এক্সপ্লোর

Lifestyle News: নজর থাকুক জীবনযাপনে, থমকে থাকবে বয়স

Lifestyle News: প্রতিদিনের জীবনযাপনে বেশকিছু বদল করলেই সহজেই ফাঁকি দেওয়া যাবে বয়সকে। খাওয়া দাওয়া থেকে ত্বকের যত্ন, নজর দিতে হবে বেশ কিছুদিকে।

কলকাতা: প্রকৃতির নিয়মেই বয়স বাড়ে। শরীরে নানা অসুবিধেও হয়। কিন্তু যতদিনই বাঁচা হোক। সুস্থভাবে বাঁচতে চান সকলেই। প্রতিদিনের জীবনযাপনে বেশকিছু বদল করলেই সহজেই ফাঁকি দেওয়া যাবে বয়সকে। খাওয়া দাওয়া থেকে ত্বকের যত্ন, নজর দিতে হবে বেশ কিছুদিকে। তাহলেই সুস্থভাবে বাঁচা যাবে বহুদিন। 

ডায়েটে নজর
প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবারের দিকে নজর রাখেন সকলেই। প্রতিদিনে পাতে থাকতে হয় সব ধরনের পুষ্টিগুণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাতে বেশ কিছু ধরনের খাবার রাখতেই হবে। হোল গ্রেইন (whole grain) থেকে বাদাম (nut) রাখতেই হবে। রাখতে হবে পর্যাপ্ত ফল এবং মরসুমি সব্জি। এই ধরনের খাবার বিভিন্ন রোগের প্রকোপ কমিয়ে সুস্থ থাকতে সাহায্য করে। 

কম হোক মাংস
রেড মিট গোত্রের মাংসের পরিমাণ কমিয়ে দেওয়া প্রয়োজন। যত বয়স বাড়বে তত কমিয়ে দিতে হবে রেড মিট গোত্রের মাংস খাওয়া। ওই ধরনের খাবারে কোলেস্টরেল এবং ফ্যাট থাকায় তা শরীরের পক্ষে খারাপ। একেবারেই চলবে না কোনও ধরনের প্রসেসড ফুড (processed food)। যতই ভাল মানের হোক কেন, প্রসেসড ফুডে রাসায়নিক থাকে। যা পাচনতন্ত্রে ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। 

সূর্যের ছোঁয়া
শরীর ভাল রাখতে ভিটামিন ডি প্রয়োজন। সূর্যের আলো ত্বকে পড়লে তৈরি হয় ভিটামিন ডি (vitamin d). হাড়ের ক্ষমতা বাড়াতে প্রয়োজন এই ভিটামিনের। প্রতিদিন ত্বকে কিছু অন্তত সূর্যের আলো লাগানো প্রয়োজন।    

খাওয়ার পরিমাণে লাগাম
মেপে খাওয়া শরীর ভাল রাখার অন্যতম শর্ত। সব ধরনের খাবার খাওয়া যায়। কিন্তু পরিমাণ খুব বেশি হওয়া ভাল না। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, মেপে উপবাস করাও অত্যন্ত প্রয়োজন। উপবাস করলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো চলতে সাহায্য করে। তবে সেটা ডাক্তারের পরামর্শ মেনে করা উচিত। অনিয়ন্ত্রিত উপবাস শরীর খারাপ করতে পারে।

নিয়মিত শরীরচর্চা
প্রতিদিন কোনও না কোনওভাবে শরীরচর্চা করতেই হবে। ব্যায়াম হোক বা সাঁতার। নিদেনপক্ষে হাঁটা। সবকিছুই শরীর ভাল রাখতে উপকারী। দীর্ঘদিন সক্ষম থাকতে, শরীরের গঠন ভাল রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন দশ হাজার পা হাঁটতে পারলে ভাল। 

শান্ত থাকুক মন
কাজের চাপ, বাড়ির চাপ কিংবা আরও নানা কারণে দুশ্চিন্তায় ভোগেন অনেকেই। অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত মানসিক চাপ সবরকম ভাবে শরীরের ক্ষতি করে। দীর্ঘদিন সুস্থ থাকতে মন শান্ত করা প্রয়োজন। তাহলে লাগামে থাকবে কোলেস্টরেল, ডায়াবেটিসের মতো রোগও।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ওজন কমাতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget