এক্সপ্লোর

Nerve Damage: স্নায়ুর অসুখ আপনাকে করতে পারে অথর্ব, হতে পারে অকাল মৃত্যুও, সাবধান হয়ে যান হাত-পায়ের এইসব লক্ষণে

উপসর্গ না চিনলে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যায়। চিকিৎসকরা বলছেন, অনেক সময়ই স্নায়ুর রোগের  ইঙ্গিত মেলে হাত ও পায়ে। নিজেই খেয়াল করে দেখুন তো

Nervous System Damage Symptoms: স্নায়ুঘটিত রোগ খুবই সমস্যায় ফেলে। কোনও কোনও সময় স্নায়ুঘটিত রোগ প্রাণঘাতীও। কিন্তু নার্ভ বিষয়টি , এতটাই জটিল যে স্নায়ুর রোগের জটিলতা সম্পর্কে অনেক ক্ষেত্রেই মানুষের স্পষ্ট ধারণা থাকে না। তাই কখন সচেতন হতে হবে, তা অনেকে বুঝতে পারেন না। কিন্তু উপসর্গ না চিনলে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যায়। চিকিৎসকরা বলছেন, অনেক সময়ই স্নায়ুর রোগের  ইঙ্গিত মেলে হাত ও পায়ে। নিজেই খেয়াল করে দেখুন তো - 

  • আপনার কি কখনও পা বা হাতে ঝিনঝিন ধরে?
  • হাত - পায়ে অসাড় বোধ হয়?
  • হঠাৎ তীব্র ঝাঁকুনি মতো ব্যথা অনুভব করেন?

    অনেক সময়ই মানুষ এই উপসর্গগুলিকে সাধারণ ক্লান্তিজনিত দুর্বলতা ভেবে পাত্তা দেন না। এই লক্ষণগুলি স্নায়ুর ক্ষতির লক্ষণ  (Neuropathy) হলেও হতে পারে। সম্প্রতি জার্নাল অফ নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণা এই তথ্য প্রকাশ করেছে।

গবেষণা থেকে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

আমেরিকার মিশিগানে (Michigan) ১৬৯ জনের উপর সমীক্ষা করা হয়েছিল। রোগীদের গড় বয়স ছিল ৫৮ বছর। এঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ এই রোগে ভুগছিলেন। প্রায় অর্ধেক রোগীর ডায়াবেটিস ছিল এবং বাকিদের মেটাবলিক সিন্ড্রোম যেমন উচ্চ রক্তচাপ, পেটে মেদ, উচ্চ রক্ত শর্করা এবং খারাপ কোলেস্টেরল ছিল।  

রোগীদের সবচেয়ে বড় সমস্যা কী

স্যাম্পলদের মধ্যে প্রায় ৬০ শতাংশ রোগীর দীর্ঘস্থায়ী যন্ত্রণার লক্ষণ (Chronic Pain) ছিল। প্রতি তৃতীয় রোগী জানিয়েছেন, তাঁদের হাতে পায়ে ব্যথা অনুভব হয় প্রায়শই। এই রোগের কারণ স্নায়ুর রোগ ছাড়া অন্য কিছুও হতে পারে। তবে Infections এর দরুণও এই সমস্যা হতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, নিউরোপ্যাথি থেকে Depression এবং অকাল মৃত্যুর  ঝুঁকিও বেড়ে যায়।

মেটাবলিক সিন্ড্রোমও একটি বড় কারণ

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিউরোপ্যাথির সমস্যা বেশি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, যাঁদের  ওজন বেশি, উচ্চ রক্ত চাপের সমস্যা আছে, তাদেরও এই  সমস্যা হতে পারে। কারণ এই সব সমস্যাও স্নায়ু দুর্বল করে। সমীক্ষায় এটাও দেখা গিয়েছে, মাসিক রোজগারের সঙ্গে এই রোগের কোনও সম্পর্ক নেই। সমাজের যে কোনও স্তরের মানুষেরও এই সমস্যা হতে পারে।  গবেষণায় দাবি, কৃষ্ণাঙ্গদের মধ্যে এই নিউরোপ্যাথির ঝুঁকি অন্যদের থেকে সামান্য কম। 

ডাক্তারের পরামর্শ কী

গবেষণার প্রধান গবেষক ড. মেলিসা এ. এলাফ্রস এর মতে, নিউরোপ্যাথি সময় মতো ধরা পড়া এবং চিকিৎসা করা খুবই জরুরি। এই রোগটি কেবল জীবনের গুণগত মান কমায় না, মৃত্যুর ঝুঁকিও বাড়ায়। এই গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে, পা এবং হাতের স্নায়ুর ব্যথাকে হালকাভাবে নেওয়া কখনওই উচিত নয়।  আপনার হাতে - পায়ে  যদি অসাড়তা, ঝিনঝিন বা একটানা ব্যথা হয়, তবে তা উপেক্ষা করবেন না। সময় মতো পরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে গুরুতর জটিলতা থেকে বাঁচা যেতে পারে। 

Disclaimer: এই তথ্য গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে বিবেচনা করবেন না। কোনো নতুন কার্যকলাপ বা ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget