এক্সপ্লোর

Makar Sankranti Recipe: সংক্রান্তির দিন জিভে জল আনবে নলেন গুড় ফ্যান্টাসি আর নলেন গুড় ডিম সাম ! রইল সম্পূর্ণ রেসিপি

Makar Sankranti 2024 Recipe: পৌষ বা মকর সংক্রান্তি মানেই নানারকম পিঠেপুলির আয়োজন। সাবেকি পিঠের পাশাপাশি এই বছর বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নলেন গুড়ের দুটি অভিনব পদ।

কলকাতা: দেখতে দেখতে চলেই এল পৌষ সংক্রান্তি (Makar Sankranti 2024)। আর পৌষ বা মকর সংক্রান্তি মানেই নানারকম পিঠেপুলির আয়োজন। বাড়ির মা-কাকিমাদের হাতে তৈরি পিঠে পুলি খাওয়ার আনন্দই আলাদা। তবে সাবেকি পিঠের পাশাপাশি এই বছর বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নলেন গুড়ের দুটি অভিনব পদ। সাবেকি পিঠের মতোই মুখে জল এনে দেবে এই দুটির স্বাদ। সম্প্রতি নলেন গুড়ের এই পদ দুটির রেসিপি এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন ডেস্টিনেশন 16-এর শেফ অভীক নন্দী

নলেন গুড় ফ্যান্টাসি (Nolen Gur Fantasy):


Makar Sankranti Recipe: সংক্রান্তির দিন জিভে জল আনবে নলেন গুড় ফ্যান্টাসি আর নলেন গুড় ডিম সাম ! রইল সম্পূর্ণ রেসিপি

কী কী লাগবে? ৫০ গ্রাম মাখন, ৩-৪ টেবিল চামচ চিনি, একটি ডিম, তিন টেবিল চামচ ময়দা, আধ চা চামচ বেকিং পাউডার, কাঠবাদাম, ৫০ গ্রাম নলেন গুড়, ২ ড্রপ নলেন গুড় এসেন্স।

বানানোর পদ্ধতি: একটি পাত্রে প্রথমে মাখন নিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে নিন। এর পাঁচ মিনিট পর এতে চিনি দিয়ে মিক্স করে নিন। তারও পাঁচ মিনিট পর এতে ডিমের অর্ধেক অংশ দিন। তার পর আবার মিক্স করতে থাকুন। এবারে এতে ময়দা,  বেকিং পাউডার ও কাঠবাদাম মিশিয়ে দিতে হবে। তার মধ্যে নলেন গুড়ের এসেন্স ঢেলে আবার মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এবার আসল উপকরণ নলেন গুড় দিয়ে মিশিয়ে একটি পাত্রে ঢেলে নিন। এবারে মাইক্রোওভেনে ৪০ মিনিট ১৮০ ডিগ্রি উষ্ণতায় বেক হতে দিন। বেক হয়ে গেলে বার করে বাদাম নিয়ে গার্নিশ করে নিন। দুই স্কুপ নলেন গুড়ের আইসক্রিম দিয়ে পরিবেশন করুন নলেন গুড় ফ্যান্টাসি‌।

নলেন গুড়ের ডিম সাম (Nolen Gurer Dim sum):


Makar Sankranti Recipe: সংক্রান্তির দিন জিভে জল আনবে নলেন গুড় ফ্যান্টাসি আর নলেন গুড় ডিম সাম ! রইল সম্পূর্ণ রেসিপি

কী কী লাগবে? ৬০ গ্রাম ময়দা, জল, পরিমাণমতো নুন, ৩০ গ্রাম কাজুবাদাম, ৩০ গ্রাম আমন্ড, ৩০ গ্রাম পেস্তা, ৩০ গ্রাম কিসমিস, ৬০ গ্রাম নলেন গুড়, ৫০ গ্রাম মেওয়া, নারকেল কুড়োনো ৬০ গ্রাম, নলেন গুড়ের এসেন্স ৪ ড্রপ।

বানানোর পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে জল ও নুন দিয়ে মণ্ড বানিয়ে নিন। এবারে এই মণ্ডের মধ্যে একে একে কাজু বাদিম, আমণ্ড, পেস্তা, কিসমিস, নলেন গুড়, মেওয়া, নারকেল কুড়নো, নলেন গুড়ের এসেন্স একে একে মিশিয়ে দিতে হবে। এর পর মণ্ডটি ভাল করে মাখতে হবে, যতক্ষণ না সব উপকরণগুলি ঠিকভাবে পুরো মণ্ডে ছড়িয়ে যাচ্ছে। এবারে ডিম সামের মতো আকার গড়ে নিতে হবে একে একে। এর পর ২২০ ডিগ্রি উষ্ণতায় বেক করে নিন ডিম সাম গুলি। বেক হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন নলেন গুড়ের ডিম সাম। 

আরও পড়ুন: Fatty Liver: কিছু বোঝার আগেই লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে? কেন এমন হয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget