এক্সপ্লোর

Thunderstrom Safety Tips: বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হলে যে কাজগুলো একেবারেই করবেন না

মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার (Thunderstrom) মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, সেগুলো জেনে রাখা খুবই জরুরি। নাহলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।

কলকাতা: কালবৈশাখীর সময় এসে গিয়েছে। যেকোনও সময় নেমে আসতে পারে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি। আর তারসঙ্গে পাল্লা দিয়ে বজ্রবিদ্যুতের (Thunderstrom) ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে অত্যন্ত সাবধানে থাকা দরকার। মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, সেগুলো জেনে রাখা খুবই জরুরি। নাহলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।

ঝড়-বৃষ্টি হলে, বাজ পড়লে যে কাজগুলো একেবারেই করা উচিত নয়-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন ঝড়-বৃষ্টি হয় কিংবা বজ্রপাত হয়, তখন বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই সময়ে একেবারেই স্নান করা উচিত নয়। কোনও কারণে বিদ্যুতের তার জলের মধ্যে পড়ে গেলে বিপদ ঘটে যেতে পারে।

২. এই সময়ে যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকা প্রয়োজন। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হলে কংক্রিটের নিচে না বসাই ভালো। যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। কোনও রকম সানশেডের নিচে বসা একেবারেই নিরাপদ নয়।

৩. এই সময়ে বাড়ির ল্যান্ডফোন ব্যবহার করা নিরাপদ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সময়ে ল্যান্ডলাইনের পরিবর্তে মোবাইল ব্যবহার অনেক নিরাপদ।

৪. প্রবল মাত্রায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলে কখনও খোলা জায়গায় দাঁড়াবেন না। মাঠের মধ্যে কিংবা বাড়ির ছাদে থাকা এই সময়ে বিপদের। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৫. অনেকেই এই সময়ে গাছের নিচে আশ্রয় নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই সময় গাছের নিচে আশ্রয় নেওয়া একেবারেই নিরাপদ নয়। যেকোনও মুহূর্তে গাছের ডাল ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে। অথবা গাছে বাজ পড়লে তা থেকেও বড় বিপদ ঘটে যেতে পারে।

আরও পড়ুন - Summer Tips: বার-বার স্নান করেও গরম কমছে না? স্নানের সঠিক পদ্ধতি জানা আছে?

৬. এই সময়ে নতুন হোক কিংবা পুরনো, ধাতব হোক কিংবা কাচের, জানলার ধারে থাকলে বিপদের সম্ভাবনা থাকে।

৭. বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সময়ে বাড়ির সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্রের প্লাগ খুলে দিন। কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি বন্ধ করে প্লাগ খুলে দিন। নাহলে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে।

৮. বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে নানা ভ্রান্ত ধারণা রয়েছে। এই সময় স্নান করার মতোই বাসন মাজা কিংবা সাবান কাচার মতো কাজ করাও সঠিক নয়। 

৯. মিক্সার গ্রাইন্ডার, ব্লো ড্রায়ার হোক কিংবা ছোট কোনও ইলেকট্রনিক্স জিনিস, কোনও কিছুই এই সময়ে চালু রাখা সঠিক নয়।

১০. যদি ওয়াশিং মেশিন ব্যবহার করার সময় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা সঠিক নয়। সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ রাখুন। আর নিরাপদ জায়গায় থাকুন।

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP
BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget