এক্সপ্লোর

Feng Shui Tips : ২০২৩ ভরে উঠতে পারে সুখ-সমৃদ্ধিতে, যদি নেন এই পদক্ষেপ !

Fengshui Plants : কিছু পদক্ষেপে আমরা নতুন বছরকে সমৃদ্ধময় করে তুলতে পারি।

কলকাতা : আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর। নতুন বছর ঘিরে নানা প্রত্যাশা তৈরি হয় মানুষের মধ্যে। কিন্তু, আগামী বছর কতটা ভাল কাটবে ? নাকি আদৌ দেখা যাবে না সুখ-সমৃদ্ধির মুখ ? সে তো ভাগ্য-ভবিষ্যতের কথা। কিন্তু, কিছু পদক্ষেপে আমরা নতুন বছরকে সমৃদ্ধময় করে তুলতে পারি।

নতুন বছরকে সুন্দর করে তুলতে ফেংশুইয়ের কিছু ব্যবস্থা ভাল বলে মনে করা হয়। কিছু গাছ-গাছালি বাড়িতে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে। তার প্রভাব পড়ে বাড়ির সদস্যদের ওপর। ফেংশুই অনুসারে, এই গাছ-গাছালি লাগালে বাড়িতে সুখ, সমৃদ্ধি আসে। আপনিও যদি নতুন বছরটিকে শুভ এবং বিশেষ করে তুলতে চান, তাহলে অবশ্যই নতুন বছরে বাড়িতে এই ৪টি গাছ লাগান।

জেড প্ল্যান্ট- জেড প্ল্যান্ট ক্র্যাসুলা নামেও পরিচিত। ফেংশুইতে এটি সমৃদ্ধি, সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই গাছটি পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধিতে কাজ করে। বাড়ি এবং অফিসে রাখা যায়। ফেংশুই অনুসারে, জেড প্ল্যান্ট বাড়ির প্রবেশপথের ডানদিকে রাখতে হবে। মনে রাখবেন যে এই উদ্ভিদটি এক মিটারের বেশি বৃদ্ধি পাবে না। এই গাছ ঘরে ইতিবাচক শক্তি এবং কার্যক্ষমতা বাড়ায়। তাই নতুন বছরে আপনার বাড়ি বা অফিসে রাখুন এটি।

স্নেক প্ল্যান্ট- বাড়িতে বা অফিসে রাখতে পারেন। এই গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পজিটিভ এনার্জিও নিয়ে আসে। বাড়িতে লাগালে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং মানসিক চাপ কমায়। বাড়ি নিরাপদ রাখতেও স্নেক প্ল্যান্ট কাজ করে। বাড়ির মূল প্রবেশপথে লাগাতে হবে এটি। কর্মক্ষেত্রে এটি রাখলে একাগ্রতা এবং অগ্রগতি বাড়ে। এই গাছ কখনই বাচ্চাদের ঘরে রাখা উচিত নয়।

মানি প্ল্যান্ট- ফেংশুই অনুসারে, বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে সুখ, সমৃদ্ধি এবং ধন বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে, এই গাছ যত বেশি ছড়ায়, তত বেশি অর্থ লাভ হয়। মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে বলা হয়, কারণ এই দিকটিকে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। তবে, কখনই বাড়ির বাইরে লাগাবেন না। বলা হয়, বাইরের লোক দেখলে মানি প্ল্যান্টের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

বাঁশের চারা- এই গাছ পরিবেশ পরিষ্কার রাখে। ফেংশুই অনুসারে, ঘরে বাঁশ রাখলে ভাগ্য খুলে যায়। এই গাছ সুখ ও সমৃদ্ধি আনে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে। ব্যবসায় লাভও দেয়। বাঁশে লাল রঙের সুতো বেঁধে রাখলে ধন-সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়ে। ফেংশুই অনুসারে, বাঁশ চারা বাড়িতে লাগানোর সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। বাড়িতে চার ডালবিশিষ্ট বাঁশ অশুভ বলে মনে করা হয়। সৌভাগ্যের জন্য সর্বদা ৩,৫,৮ এবং ৯ ডালপালা বাঁশ চারা রাখুন।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget