এক্সপ্লোর

Odisha News: ওড়িশার স্কুলে স্কুলে শুরু হল ‘ওয়াটার বেল’, কেন এই ব্যবস্থা ?

Water bell In Odisha Schools: ওড়িশার স্কুলে স্কুলে শুরু হল ‘ওয়াটার বেল’ বাজানোর ব্যবস্থা। গরমকালের দাবদাহে পড়ুয়াদের সুস্থ রাখতেই এই উদ্য়োগ।

কলকাতা: এর আগে কেরলে শুরু হয়েছিল ‘ওয়াটার বেল’। অর্থাৎ জলের জন্য বিরতি। শুরু করেছিলেন সেই রাজ্যের শিক্ষামন্ত্রী। এবার ওড়িশাতেও শুরু হল সেই একই ব্যবস্থা। ওড়িশার স্কুলগুলিতে দিনের নির্দিষ্ট সময় ‘ওয়াটার বেল’ দেওয়ার ব্যবস্থা করল সরকার। এই নিয়মমাফিক দিনের মোট তিনটে সময় বেল বাজানো হবে। সেই বেল বাজলেই পড়ুয়াদের জল খেতে হবে। তারা ঠিক সময় জল খাচ্ছে কি না তা দেখভাল করবে স্কুলের শিক্ষকরা। সম্প্রতি এই নির্দেশ শিক্ষা দফতর থেকে পৌঁছে গিয়েছে স্কুলে স্কুলে।

কেন এই ব্যবস্থা ?

মার্চ এপ্রিল থেকেই গোটা দেশের তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্য়েই দেশের আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ হতে পারে। যা সাধারণত দুই তিন স্থায়ী হয়, তা টানা এক সপ্তাহ চলতে পারে। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া মন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রক। সেই পরামর্শের পরেই ওড়িশার তরফে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হল। স্কুলে স্কুলে পড়ুয়াদের শরীর ভাল রাখতে ‘ওয়াটার বেল’ চালু হল। 

নির্দেশ দেওয়া হয়েছে জেলাস্তরের ও ব্লকস্তরে পর্যবেক্ষণের

তাপপ্রবাহের জেরে শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। প্রচন্ড গরমে অনেকে চরম অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় শরীর ভাল রাখতেই ‘ওয়াটার বেল’ চালু করার নির্দেশ। তবে এই নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কি না তার উপরেও নজরদারি শুরু হয়েছে। ডেকান ক্রনিকল সূত্রের খবর, এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলা  ব্লক অফিসে। জেলা শিক্ষা অফিসার ও ব্লকস্তরের শিক্ষা অফিসারকে এই বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

দিনের কোন কোন সময় বেল ?

স্কুল চলাকালীন মোট তিনটে সময় এই বেল বাজাতে বলা হয়েছে। সকালে সাড়ে আটটা, তার পর দশটা ও সব শেষে এগারোটায় বেল বাজাতে বলা হয়েছে। এই তিনটি সময় স্কুলপড়ুয়াদের নিয়ম করে জল খেতে হবে বলে জানিয়েছে শিক্ষক। তবে শুধু স্কুলে নয়, স্কুলের সময়ের বাইরেও জল খাওয়া জরুরি। সেই বিষয়ে সচেতনতা প্রসারের কথাও বলা হয়েছে। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন ওড়িশার স্কুল ও জনশিক্ষা দফতর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Heat Edema: কাঠফাটা গরমে হতে পারে হিট এডেমা, কীভাবে বুঝবেন, কী করণীয় ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget