁত মাজার ফলে দাঁতের উপরের যে স্তর থাকে তা ক্ষতিগ্রস্ত হয়। এতে ‘টুথ সেনসিটিভিটি’ বা দাঁত শিরশির করার সমস্যা দেখা দেয়। এরকম সমস্যায় অনেকেই ভুগে থাকেন। বিশেষজ্ঞরা জানান, সকালে এবং রাতে খাওয়ার পর মোট এই দুবার দাঁত মাজা উচিত। তবে খাবার খাওয়া ও দাঁত মাজার মধ্যে অন্তত ত্রিশ মিনিটের বিরতি রাখতেই হবে। এতে অ্যাসিডের মাত্রা কমে আসবে অনেকটাই। পরামর্শ দিচ্ছেন তাঁরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
Fairness Creams : 'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে

ভিডিও

Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
Mamata Banerjee: 'CJP-কে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন', মন্তব্য মমতার দলের প্রতিনিধির
BJP West Bengal: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সরিয়ে দেওয়া হল শর্বরী মুখোপাধ্যায়কে, এলেন কারা?
Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget