এক্সপ্লোর

Jaggery In Food: খাবারে কীভাবে গুড় ব্যবহার করলে তা স্বাস্থ্যকরের সঙ্গে সুস্বাদুও হবে?

বাড়িতে অনেক সময়ই বড়রা বলে থাকেন, শীতকালে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী গুড়। রান্নায় ব্যবহার করার ফলে স্বাদেও তা আলাদা মাত্রা যোগ করে।

কলকাতা: চিনির (Sugar) থেকে গুড় (Jaggery) অনেক বেশি স্বাস্থ্যকর। বাড়ির মা-ঠাকুমারাও নানা সময়ে রান্নায় চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেন। আবার বিশেষজ্ঞরাও স্বাস্থ্যের উপকারে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করার পরামর্শ দেন। বাড়িতে অনেক সময়ই বড়রা বলে থাকেন, শীতকালে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী গুড়। পাশাপাশি রান্নায় ব্যবহার করার ফলে স্বাদেও তা আলাদা মাত্রা যোগ করে। কীভাবে রান্নায় গুড় ব্যবহার করলে তা স্বাস্থ্যকরও হবে আবার সুস্বাদুও হবে, জেনে নেওয়া যাক কিছু পদ্ধতি।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিনির পরিবর্তে গুড় ব্যবহারের অন্যতম কারণই হল, চিনির থেকে তুলনায় অনেক কম ক্যালোরি রয়েছে গুড়ে। যাঁরা ওজন কমানোর জন্য সারাদিন চিন্তায় মগ্ন, তাঁরা চা খাওয়ার সময়ে তাতেও চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। একইরকমভাবে মধুমেহ রোগীদের জন্যও দারুণ উপকারী গুড়। বহু ক্ষেত্রেই মধুমেহ রোগীদের চায়ে সুগার ফ্রি মেশানোর অভ্যাস থাকে। সুগার ফ্রির পরিবর্তে চায়ে গুড় ব্যবহার করতে তা স্বাস্থ্যকর হবে।

আরও পড়ুন - Health Check: দিনে একটার বেশি ডিম খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?

২. রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? এবার ভাবছেন কী করে ঝাল কমাবেন? কোনও চিন্তা নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাবারের অতিরিক্ত ঝাল কমাতে দারুণ কার্যকরী গুড়। রান্নায় একটি বিটারে করে গুড় আদার মতো করে ঘষে ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে অত্যধিক ঝালও কমে যাবে নিমেষে। তবে, অত্যধিক গুড় মেশালে মিষ্টি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই গুড়ও মেশান মাত্রা বুঝে।

৩. টমেটো খেলে অনেকেরই অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও রান্নায় অতিরিক্ত পরিমাণে টমেটোর ব্যবহার পাকস্থলীতে প্রদাহ তৈরি করতে পারে। তার সঙ্গে অম্বলও হতে পারে। তাই যখন টমেটো দিয়ে গ্রেভি তৈরি করছেন, তখন তাতে অল্প পরিমাণে গুড় ব্যবহার করুন। রান্নার স্বাদও বাড়বে আবার তা স্বাস্থ্যকরও হবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget