এক্সপ্লোর

Preterm Birth : কোন মহিলাদের ক্ষেত্রে সময়ের আগেই প্রসব করানোর আশঙ্কা বেশি?

Preterm Birth Risk : সব মহিলাদের প্রি-টার্ম বেবি জন্ম দেওয়ার ঝুঁকি সমান নয়। কারও কারও ক্ষেত্রে এই আশঙ্কাটা বেশি। আলোচনায়  চিকিৎসক অরুণা তাঁতিয়া

কলকাতা : সময়ের আগেই শিশুর জন্ম - বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকেন প্রায় সব সন্তানসম্ভবাই। সময়ের আগেই যদি কোনও কারণে, শিশুকে ভূমিষ্ঠ করাতে হয়, তাহলে তার সম্পূর্ণ বিকাশ হয় না। তাই প্রি-টার্ম বার্থ নিয়ে আশঙ্কায় থাকেন প্রায় সব হবু মা-ই।  গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাদেরই প্রিম্যাচিওর বেবি (Premature Baby ) বলা হয়ে থাকে। 

 যদি শারীরিক কোনও অসুবিধের কারণে একজন মা তার গর্ভে সন্তানকে ৪০ সপ্তাহ না রাখতে পারেন, তার আগেই ডেলিভারি করাতে হয়, বিশেষত  সপ্তাহ তিনেক আগেই, তাহলে তাকে প্রি-টার্ম বার্থ বলা হয়। ও শিশুকে প্রিম্যাচিয়র বেবি বলা হয়। 

Pre-mature শিশুদের মধ্যে কয়েকটি ভাগ আছে।

  • ৩৪ থেকে ৩৬ সপ্তাহ সম্পূর্ণ করে জন্মায় যারা , তারা লেট প্রি ম্যাচিওর বেবি (Late preterm 
  • ৩২ থেকে ৩৪ সপ্তাহের মধ্যে জন্মালে সেই শিশুকে বলা হবে মডারেট প্রিম্যাচিওর বেবি (Moderately preterm 
  • ৩২ সপ্তাহ মাতৃগর্ভে পূরণ করার আগেই জন্মালে , তাকে বলে ভেরি প্রি ম্যাচিওর (Very preterm) বেবি। 
  • যারা ২৫ সপ্তাহের আগে জন্ম নিলে তাদের এক্সট্রিম প্রি ম্যাচিওর (Extremely preterm)  বেবি বলে

কোন মায়েদের অকাল প্রসবের ঝুঁকিতে থাকে ?

  • সব মহিলাদের প্রি-টার্ম বেবি জন্ম দেওয়ার ঝুঁকি সমান নয়। কারও কারও ক্ষেত্রে এই আশঙ্কাটা বেশি। আলোচনায়  চিকিৎসক অরুণা তাঁতিয়া (স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কর্ণধার, ILS হাসপাতাল) । 
  • যাঁদের গর্ভে একাধিক সন্তান রয়েছে।
  •  আগেও যদি অকাল প্রসবের ঘটনা ঘটে থাকে।
  • অ্যামিনিয়টিক স্যাকে সংক্রমণ ঘটলে (fluid-filled membranous sac called the amniotic sac ) তরল বের হতে শুরু করলে, অকালে শিশুর প্রসব করাতে হতে পারে
  • উচ্চ রক্তচাপের ফলে অনেক সময় জটিল গর্ভাবস্থা তৈরি হয়। তখন দ্রুত ডেলিভারির প্রয়োজন পড়ে।
  • মা যদি ডায়াবেটিক হন, তাহলে প্রি-টার্ম বার্থের ঝুঁকি থাকে।
  •  জরায়ু বা গর্ভাশয়ের মুখে কোনও সমস্যা থাকলে, তা ধারণ ক্ষমতাকে দুর্বল করে দেয়।
  •  জরায়ুর কোনও সমস্যা থাকলে আশঙ্কা বাড়ে।
  •  মূত্রনালীর সংক্রমণ বা UTI হলে সমস্যা বাড়ে।
  •  পেটে আঘাত বা প্ল্যাসেন্টার ক্ষতি হলে সমস্যা বাড়বে।
  •  IVF এর  দ্বারা গর্ভধারণ করলেও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে।
  •  ধূমপান বা মাদকদ্রব্যে লিপ্ত হলে হবু মায়ের অনেক সমস্যা তৈরি হতে পারে। 

    মনে রাখতে হবে, এই  নবজাতকদের বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে যেমন ভেন্টিলেটর সাপোর্টও প্রয়োজন হতে পারে। শিশুর নিবিড় পরিচর্যার জন্য বিশেষ ইউনিট - এনআইসিইউ-তে থাকতে হতে পারে । ইনকিউবেটরে রেখে এদের চিকিৎসা করা হয়। এছাড়া লক্ষণ অনুসারে সবরকম চিকিৎসা করাতে হয়। তাই NICU তে রেখে ক্রমাগত নজর রাখতেই হয়। শুধু তাই নয়, শিশু যখন একটু পরিণত হয়, তখন আস্তে আস্তে মায়ের দুধ টানতে পারে কি না দেখতে হয়। এছাড়াও আরও অনেক যত্ন নিতে হয়। 

    আরও পড়ুন :

     নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ সন্তান ? আতঙ্কিত না হয়ে নজর রাখুন এই বিষয়গুলিতে

 

 চিকিৎসক অরুণা তাঁতিয়া
 চিকিৎসক অরুণা তাঁতিয়া

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget