এক্সপ্লোর

Kids Health: সন্তানের স্মৃতিশক্তি প্রখর করতে কী খাওয়াবেন?

Health Tips: শিশুদের স্মৃতিশক্তি প্রখর করতে রোজকার তালিকায় বেশ কিছু খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা শরীরকে তো সুস্থ রাখবেই। তার সঙ্গে স্মৃতিশক্তি উন্নত করবে এবং মানসিক স্বাস্থ্যও বজায় রাখবে

কলকাতা: শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল জরুরি। বিশেষজ্ঞরা জানান, শিশু বয়স থেকে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে নজর দিলে মানসিক স্বাস্থ্য বজায় থাকে। অনেক সময়ই অভিভাবকেরা বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান যে, কীভাবে সন্তানের স্মৃতিশক্তি আরও প্রখর করবেন। কীভাবেই বা পড়াশোনায় আরও মনোযোগী হবে সন্তান। শিশুদের স্মৃতিশক্তি প্রখর করতে রোজকার তালিকায় বেশ কিছু খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা শরীরকে তো সুস্থ রাখবেই। তার সঙ্গে স্মৃতিশক্তি (Memory) উন্নত করবে এবং মানসিক স্বাস্থ্যও (Mental Health) বজায় রাখবে।

শিশুদের স্মৃতিশক্তি প্রখর করতে রোজকার তালিকায় যে খাবারগুলো রাখা দরকার-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা সবুজ শাক সব্জি খেতে একেবারেই পছন্দ করে না। কম-বেশি প্রত্যেক বাড়িতেই শিশুদের সব্জি খাওয়ানোর জন্য কার্যত লড়াই করতে হয় অভিভাবকদের। পুষ্টিবিদদের মতে, শিশুদের প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই রাখা প্রয়োজন প্রচুর পরিমাণে সবুজ শাক শব্জি। পালং শাক, মেথি শাক, ধনেপাতা, সরষে শাক, বিটের পাতা প্রভৃতি খাওয়ানোর দরকার ওদের। এতে থাকা উপকারী উপাদান মানসিক স্বাস্থ্য বজায়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে।

২. প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ডিম এবং মাছে। শিশুদের বেড়ে ওঠার দিনগুলোয় এগুলো খাওয়ানো খুবই জরুরি। এতে থাকা উপকারী ফ্যাট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুদের মস্তিষ্ক সচল রাখতে দারুণ উপকারী। এছাড়াও ওদের খাবারের তালিকায় ডিমের কুসুম রাখার পরামর্শ তাঁদের। 

আরও পড়ুন - Health Tips: স্মার্টফোন ব্যবহারের উপকারিতাগুলো জানেন কি?

৩. ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের জলখাবারে প্রায়শই আমরা ওটমিল খেয়ে থাকে। তবে, ওটমিল শুধুই ওজন কমানোর জন্য উপকারী নয়। শিশুদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এনার্জি বৃদ্ধিতে এটি অত্যন্ত সাহায্য করে। 

৪. শিশুদের স্মৃতিশক্তি প্রখর করতে বেরির জুড়ি মেলা ভার। ব্লুবেরি, স্ট্রবেরি, রেড চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ভিটামিন সি এবং আরও অনেক উপকারী উপাদান। 

৫. স্বাস্থ্যের উন্নতির জন্য বাদাম অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার। বাচ্চাদের চোখের খিদে পেতে থাকে নানা সময়ই। সেই সময় মুখরোচক কোনও খাবার না খাইয়ে ওদের দিতে পারেন একমুঠো বাদাম। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget