এক্সপ্লোর

Superfoods for Eyesight:বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি ! যে ৫ খাবার খাওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক

Five Superfoods for Eyesight: বয়স বাড়লেও চোখের জ্যোতি কমবে না মোটেই। এর জন্য পাঁচ খাবার রোজ পাতে রাখুন। এমনটাই পরামর্শ দিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ।

কলকাতা: বয়স বাড়লেই একটা করে চশমা! অনেকে আবার কম বয়সের চার চোখের উপর ভরসা করে দিন কাটান। কিন্তু চোখের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখলেই চোখ ভাল থাকে। এর জন্য খাওয়াদাওয়াসহ জীবনযাপনের বিভিন্ন দিকে নজর দেওয়া জরুরি। খাবারের মধ্যে এমন কিছু খাবার রয়েছে, যা চোখের জন্য উপকারী। চোখ ভাল রাখতে হলে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান প্রয়োজন (five foods for eye health)। এই উপাদানগুলি চোখের রেটিনা ভাল রাখে। পাশাপাশি দৃষ্টিশক্তিও ধারালো রাখে বহুদিন।

সম্প্রতি দিশা আই হাসপাতালের চক্ষুরোগবিশেষজ্ঞ চিকিৎসক অনন্যা গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে এবিপি লাইভকে বিশদে জানালেন। কোন কোন খাবার খেলে চোখ ভাল থাকবে, তারই হদিশ দিলেন চিকিৎসক।

পালং শাক: ভিটামিন এ চোখের স্বাস্থ্য (eye health) ভাল রাখে। পাশাপাশি দৃষ্টিশক্তিও দীর্ঘদিন স্বাভাবিক রাখে। এই বিশেষ ভিটামিনটিরই সমৃদ্ধ উৎস হল পালং শাক। তাই এই সবজিটি মাঝে মাঝেই পাতে রাখা ভাল।

গাজর: চোখের স্বাস্থ্য (eye care) ভাল রাখতে আরও একটি জরুরি খাবার হল গাজর। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। এটি চোখের রোগ ঠেকাতে বিশেষ উপকারী পুষ্টি উপাদান। গাজর এই বিশেষ উপাদানটির সমৃদ্ধ উৎস।

বাদাম ও বীজ: বাদাম যেমন আমণ্ড, আখরোট, কাঠবাদাম ও অন্যদিকে বিভিন্ন সবজির বীজ চোখের জন্য বিশেষ উপকারী। কারণ এগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট অক্সডেটিভ স্ট্রেস কমায়। এতে চোখের দৃষ্টিশক্তি জোরালো থাকে।

মাছের তেল: মাছের তেল চোখ ভাল রাখতে অন্যতম জরুরি খাবার। চিকিৎসকের কথায়, মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এই বিশেষ ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনা ভাল রাখে।

সাইট্রাস ফল: সাইট্রাস ফল বলতে মূলত লেবুজাতীয় ফলকে বোঝায়। আর এই ধরনের ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই বিশেষ ভিটামিনটি অক্সিজেন শুষে নেওয়ার কাজ করে। চোখে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রেখে চোখের যত্ন নেয়।

মনে রাখা জরুরি: ৫ খাবারের পাশাপাশি আরও কিছু কথা মনে করিয়ে দিয়েছেন চিকিৎসক অনন্যা গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, চোখ ভাল রাখতে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান জরুরি। সেগুলো এই খাবারে মেলে। তবে সব ধরনের খাবারই নির্দিষ্ট পরিমাণে খাওয়া প্রয়োজন। একে বিজ্ঞানের ভাষায় ব্যালান্সড ডায়েট বলে। ব্যালান্সড ডায়েটই চোখের সঠিক যত্ন নেয়। তাই বিশেষ খাবারগুলির পাশাপাশি এদিকেও নজর রাখতে হবে।

আরও পড়ুন: High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget