এক্সপ্লোর

COVID Detecting Mask: কোভিড থাকলে ধরে ফেলবে মাস্কই, নতুন আবিষ্কার জাপানের গবেষকদের

COVID Detecting Mask: এমনিতেই পাখিদের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা বেশি। উটপাখি আবার এ ব্যাপারে সবার থেকে এগিয়ে। তাই তার শরীর থকে সংগ্রহ করে, মাস্কের ফিল্টারটি তৈরি করা হয়েছে।

টোকিয়ো: অতিমারি (COVID Pandemic) সঙ্গে নিয়ে দু’বছর কাটতে চলল। কিন্তু ডেল্টা, ওমিক্রনের (COVID Variant Omicron) মতো যে ভাবে একের পর এক করোনাভাইরাসের নয়া রূপ সামনে আসছে, তাতে এখনই প্রকোপ কাটার কোনও লক্ষণ দেখছেন না গবেষকরা। এমন পরিস্থিতিতে করোনা পরীক্ষাবাবদ সাধারণ মানুষের খরচ বাঁচানোর উপায় বার করলেন জাপানের একদল গবেষক।  উটপাখির কোষ ব্যবহার করে বিশেষ ধরনের মাস্ক (COVID-19 Detecting Mask) তৈরি করেছেন তাঁরা, যা অতিবেগুনি রশ্মির নীচে ফেললেই বোঝা যাবে, মাস্ক পরিহিত ব্যক্তি করোনায় সংক্রমিত কি না।

পশ্চিম জাপানের কিয়োতো পারফেকচুরাল ইউনিভার্সিটির গবেষকরা এই বিশেষ মাস্ক তৈরি করেছেন। এতে কম খরচে বাড়িতেই করোনা পরীক্ষা হয়ে যাবে বলে দাবি তাঁদের। এমনিতেই পাখিদের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা বেশি। উটপাখি আবার এ ব্যাপারে সবার থেকে এগিয়ে। তাই তার শরীর থকে সংগ্রহ করে, মাস্কের ফিল্টারটি তৈরি করা হয়েছে। মাস্ক পরে কিছু ক্ষণ থাকার পর সেটি অতিবেগুনি রশ্মির (Ultra Violet Ray) নীচে ফেললে সংক্রমিত ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস  (COVID-19) রয়েছে কি না বোঝা যাবে।

কিয়োতো পারফেকচুরাল ইউনিভার্সিটির পশু চিকিৎসার অধ্যাপক তথা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়াসুহিরো সুকামোতো এবং তাঁর সহযোগীরা এই মাস্ক আবিষ্কার করেছেন। সুকামোতো জানিয়েছেন, উটপাখি নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করছেন তিনি। তাদের শরীর থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে বার্ড ফ্লু, অ্যালার্জি এবং সংক্রমিত রোগ প্রতিরোধের চেষ্টায় গবেষণা চালিয়ে যাচ্ছেন।

কোভিডের ক্ষেত্রেও উটপাখির অ্যান্ডিবডি (Ostrich Antibody) ব্যবহার করে প্রথমে নিজের জন্য একটি মাস্ক তৈরি করেন সুকামোতো। তাতে কোভিড ধরা পড়ে তাঁর। তার পর নমুনা পরীক্ষা করতে পাঠালে দেখা যায়, সত্যিই সত্যিই কোভিডে সংক্রমিত হয়েছেন তিনি। তাতেই সার্বিক ব্যবহারের জন্য ওই মাস্ক তৈরির সিদ্ধান্ত নেন তিনি।

হাতেনাতে মাস্কটির কার্যকারিতা প্রমাণে কিছু মানুষকে নিয়ে পরীক্ষারও আয়োজন করেন গবেষকরা। তাতে পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে ওই মাস্ক পরানো হয়। আট ঘণ্টা পর সেগুলি নিয়ে পরীক্ষা শুরু হয়। প্রথমে মাস্ক থেকে ফিল্টার খুলে আলাদা করে নেন গবেষকরা। তার উপর রাসায়নিক তরল ছিটিয়ে সেটিকে অতিবেগুনি রশ্মির নীচে রাখেন। তাতে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত মাস্কের নাক এবং মুখের কাছটা চকচক করতে দেখা যায়। তাতেই মাস্ক পরিহিত ব্যক্তি কোভিড আক্রান্ত বলে নিশ্চিত হন গবেষকরা। পরে পরীক্ষা করাতেও রিপোর্ট পজিটিভ আসে।

তবে মাস্কটিকে আরও উন্নত, সহজলভ্য করে তোলার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। অতিবেগুলি রশ্মির পরিবর্তে যাতে সংক্রমণের হদিশ মিললে আপনা আপনি মাস্কটি চকচক করে ওঠে, তার চেষ্টা চলছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget