এক্সপ্লোর

Disease X: ‘ডিজিজ এক্স’ নিয়ে আতঙ্কে বিজ্ঞানীরা ! এ রোগ কি করোনার থেকেও ভয়ঙ্কর ?

Disease X latest update: ডিজিজ এক্স নিয়ে সম্প্রতি গুরুতর অলোচনা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে‌। কেন এই রোগ করোনার থেকে ভয়ঙ্কর?

কলকাতা: কোভিড মহামারির স্মৃতি এখনও টাটকা। মহামারির কবল ঠিক কেমন হতে পারে তা সারা বিশ্বই দেখেছে। এবার আরেকটি রোগ নতুন করে ত্রাস ছড়াতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তার নাম ‘এক্স’ রোগ। বিশেষজ্ঞদের কথায়, এই রোগটির ব্যাপারে এখনও বিশেষ কিছু জানা যায়নি। এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে‌‌। রোগটি করোনার থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাঢানম ঘেব্রেইসুস।

এক্স রোগ নিয়ে কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা?

সোমবার থেকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাঁচদিনের বিশেষ সম্মেলন শুরু হয়েছে। সেখানেই এই রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনার সূত্রপাত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কথায় কোভিডের থেকেও ২০ গুণ বড় মহামারির আকার নিতে পারে এই রোগ। মৃত্যুর সংখ্যাও কোভিডকে ছাপিয়ে যেতে পারে। এই ব্যাপারে ব্রিটিশ ভ্যাকসিন টাস্ক ফোর্সও সতর্ক করেছে। বলা হয়েছে, সারা বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষের মৃত্যু হতে পারে এই রোগে। রোগটির সঙ্গে অনেকেই তুলনা করেছেন ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু মহামারির। ঠিক যেমনটা কোভিডের সময় করা হয়। 

এর আগেও চিন্তায় ফেলেছে ‘এক্স’!

২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি উদ্বেগজনক রোগের একটি তালিকা প্রকাশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তালিকায় সাধারণত মারণরোগ ও প্রতিরোধ করা যায় না এমন রোগ স্থান পায়। সেই তালিকাতে নিপা, সার্স, মার্স ইবোলা রোগের পাশাপাশি ধাম ছিল এক্স রোগটির। এবার সেই রোগ নিয়েই নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এক্স রোগের ঠিকুজি কুষ্ঠি

এক্স রোগের প্যাথোজেন এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। আর সে কারণেই একে ডিজিজ এক্স বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, এই রোগটি ছত্রাক, ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু নির্দিষ্ট প্যাথোজেনের খোঁজ না পাওয়া গেলে ওষুধ বা টিকা তৈরি করা মুশকিল। আর এখানেই রোগটি ভয়াবহ। কোভিডের ক্ষেত্রে বিজ্ঞানীরা সেই বাধা কাটিয়ে উঠতে পেরেছিলেন। সংক্রমণ ছড়াতে শুরু করলে তা আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

১৯৭১ সালে বিজ্ঞানী জিন-জ্যাকাস মুয়েম্বি প্রথম ইবোলা ভাইরাসের খোঁজ পেয়েছিলেন। তিনিই খোঁজ পেয়েছেন এক্স নামের এই নতুন রোগটির। বিজ্ঞানীদের একাংশের মত, ইবোলা ভাইরাসের একটি বিশেষ রূপই চেহারা বদলে এক্স রোগ ঘটাচ্ছে। তবে এখনও এই ব্যাপারে বিস্তারিত তথ্য নেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে। 

আরও পড়ুন: Lemon health benefits: পাতিলেবু পাতি নয় মোটেই ! ‘বড়’ রোগের মোকাবিলা করে ছোট্ট এই ফল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Humayun Kabir:
Ashim Sarkar: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা বিজেপি বিধায়ক অসীম সরকারের
SFI Protest: বিরাটিতে সিপিএমের কার্যালয় ভাঙচুর-সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে SFI-র মিছিল
Nandigram By Election:
Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget