এক্সপ্লোর

Health Tips: ১০ হাজার পা হাঁটা নয়, এই ‘পদ্ধতি’ মেনে হাঁটলেই চাঙ্গা থাকবে শরীর; ক্রমেই জনপ্রিয় হচ্ছে জাপানিদের এই কৌশল

Intrerval Walking: সম্প্রতি বিশজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে হাঁটার মান ও তীব্রতা কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।

Fitness Hacks: বছরের পর বছর ধরে প্রতিদিন ১০ হাজার পা হাঁটাকেই শরীর সুস্থ ও নীরোগ রাখার অন্যতম উপায় বলে মনে করেছে প্রতিটি ভারতীয়। বহু পুষ্টিবিদ, চিকিৎসক এই পদ্ধতিকে সমর্থন করেন। এটা অনস্বীকার্য যে প্রতিদিন ১০ হাজার পা হাঁটা শারীরিক সুস্থতা বাড়াতে খুবই সহায়ক, এতে ক্যালরি বার্ন হয়, হৃদরোগের ঝুঁকি কমে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। তবে ব্যস্ত সময়ের মধ্যে অনেকেই তা করতে ব্যর্থ হন। সম্প্রতি বিশজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে হাঁটার মান ও তীব্রতা কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আর এই মর্মেই গত কয়েক মাস ধরে জাপানিদের বিশেষ হাঁটার কৌশল জনপ্রিয় হতে শুরু করেছে।

কী এই জাপানি হাঁটার কৌশল

এর নাম জাপানিজ ইন্টারভ্যাল ওয়াকিং। একে অনেকে ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিংও বলে থাকেন। এটি এক ধরনের হাঁটার ব্যায়াম যা ধীরে এবং দ্রুত হাঁটা দুটিই পর্যায়ক্রমে করা হয়। এটি আদপে একটি সহজ এবং কার্যকর ব্যায়াম যা কেবল ওজন কমানো ছাড়াও একাধিক সুবিধে প্রদান করে।

জাপানি ইন্টারভ্যাল ওয়াকিংয়ে ২-৩ মিনিট দ্রুত গতিতে হাঁটা অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে রয়েছে তিন মিনিট আরামদায়ক, ধীরে গতিতে হাঁটা। কার্যকর ফলাফল পেতে হলে এই চক্রটি ৩০ মিনিট ধরে চালিয়ে যেতে হবে। অন্য যে কোনও ওয়ার্ক আউটের মত ৫-১০ মিনিটের ওয়ার্ম আপের মাধ্যমে আপনার পেশিগুলিকে প্রস্তুত করুন এবং ৫-১০ মিনিটের জন্য কিছু কুল ডাউন ব্যায়াম বা স্ট্রেচিং করে শেষ করুন যাতে আপনার হৃদস্পন্দন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

কী কী উপকার রয়েছে

হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে- ইন্টারভ্যাল ওয়াকিং একটি অ্যারোবিক কার্যক্রম। এতে আপনার হৃদস্পন্দন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মেটাবলিজম বাড়ায় – ওজন কমাতে এই কৌশল খুবই উপকারি। এতে মেটাবলিক হার অনেকাংশে বেড়ে যায়।

রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় – সাধারণ হাঁটার থেকে অনেক ভাল ভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ইন্টারভ্যাল ওয়াকিং। এতে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও কমে যায় অনেকাংশে।

ঘণ্টার পর ঘণ্টা সময় খরচ না করেই অল্প প্রয়াসে চূড়ান্ত ফলাফল পেতে সাহায্য করে এই জাপানিজ ইন্টারভ্যাল ওয়াকিং।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget