এক্সপ্লোর

Jio Recharge Plan Hike: ট্যারিফ বাড়ানোর পরে দুটি প্ল্যান সরিয়ে দিল Jio, আপনি ব্যবহার করতেন প্ল্যান দুটি ?

Jio Trashed Rs 149 and 179 Plans: ট্যারিফ বাড়ানোর পর দুটো প্ল্যান এবার তালিকা থেকে সরাল জিও। এই দুটি প্ল্যানের বদলে এখন রিচার্জ করতে হবে অন্য একটি প্ল্যান।

Jio Trashed Rs 149 and 179 Plans: সবজি থেকে নানা জিনিসের মূল্য়বৃদ্ধির পর বেড়ে গিয়েছে রিচার্জ প্ল্যানের দামও। এই অবস্থায় ফের জিও গ্রাহকরা বড় ধাক্কা খেলেন। রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর দুটি প্ল্যান রেখে দিয়েছিল জিও। সেই দুটি প্ল্যানের দাম অপরিবর্তিত ছিল। কমানো হয়েছিল শুধুমাত্র তাদের ভ্যালিডিটি। এবার প্ল্যান দুটি একেবারেই বন্ধ করে দেওয়া হল (Jio Recharge Plan Hike)। বর্তমানে ওই দুটি প্ল্যানের বদলে দাম বাড়িয়ে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও। সেই প্ল্যানটিই এবার থেকে গ্রাহকদের রিচার্জ করতে হবে। 

কোন কোন প্ল্যান বাতিল করা হল ?

জিও-র নতুন রিচার্জ প্ল্যানের তালিকায় ১৪৯ টাকা ও ১৭৯ টাকার দুটি প্ল্যান ছিল। টেলিকম টকের দাবি অনুযায়ী, সেই প্ল্যান দুটি এবার বাতিল করে দেওয়া হল। এই প্ল্যান দুটি নতুন রিচার্জ প্ল্যানের তালিকায় ছিল। কিন্তু বর্তমানে সেগুলি একেবারেই বাতিল করল জিও। এর ফলে ফের সমস্যার মুখে পড়তে হল জিও গ্রাহকদের। কারণ জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে এই দুটি প্ল্যানও থাকত। অর্থাৎ জিও গ্রাহকদের পছন্দের তালিকায় ছিল এই প্ল্যান দুটি। 

কী কী সুবিধা পাওয়া যেত এই প্ল্যান দুটিতে ?

১৪৯ টাকার প্ল্যানের সুবিধা - ২০ দিনের ভ্যালিডিটি, প্রতি দিন ১ জিবি করে ডেটা, নেট শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিড, আনলিমিটেড ভয়েস কল, প্রতি দিন ১০০টা করে এসএমএস।

১৭৯ টাকার প্ল্যানের সুবিধা - এই প্ল্যানে ২৪ দিনের ভ্যালিডিটি, প্রতি দিন ১ জিবি করে ডেটা, নেট শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিড, আনলিমিটেড ভয়েস কল, প্রতি দিন ১০০টা করে এসএমএস।

বর্তমানে কত টাকার প্ল্যান আনা হল ?

জিও নতুন যে প্ল্যানটি এগুলির বদলে এনেছে, তাতে সুবিধা অনেকটাই কম। নয়া প্ল্যানটির দাম ১৮৯ টাকা। যাতে ডেটা মাত্র ২ জিবি। আর কী কী সুবিধা রয়েছে জেনে নেওয়া যাক।

১৮৯ টাকার প্ল্যানের সুবিধা -  ২৮ দিনের ভ্যালিডিটি। মোট ২ জিবি ডেটা। শেষ হলে ৬৪ কেবিপিএস স্পিড। মাসে ৩০০টি এসএমএস। এর সঙ্গে থাকবে তিনটি জিও অ্যাপের সাবস্ক্রিপশন।

আগের থেকে কতটা বাড়ল ?

১৮৯ টাকার এই প্ল্যানটির আগের দাম ছিল ১৫৫ টাকা। অর্থাৎ সেই হিসেবে দাম বেড়েছে ২২ শতাংশ। ফলে ফের পকেটে টান পড়তে চলেছে জিও গ্রাহকদের।

আরও পড়ুন - ট্যারিফ বাড়ার পর অন্যদের তুলনায় BSNL প্ল্যানগুলি আদৌ সাশ্রয়ী ? দেখুন বিশদে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget