এক্সপ্লোর

Glue Trap Ban: আমাজনসহ সব পোর্টালে নিষিদ্ধ হল এই দ্রব্যটির বিক্রি, কেন ?

Glue Trap Ban Reason Explained: আমাজনসহ সব অনলাইন সাইট এই দ্রব্যের বিক্রি নিষিদ্ধ করেছে। কেন ?

কলকাতা: প্রায় প্রতিটি সাইটেই রমরমিয়ে বিক্রি করা হত। রোজকার জীবনে যে যে জিনিসগুলি লাগে, তাদের মধ্যে একটি ছিল এই বিশেষ দ্রব্যটি। তবে ভারতের প্রাণী অধিকার সংস্থা পেটা ইন্ডিয়ার (PETA India) চাপেই তার বিক্রি বন্ধ হল। পেটা ইন্ডিয়া গোটা দেশে প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে। এটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাজন, জিওসহ বিভিন্ন অনলাইন গ্রসারি পোর্টালে রোজকার জিনিস পাওয়া যায়‌‌। তার মধ্যেই অন্যতম ছিল এটি। এবার জিনিসটির বিক্রি বন্ধ করে দিল সংস্থাগুলি। 

নিষিদ্ধ করা হল কেন এই দ্রব্যটি? 

কী নিষিদ্ধ করা হয়েছে, কেন নিষিদ্ধ করা হয়েছে, তা সম্প্রতি পেটা ইন্ডিয়া তাদের অফিসিয়াল সাইটে বিস্তারিত জানিয়েছে। ইঁদুর ও ছোটখাটো প্রাণীর হাত থেকে রেহাই পেতে একধরনের আঠালো ফাঁদ ব্যবহার করা হয়। ইংরেজিতে তাকেই বলে গ্লু ট্র্যাপ। এর মধ্যে সেই প্রাণীটি পড়লে আর উঠতে পারে না। সেখানেই আটকে থাকে। ধীরে ধীরে সেটি খাবার না পেয়ে মরে যায়। বেশিরভাগ সময় ইঁদুর ধরতে এই ফাঁদ কাজে লাগে। এই গোটা প্রক্রিয়াকে অমানবিক বলে ব্যাখ্যা করেছে পেটা ইন্ডিয়া। তাই এটি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছিল সংগঠনটি।

আমাজন, জিওমার্টসহ নানা সাইটে নিষিদ্ধ

পেটা ইন্ডিয়ার এই আবেদনের ভিত্তিতেই দ্রব্যটির বিক্রি নিষিদ্ধ করা হয়। সারা দেশের ৩২টি রাজ্যসহ বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিষিদ্ধ করা হয় এই গ্লু ট্র্যাপ। পেটা ইন্ডিয়ার সাইটে এই সংক্রান্ত ভিডিয়ো আপলোড করা হয়। গ্লু ট্র্যাপের প্রাণীদের কেমন সমস্যায় পড়তে হয়, তা দেখানো হয় ওই ভিডিয়োতে।

প্রাণীদের শোচনীয় পরিনতি দেখেই সিদ্ধান্ত

পেটা ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে,  প্রাণীদের ফাঁদে ফেলতে সলে সাধারণ লোহার ফাঁদ ব্যবহার করা ভাল। এর বদলে গ্লু ট্র্যাপ দিয়ে তাদের মারা মানবিক নয়। কারণ গ্লু ট্র্যাপে আটকে থাকার কারণে ইদুরসহ অন্যান্য প্রাণীর শরীরে ডিহাইড্রেশন হয়। এছাড়াও অ্যাসফিক্সিয়েশন দেখা দেয়। অর্থাৎ শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকে। পাশাপাশি দ্রুত রক্ত কমে যেতে থাকে শরীরে। এইভাবে অমানকিব উপায়ে একটা প্রাণীকে হত্যা না করার আর্জি নিয়েই আবেদন করে তারা। এবার সেই আবেদনের ভিত্তিতেই দ্রব্যটিকে নিষিদ্ধ করা হল। তবে ইন্ডিয়ামার্ট ও বিগবাস্কেটে এখনও নিষিদ্ধ হয়নি জিনিসটি। সেই প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পেটা ইন্ডিয়া।

আরও পড়ুন - Health Tips: পেস্ট দিয়ে মেজেও ঝকঝকে সাদা হয় না দাঁত ? ৪ ঘরোয়া উপকরণেই কাজ হবে

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget