এক্সপ্লোর

Depression Symptoms: শরীরের তাপমাত্রাই জানান দেবে মানসিক অবসাদে ভুগছেন কি না ! কীভাবে ?

Depression Linked To Body Temperature: শরীরের তাপমাত্রাই বলে দেবে মানসিক অবসাদে ভুগছেন কি না। সম্প্রতি এক গবেষণা থেকে এমনটাই জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

কলকাতা: মানসিক অবসাদের (Mental Depression) এবার আরেকটি দিক খুঁজে পেলেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, যারা অবসাদে ভোগেন, তাদের শরীরের তাপমাত্রা বেশি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এটি ধরা পড়েছে। ইউসি সানফ্রান্সিসকো রিসার্চের এই তথ্য সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে। 

কী জানা গিয়েছে গবেষণায় ?

বিজ্ঞানীদের দাবি, মানসিক অবসাদের সঙ্গে সম্পর্ক রয়েছে শরীরের উষ্ণতার (Body temperature)। যারা অবসাদে ভুগছেন, তাদের শারীরিক উষ্ণতা অন্যদের থেকে অনেকটাই বেশি। শুধু তাই নয়, আরও কিছু কিছু সমস্যাও দেখা যায় তাদের শরীরে। যেমন তাঁদের শরীর নিজের থেকে ঠান্ডা হতে পারে না। মূলত মেটাবলিক হার (metabolic rate) থেকে এই অতিরিক্ত উষ্ণতা তৈরি হয়। অনেক সময় আবার দুটি কারণই দায়ী থাকে বলে দেখা গিয়েছে। তবে গবেষকদের কথায়, কোনটার জন্য কোনটা ঘটছে তা জানা যায়নি। অর্থাৎ মানসিক অবসাদে একজন ভুগছেন বলে শরীরের উষ্ণতা বেশি নাকি শরীরের উষ্ণতা বেশি বলে মানসিক অবসাদ হচ্ছে, তা জানতে পারেননি। ফলে কোন ঘটনার জন্য কোনটা দায়ী, তা এখনই বোঝা যাচ্ছে না।

১০৬টি দেশ জুড়ে গবেষণা

মোট ২০ হাজার জনকে নিয়ে এই গবেষণা করা হয়। তাতে তাদের একটি বিশেষ যন্ত্র পরিয়ে দেওয়া হয়। সেটি তাদের শরীরের উষ্ণতাকে পরিমাপ করে। সেই উষ্ণতার একটি রেকর্ড রাখেন চিকিৎসকরা। অন্যদিকে আরেকটি অংশে তাদের অবসাদের বিভিন্ন লক্ষণগুলি পরিমাপ করা হয়। দৈনিক সেই পরিমাপগুলি পরীক্ষা করতেন গবেষকরা। দীর্ঘ সাত মাস ধরে এই গবেষণা চলে। ২০২০ সালের শুরুর দিকে এই গবেষণা শুরু হয়েছিল। সারা বিশ্ব জুড়ে মোট ১০৬টি দেশে এই গবেষণা চালানো হয়। তার ভিত্তিতে ফলাফলে পৌঁছেছেন গবেষকরা। 

অবসাদ বাড়ছে বিশেষ অবস্থায়

অবসাদ বাড়তেও দেখা গিয়েছে। উষ্ণতার একটি বিশেষ দশায় তা ঘটতে দেখেছেন গবেষকরা। সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে, যত অবসাদের কোনও একটি লক্ষণ মাথা চাড়া দিয়ে উঠছে, ততই উষ্ণতা বাড়ছে শরীরের। এর পাশাপাশি উষ্ণতার একটি গুরুতর ভূমিকা দেখা গিয়েছে। ২৪ ঘন্টা ধরে যদি উষ্ণতা কম ওঠানামা করে, তবে ওই ব্যক্তির ডিপ্রেশনের হার বেড়ে যাচ্ছে। যা বেশ চিন্তার বিষয় বলে দাবি গবেষকদের। 

তথ্যসূত্র - এএনআই

আরও পড়ুন - Acne Remedies: ঘরোয়া উপায়ে কি ব্রণর সমস্যা মেটে ? কখন চিকিৎসকের কাছে না গেলেই নয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget