এক্সপ্লোর

Health News: স্নায়ু রোগের জেরেই বিপদে আগামী বিশ্ব, আর কী বলছে পরিসংখ্য়ান ?

Neurological Disorder Lancet Study: স্নায়ু রোগের জেরেই আগামী প্রজন্মের বিপদ বাড়ছে। এই প্রসঙ্গে আর কী বলছে পরিসংখ্যান ?

কলকাতা: গত ৩০ বছরে অনেকটা পাল্টে গিয়েছে স্বাস্থ্যের ছবি। আগেকার সময় যে যে রোগে মৃত্যুর হার ছিল, সেই রোগগুলির বেশ কিছু এখন তালিকায় পিছিয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে অন্য কয়েকটি রোগের কাছে। সেগুলির মধ্যেই রয়েছে স্নায়ুর রোগ। স্নায়ুবৈকল্যের কারণে বেশ কিছু রোগ হওয়ার ঝুঁকি থাকে। এই রোগগুলির হার বর্তমানে বেড়েই চলেছে। সম্প্রতি ল্যানসেট নিউরোলজি জার্নালের একটি গবেষণায় তেমনটাই বলা হয়েছে। ২০২১ সালের একটি পরিসংখ্যান পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, সারা বিশ্বে ৩.৪ বিলিয়ন মানুষ নিউরোলজিকাল ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ স্নায়ুজনিত রোগে ভুগছিলেন তাঁরা। প্রসঙ্গত, সেই রোগেই মৃত্যুর সংখ্যাও ছিল বেশি। এবার এই নিয়েই সতর্কবার্তা দিতে চাইল ল্যানসেট নিউরোলজির ওই জার্নাল। 

কোন কোন রোগের হার বাড়ছে ?

চিকিৎসকের কথায়, নিউরোলজিকাল ডিসঅর্ডারগুলির মধ্যে রয়েছে ডিমেনশিয়া, স্ট্রোক, মেনিনজাইটিসের মতো সমস্যাগুলি। কেন এই রোগগুলির হার বড়ছে, তার কারণও জানিয়েছেন গবেষকরা। গত কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বিপুল হারে বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে পরিবেশের দূষণ, জীবনযাপনের নানা সমস্যা। 

কতটা বেড়েছে এই ধরনের রোগের হার ?

গবেষকরা জানাচ্ছেন, ১৯৯০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৩০ বছরের একটি পরিসংখ্যানের কথা। এই ৩১ বছরের সময়কালে ১৮ শতাংশ বেড়েছে নানা ধরনের স্নায়ুজনিত রোগের হার। পাশাপাশি কমেছে মানুষের আয়ুও। আগে ১৯৯০ সালে ৩৭৫ মিলিয়ন বছর আয়ু কমত। বর্তমানে তা ৪৪৩ মিলিয়ন বছরে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের তুলনায় আরও কমছে মানুষের আয়ু।

কোভিডও দায়ী !

গ্লোবাল বার্ডেন অব ডিজিজ,ইনজুরিস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর স্টাডিজ ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যার মধ্যে বেশি বয়সের মানুষের সংখ্যা বাড়ছে। যার ফলে মোট আয়ুও কমতির পথে। স্নায়বিক স্বাস্থ্যহানির পিছনে বেশ কিছু রোগের বড় ভূমিকা রয়েছে বলে জানান গবেষকরা। রোগের তালিকায় রয়েছে স্ট্রোক, নিওন্যাটাল এনসেফালোপ্যাথি (ব্রেন ইনজুরি), মাইগ্রেন, অ্যালজাইমার্স রোগ, ডিমেনশিয়া, ডায়াবেটিক নিউরোপ্যাথি, মেনিনজাইটিস, এপিলেপ্সি অর্থাৎ খিঁচুনি। অন্যদিকে বিভিন্ন জন্মগত রোগের নাম রয়েছে এই তালিকায়। যেমন প্রিটার্ম বার্থ, অটিজম স্প্রেকট্রাম ডিসঅর্ডার, নার্ভাস সিস্টেম ক্যানসার ইত্যাদি। প্রসঙ্গত, এর পিছনে কোভিডও দায়ী। কোভিডের জেরে স্নায়ুর রোগের হার কিছুটা হলেও বেড়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

আরও পড়ুন - Health News: ধূমপান না করলেও রয়েছে স্ট্রোকের ঝুঁকি, কেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget