এক্সপ্লোর

Janmashtami 2021: মধুমেহ রোগীদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন জন্মাষ্টমী স্পেশাল মিষ্টি

যাঁরা মধুমেহ রোগে আক্রান্ত, তাঁরা কি আপনার মিষ্টিমুখের থেকে বাদ যাবেন? না। তাঁদের জন্য বাড়িতেই তৈরি করে ফেলুন বিশেষ কিছু মিষ্টি।

কলকাতা : আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। আজকের এই বিশেষ দিনে প্রিয়জনদের মিষ্টিমুখ তো অবশ্যই করাবেন। কিন্তু যাঁরা মধুমেহ রোগে আক্রান্ত, তাঁরা কি আপনার মিষ্টিমুখের থেকে বাদ যাবেন? না। তাঁদের জন্য বাড়িতেই তৈরি করে ফেলুন বিশেষ কিছু মিষ্টি। যা তাঁদের স্বাস্থ্যের ক্ষতি করবে না। দেখে নিন সেই সমস্ত মিষ্টি তৈরির পদ্ধতি-

১. ছাতুর লাড্ডু - একটা ননস্টিক প্যানে ছাতু নিন। এবার তাতে ২ থেকে ৩ চামচ ঘি মেশান। ছাতুর সঙ্গে ঘি মিশিয়ে প্যানে হালকা আঁচে নাড়তে থাকুন। এবার সেই মিশ্রণে অল্প অল্প করে জল মিশিয়ে নাড়তে থাকুন। মিষ্টির ক্ষেত্রে সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। ছাতুর মিশ্রণ কিছু ঘন হলে তাতে সুগার ফ্রি মিশিয়ে ফের নাড়তে থাকুন। কড়াইতে যেন লেগে না যায়, সেদিকে নজর রাখবেন। এবার স্বাদের জন্য এলাচ গুঁড়ো মেশাতে পারেন। মিশ্রণ যখন গাঢ় গাঢ় হবে, তখন তা একটি পাত্রে নামিয়ে নিন। এবার হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে তুলুন।

২. পনিরের ক্ষীর - একটা পাত্রে দুধ নিয়ে হালকা আঁচে ভালো করে ফোটাতে হবে। দুধ ফুটে ঘন হলে তাতে সুগার ফ্রি, এলাচ গুঁড়ো, কাজু, কিশমিশ দিয়ে দিন। এবার তাতে পনির দিয়ে দিন। পনির দেওয়া আগে অবশ্যই হালকা হাতে ভেঙে নেবেন। পনির দেওয়ার পর সেই মিশ্রণ ভালোভাবে নেড়ে ঘন করে নিন। ক্ষীর তৈরি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে ঘরোয়া তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সেটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ক্ষীর ঠান্ডা হয়ে গেলে উপরে আবারাও কাজু, কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

৩. নারকেলের বরফি - প্রথমে নারকেল কুরিয়ে নিন। এবার একটি ননস্টিক প্যানে কুরিয়ে নেওয়া নারকেল দিয়ে তাতে ২ থেকে ৩ চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন। এবার তাতে স্বাদ এবং সুগন্ধীর জন্য এলাচ এবং দারচিনি দিয়ে সুগার ফ্রি মিশিয়ে দিন। অল্প করে জলও মেশাতে পারেন যদি প্রয়োজন হয়। নারকেলের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেলে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। বরফির আকারে কেটে ফ্রিজে রেখে দিন। বরফি জমে গেলে পরিবেশন করুন।

৪. আপেলের রাবড়ি - যেভাবে রাবড়ি তৈরি করে এটাও সেভাবেই তৈরি হবে। একটা ননস্টিক প্যানে দুধ নিয়ে ঘন করে ফুটিয়ে নিন। এবার সেই ফোটানো দুধের মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা আপেল দিয়ে দিন। তাতে সুগার ফ্রি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। রাবড়ি তৈরি হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget