এক্সপ্লোর

Recipe: রেস্তোরাঁ স্টাইলে বাড়িতে বানিয়ে নিন মটন রোগান জোশ, রইল রেসিপি

Mutton Rogan Josh: নাম শুনেই জিভে জল এসে গেল নিশ্চয়ই? তাহলে রেসিপি দেখে নিন আর বানিয়ে ফেলুন বাড়িতে।

কলকাতা: শীতকাল পড়লেই বাড়িতে বাড়িতে নানা জিভে জল আনা রেসিপি (Recipe) তৈরি হয়। এই সময়ে খিদেও পায় তুলনায় বেশি। আর যদি ছুটির দিন হয়, তাহলে তো কথাই নেই। ঠান্ডায় বাড়ির বাইরে না বেরিয়ে, ঘরে বসেই নানা সুস্বাদু রেসিপি চেখে দেখতে ইচ্ছে হয়। এমনই একটি রেসিপি মটন রোগান জোশ (Mutton Rogan Josh)। নাম শুনেই জিভে জল এসে গেল নিশ্চয়ই? তাহলে রেসিপি দেখে নিন আর বানিয়ে ফেলুন বাড়িতে।

মটন রোগান জোস রেসিপি-

উপকরণ যা যা লাগবে-

১. এক কেজি মটন, মাঝারি আকারের টুকরো কেটে নেওয়া
২. ৫টি লবঙ্গ
৩. ৫টি ছোট এলাচ
৪. ২টি বড় এলাচ
৫. একটি দারুচিনি
৬. ১টা তেজপাতা
৭. এক চামচ গরম মশলা গুঁড়ো
৮. ১৫০ থেকে ২০০ মিলি সরষের তেল
৯. ১০০ গ্রাম ঘি
১০. ৪ থেকে ৫টু রতনজোট রুট
১১. ৫০০ গ্রাম দই
১২. ১০০ গ্রাম দই আরও মটন ম্যারিনেট করার জন্য
১৩. ২ চামচ মৌরি গুঁড়ো
১৪. ২ চামচ আদা গুঁড়ো
১৫. ২ চামচ জিরে গুঁড়ো
১৬. নুন স্বাদ মতো
১৭. ২ থেকে ৩ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১৮. ২ চামচ হিং গুঁড়ো

আরও পড়ুন - Health Tips: শীতকালে গাঁটের ব্যথায় কাবু? কীভাবে যত্ন নেবেন?

মটন রোগান জোশ তৈরির পদ্ধতি-

১. প্রথমে একটি পাত্রে দই নিয়ে তাতে মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হিং নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণ আলাদা করে রাখুন। 

২. এবার মাংস ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য় একটি পাত্রে মটন নিয়ে তাতে ১০০ গ্রাম টক দই, অর্ধেক চামচ নুন. এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে অন্তত ৩ থেকে ৫ ঘণ্টা আলাদা করে রাখুন।

৩. এবার একটি প্রেসার কুকারে সরষের তেল নিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। গরম মশলা তেলের মধ্যে ভাজা হতে শুরু করলেই তাতে ম্য়ারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই থেকে যতক্ষণ না জল বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষতে থাকুন।

৪. এবার আগে থেকে তৈরি করে রাখা দই মশলা এবং নুন ঢেলে দিন মাংসের মধ্যে। ৫ থেকে ৮ মিনিট নাড়াচাড়া করতে থাকুন। মটনের সঙ্গে মশলা ভালো করে মিশে গেলে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। ৪ থেকে ৫টি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। বেশি আঁচে ৪ থেকে ৫টি সিটি দেওয়ার পর গ্যাস একেবারে কমিয়ে দিন। হালকা আঁচে ১টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। 

৫. সিটি পড়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। অবশ্যই মনে রাখবেন, একবার কুকারের ঢাকনা খুলে দেখে নিতে ভুলবেন না যে মাংস সঠিকভাবে নরম হল কিনা।

৬. মাংস রান্না হয়ে গেলে একটি পাত্রে ঘি গরম করুন। তার মধ্যে রতনজোট দিন। ঘি ফুটতে শুরু করলে দেখুন তার রঙ বদলাচ্ছে কিনা। ঘিয়ের রঙ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর লাল রঙের ঘি আগে থেকে তৈরি হওয়া মটনের উপর ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন।

৭. এবার কুকার থেকে ঢেলে নিন। আর গরম গরম পরিবেশন করুন মটন রোগান জোশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget