এক্সপ্লোর

Health Updates: ডিহাইড্রেশন জিরোধার নীতিন কামাথের স্ট্রোকের কারণ ! কীভাবে ?

Stroke Due To Dehydration: জল কম খেলে কি ব্রেন স্ট্রোক হতে পারে ? সম্প্রতি নীতিন কামাথের ঘটনাই চোখ খুলে দিল অনেকের।

কলকাতা: সম্প্রতি জিরোডাহ-এর সিইও নীতিন কামাথ জানান তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছিল। ছয় সপ্তাহ অর্থাৎ দেড়মাস আগে তাঁর স্ট্রোক হয়। এই নিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, সম্প্রতি তাঁর বাবার মৃত্যু হয়েছে। এর পর থেকে ঘুম ঠিকমতো হত না, বেশি কাজ করতেন, এমনকি শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল। এসবের জেরেই তাঁর স্ট্রোক হয় দেড় মাস আগে। কিন্তু শরীরে জলের অভাবে কি স্ট্রোক হতে পারে ? 

স্ট্রোক আদতে কী (Stroke What is it) ?

স্ট্রোকের মধ্যে ইসকেমিক স্ট্রোকের সংখ্যাই সবচেয়ে বেশি। হৃৎপিন্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু মস্তিষ্কে যাওয়ার ধমনীতে কোনও বাধা থাকলে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়। যার ফলে রক্ত মস্তিষ্কে যেতে পারে না। মস্তিষ্কের কোশগুলি অক্সিজেন পায় না। এর ফলে একজন ব্যক্তির প্যারালাইসিস হয়ে যায়। একেই স্ট্রোক বলা হয়।

জলের অভাবে স্ট্রোক হতে পারে (Does Dehydration Cause Stroke) ?

বেঙ্গালুরু ফর্টিস হাসপাতালের নিউরোলজিস্ট গুরুপ্রসাদ হসুরকার সংবাদমাধ্য়ম আইএএনএস-কে বলেন, শরীরে জলের অভাব স্ট্রোকে সঙ্গে জড়িত নয়। তবে জলের অভাবে শরীরে বেশ কিছু বদল আসে। সেই বদলগুলির জেরে শরীরে ইলেক্ট্রোলাইটের পরিমাণে হেরফের ঘটে। যার জেরে স্ট্রোক হতে পারে। তবে এর জন্য আর্টেরিয়াল স্ট্রোকের বদলে মূলত সেরিব্রাল ভেনাস স্ট্রোক হয়। 

রক্তচাপ কমে যেতে পারে

বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক কোলসোম হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শরীরে গুরুতর জলের অভাব হলে স্ট্রোক হতে পারে। তবে সেটি একেবারেই অল্প পরিচিত কারণগুলির একটি। স্ট্রোকের পিছনে এছাড়াও, বেশ কিছু কারণ দায়ী থাকে। বিশেষজ্ঞদের একাংশের মতে, শরীরে জল কমে গেলে রক্ত ঘন হয়ে যায়। রক্ত ঘন হয়ে গেলে ধীরে ধীরে চলাচল করে। এর ফলে রক্তচাপও কমে যায়। রক্তচাপ কমে গেলে রক্ত ঠিকমতো ব্রেনে পৌঁছাবে না। যার ফলে ব্রেনের সমস্যা হতে পারে। 

ব্রেনে ডিহাইড্রেশনের প্রভাব  (Dehydration Effects on Brain)

শরীরে জল কমে গেলে ব্রেনের উপরেও প্রভাব পড়ে। মস্তিষ্কের মধ্যে থাকা রক্তনালিগুলি সংকুচিত হয়ে পড়ে। এর ফলে রক্তের প্রবাহ বাধা পায়। যার ফলে মস্তিষ্কের বেশ কিছু অংশে অক্সিজেন কমে যায়। যা স্ট্রোকের বড় কারণ। এই দিক থেকেও ডিহাইড্রেশন প্রভাব ফেলতে পারে শরীরে।

আরও পড়ুন - Food Recipe: রসনা তৃপ্ত করুন হায়দ্রাবাদি চিকেনে, রইল জিভে জল আনা রেসিপি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget