এক্সপ্লোর

Tooth brushing: সকাল, দুপুর না রাত ? দাঁত মাজার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি

Best time of tooth brushing: দাঁত তো মাজেন যখন যেমন ইচ্ছে। কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় কোনটা তা কি জানেন?

কলকাতা: কেউ সকালে ঘুম থেকে উঠেই দাঁত মাজেন। কেউ আবার সারাদিনে দাঁত মাজেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করেন। আবার কেউ স্নানের আগে দুপুরবেলা দাঁত মেজে স্নান করেন। কিন্তু দাঁত মাজার সঠিক সময় কোনটা ? কখন মাজলে দাঁত সবচেয়ে ভাল থাকে ? এমনকি মুখের স্বাস্থ্যও বেশ ভাল থাকে ? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন আইএলএস হাসপাতালের ডেন্টাল সার্জেন অক্ষয় লাধানিয়া।

দিনে ক'বার দাঁত মাজা জরুরি (Tooth Brushing Frequency)? 

চিকিৎসকের কথায়, কেমন খাবার খাচ্ছেন, তার উপর এটি নির্ভর করছে। জাঙ্ক ফুড ও জটিল কার্বোহাইড্রেটজাতীয় খাবার যারা খান, তাদের দিনে তিনবার দাঁত মাজা জরুরি। নয়তো দাঁতের মাঝে খাবার আঠার মতো আটকে থাকে। যা থেকে দাঁত ক্ষয়ে যেতে পারে। অন্যরা যারা নিয়মিত বাড়িতে তৈরি সাধারণ খাবার খান, তারা দিনে দুবার দাঁত মাজাই যথেষ্ট।

দাঁত মাজার উপযুক্ত সময় কোনটা (best time of tooth brushing)?

  • এই ব্যাপারে চিকিৎসক মনে রাখতে বললেন খাবারের দিকটি। জাঙ্ক ফুড বা দাঁতে আটকে থাকার মতো খাবার খেলে ব্রাশ করতে হবে। খাওয়ার শেষেই একবার ব্রাশ করে নিতে হবে। তবে সকাল বা রাত দুটো সময়ই দাঁত মাজার জন্য উপযুক্ত বলে জানালেন চিকিৎসক অক্ষয়। তাঁর কথায়, সারাদিন ধরে যা খাবার খাচ্ছি, তা দাঁতে আটকে থাকতেই পারে। সেই খাবারগুলি ব্রাশ করলে বার হয়ে যায়। ব্রাশ না করে শুয়ে পড়লে সেগুলি জমে থাকে। তা থেকে রোগের আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি মাড়ি ও দাঁতেরও ক্ষয় হয়।
  • অন্যদিকে সকালে উঠেও দাঁত মাজা জরুরি। কারণ সারা রাত ধরে আমাদের মুখে প্রচুর ব্যাকটেরিয়া সক্রিয় থাকে। যা সরাসরি মুখের বিভিন্ন অংশে রোগ ছড়ায়। মুখ না ধুয়ে কোনও খাবার খেলে সেই ব্যাকটেরিয়াগুলি পেটে চলে যায়। তাই খাবার খাওয়ার আগেও মুখ ধোয়া উচিত। 

কতক্ষণ ধরে দাঁত মাজবেন (time of tooth brushing)?  

তাড়াহুড়োয় দাঁত মাজার অভ্যাস অনেকেরই আছে। এতে আদতে লাভের লাভ কিছু হয় না বলেই জানালেন চিকিৎসক। তাঁর কথায়, ৩২ পাটি দাঁত ঠিকমতো পরিষ্কার করতে অন্তত দুই থেকে পাঁচ মিনিট দাঁত মাজতে হবে। পাশাপাশি, মাড়ি সাফ করতে এর উপরও ব্রাশ হালকাভাবে ঘষতে হবে।

কেমন ব্রাশ দিয়ে দাঁত মাজব (ideal brush for tooth brushing)?

ব্রাশ করার জন্য সঠিক ব্রাশও বেছে নেওয়া জরুরি। চিকিৎসকের কথায়, খুব শক্ত রোঁয়ার ব্রাশ দিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ির ক্ষতি হয়। এমনকি মাঝারি শক্ত রোঁয়াও বেছে নেওয়া যাবে না। নরম রোঁয়ার ব্রাশ দিয়েই নিয়মিত দাঁত মাজতে হবে।

আরও পড়ুন: Disease X: ‘ডিজিজ এক্স’ নিয়ে আতঙ্কে বিজ্ঞানীরা ! এ রোগ কি করোনার থেকেও ভয়ঙ্কর ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget