এক্সপ্লোর

National Deworming Day 2025 :মিষ্টি বেশি খেলে, দাঁত কিড়মিড় করলেই কৃমি নয় ! ভ্রান্ত ধারণা ভুলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানুন...

কৃমি মূত্রনালী দিয়ে ঢুকে মূত্রনালীর ইনফেকশনের কারণ হতে পারে।কৃমি মলদ্বার থেকে ঢুকে পড়তে পারে যোনিপথে।এবিপি লাইভকে বিস্তারিত জানালেন, ডা. অগ্নিমিতা গিরি। 

ছোটবেলায় কৃমির সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই আছেন। তবে কৃমি যে শুধুই বাচ্চাদের সমস্যা, তা একেবারেই নয়। কৃমির সমস্যায় ভুগতে পারেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। National Deworming Day ঠিক এই সমস্যাটা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য । শুধু তাই নয়, বহু দিন ধরেই এই অসুস্থতা নিয়ে বেশ কিছু ভুল ধারণা মানুষের মনে এমন ভাবে গেঁথে গিয়েছে, যা মুছে ফেলা কঠিন। ১০ ফেব্রুয়ারি এ বছরও পালন করা হচ্ছে National Deworming Day। এবারের থিম Worm-free Children, Healthy Nation। অর্থাৎ কৃমি মুক্ত শিশু, স্বাস্থ্যবান দেশ। ছোটবেলা থেকেই মা-বাবা যদি  সন্তানকে কৃমিমুক্ত রাখতে পারে, তাহলে তার স্বাস্থ্যের সার্বিক উন্নতি হয়। এবছর সরকারি উদ্যোগে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের কৃমি তাড়ানোর ওষুধ (Albendazole এর সিঙ্গল ডোজ )দেওয়া হবে। এই বিষয়ে এবিপি লাইভকে বিস্তারিত জানালেন, ডা. অগ্নিমিতা গিরি। 

কৃমি কী ? জীবন বিজ্ঞানের পাঠে এর সঙ্গে পরিচয় হয় বটে, কিন্তু চারিপাশে ছড়িয়ে থাকা ভ্রান্ত ধারণাগুলো সঠিক তথ্যটা অনেক সময়ই ভুলিয়ে দেয়। শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি জানালেন, শিশুদের শরীরে সাধারণত পিনওয়ার্ম বা থ্রেডওয়ার্ম দেখা যায়। এগুলোর বিজ্ঞানসম্মত নাম এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। 

কৃমি নিয়ে এত ভাবনা চিন্তা বা সচেতনতা প্রচারের কারণ হল, কৃমি কিন্তু এক শিশুর থেকে আরেকজনের শরীরে যেতে পারে অনায়াসেই।

  • মলদ্বারের চারপাশে চুলকানি হলেই সতর্ক হতে হবে। রাত বাড়লেই বাড়তে পারে কষ্ট। বারবার চুলকানির জন্য সেখানকার ত্বক ছড়ে গিয়ে সংক্রমণ হতে পারে। 
  • মলদ্বারে এই অস্বস্তি বাচ্চাদের মেজাজ তিরিক্ষে করে দেয়। তারা রাতে ভাল ঘুমোতে পারে না। খিদে কমে যায়। তার ফলে দ্রুত ওজনও কমতে থাকে। আবার কোনও কোনও শিশু রাতে বিছানা ভিজিয়ে ফেলে, যাকে ডাক্তারি ভাষায় nocturnal enuresis বলা হয়।  
  • কৃমি মলদ্বার থেকে ঢুকে পড়তে পারে যোনিপথে। এর পরে একে একে সংক্রমিত করতে থাকে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয়কে।
  • তারপর পেটের গহ্বরের আস্তরণে (peritoneal cavity) ছড়িয়ে পড়ে। সংক্রমণ ছড়িয়ে পড়লে যোনিপথে চুলকানি, শ্বেতস্রাব, পেটে ব্যথা হতে পারে।
  • কৃমি আবার মূত্রনালী দিয়ে ঢুকে মূত্রনালীর ইনফেকশনের কারণ হতে পারে। তার ফলে আবার প্রস্রাব করতে জ্বালার অনুভূতি হতে পারে। তলপেটে ব্যথা, ক্ষুধামান্দ্য হতে পারে। মাঝে মধ্যে বমি বমি ভাবও এর লক্ষণ।  
  • রাতে দাঁত কিড়মিড় করা কৃমির লক্ষণ নয়। 

    কৃমি থেকে বাঁচার উপায়
  • শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই প্রথম শর্ত।
  • বাইরে থেকে এসে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোওয়া খুব গুরুত্বপূর্ণ। 
  • শুধু শিশুদের উপর নিয়ম জারি করলেই হবে না, সতর্ক থাকতে হবে অভিভাবকদেরও। বড়দের থেকেও কিন্তু শিশুরা সংক্রমিত হতে পারে। তাই ছোট বাচ্চাদের যাঁরা খাইয়ে দেন, তাঁদেরও সতর্ক থাকতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • হাতের নখ ছোট রাখা আবশ্যক। 
  • মুখে হাত না দেওয়া খুব জরুরি।
  • খাওয়া বা খাওয়ানোর আগে হাত ধোয়া ও নখ ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।
  • যেসব শিশুরা বারবার কৃমির সমস্যায় ভোগে, তাদের চামচে খাওয়ার অভ্যেস করাতে হবে। 

    কৃমিমুক্ত করতে চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খেতে হবে । চিকিৎসকরা সাধারণত Albendazole, Mebendazole, Pyrantel palmoate এর মতো ওষুধ দিয়ে থাকেন। শিশুরা ওষুধ খেলে, বাড়ির বড়দেরও ওষুধ খেতে হবে, কৃমির উপসর্গ না থাকলেও। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, বেশি মিষ্টি বা চকোলেট খেলে কৃমি হয়, এই ধারণা এক্কেবারে ভুল।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget