এক্সপ্লোর

Cancer : এই ক্যান্সারে বছর-বছর প্রাণ হারাচ্ছেন হাজার-হাজার মহিলা, ICMR এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

lung cancer in women : ভারতে পুরুষদের থেকে মহিলাদেরই ফুসফুসের ক্যান্সারে মৃত্যু হচ্ছে বেশি। আইসিএমআর-এর দেওয়া তথ্যে চমক লাগবে। 

স্তন ক্যানসারের ঝুঁকি মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি। দিনে দিনে থাবা চওড়া হচ্ছে স্তন ক্যান্সারের। চমকে দিচ্ছে পরিসংখ্যান। তবে স্তন ক্যান্সার নয়, এই মুহূর্তে ভারতীয় মহিলাদের কাছে আরেকটি বড় আতঙ্ক - ফুসফুসের ক্যান্সার। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, হালে ভারতে পুরুষদের থেকে মহিলাদেরই ফুসফুসের ক্যান্সারে মৃত্যু হচ্ছে বেশি। আইসিএমআর-এর দেওয়া তথ্যে চমক লাগবে। 

পরিসংখ্যান বলছে, ভারতে নারীদের মধ্যে পুরুষদের তুলনায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।   যে কোনো ধরনের ম্যালিগন্যান্সির ফলে কম বয়সে মারা যাওয়ার ঝুঁকি মহিলাদেরই বেশি এ দেশে। উদ্বেগের বিষয় হল, মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে।  কিন্তু না, তা বলে ভাবার কোনও কারণ নেই এই জেনারেশনের মেয়েরা ধূমপান বেশি করে বলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, ভারতে এই ধরনের ক্যান্সারে আক্রান্তদের বেশিরভাগই ধূমপায়ী নন। বরং ফুসফুসের ক্ষতি করে দিচ্ছে ঘরে-বাইরের বিষবাস্প।  বায়ু দূষণের ক্রমবর্ধমান সংস্পর্শ ফুসফুসের অন্যতম প্রধান কারণ। 

WHO-IARC,  GLOBOCAN 2022 এর একটি রিপোর্টে উল্লেখ করেছে,  ভারতে মোট ১৪,১৩,৩১৬টি ক্যান্সার-আক্রান্তর মধ্যে ৭,১২,১৩৮ জন মহিলা এবং ৬,৯১,১৭৮ জন পুরুষ। ২০২২ সালে শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারই কেস ছিল ৮১,৭৪৮টি । তার মধ্যে ৭৫,০৩১ জন মারা গিয়েছিলেন। 

চিকিৎসা শাস্ত্রের যথেষ্ট উন্নতি সত্ত্বেও ফুসফুসের ক্যান্সার এখনও যথেষ্ট ঝুঁকির। এর ফলে মৃত্যুর হারও মারাত্মক।  ভারতের মহিলারা সবথেকে বেশি আক্রান্ত হন, স্তন, ঠোঁট এবং মুখগহ্বর, জরায়ু, ডিম্বাশয় এবং কোলোরেক্টাম ক্যা্সারে।   ফুসফুসের ক্যান্সার একসময় প্রধানত ধূমপায়ী এবং পুরুষদের মধ্যেই বেশি দেখা যেত । তবে এখন মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলির মধ্যে ষষ্ঠ স্থানে ফুসফুসের ক্যান্সার। গবেষকরা সতর্ক করছেন, ফুসফুসের ক্যান্সারের ছড়ানোর প্রবণতা মারাত্মক।  তাই চিকিৎসায় সেরে ওঠার হার অনেক ক্ষেত্রে ভাল নয়।  হালে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই ক্যান্সারে আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা। বলছে ICMR-NCDIR -এর একটি রিপোর্টও। ২০১২-২০১৯ সালের মধ্যে ভারত জুড়ে ৯২টি হাসপাতালের তথ্য যাচাই-বাছাই করে এই গবেষণাটি করা হয়। তাতেও এমন প্রবণতাই স্পষ্ট।

ভারতীয় মহিলাদের মধ্যে কেন বাড়ছে ফুসফুসের ক্যান্সার । কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ডাক্তাররা।

  • ভারতের প্রধান উদ্বেগের বিষয় হল বায়ু দূষণ !
  • নির্দিষ্ট জিনগত পরিবর্তনের প্রবণতা বেশি 
  • জৈব জ্বালানি এবং রান্নার ধোঁয়ার সংস্পর্শেও নারীরাই বেশি আসেন।  
  • তাছাড়া মহিলারা অনেক ক্ষেত্রেই নিজেদের স্বাস্থ্য নিয়ে উদাসীন, তাই ডাক্তার দেখাতে দেখাতে প্রাথমিক পর্যায় পেরিয়ে যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget