এক্সপ্লোর

Propose Day 2024: পাঁচ শতক আগে প্রথম প্রেম নিবেদন! কে করেন ? প্রপোজ ডে-এর এই কাহিনি জানেন ?

Propose Day 2024 of Valentines week: পাঁচ শতক আগে প্রথম প্রেম নিবেদন করা হয়েছিল। কিন্তু কে প্রেম নিবেদন করেন? জেনে নিন সেই কাহিনি।

কলকাতা: দেখতে দেখতে শুরু হয়ে গেল ভালবাসার মরশুম। আর বসন্তের এই সময়ের সঙ্গেই জড়িয়ে ভ্যালেনটাইনস উইক। সাতদিনের দ্বিতীয় দিনটি প্রপোজ ডে। অর্থাৎ ভালবাসার প্রস্তাব জানানোর দিন। নিজের কাছের মানুষটিকে এই দিন মনের কথা জানানোর দিন। গভীরতম অনুভূতি শব্দে প্রকাশের দিন। তবে মনের মানুষকে এই প্রস্তাব জানানোর রীতি কবে থেকে শুরু হল ? 

এর কোনও নির্দিষ্ট ইতিহাস নেই বটে। তারপরও বেশ কিছু প্রেম প্রস্তাব আজও ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে। এর থেকে এটুকু আন্দাজ করা যায়, মনের মানুষকে মনের কথা জানানোর চল এখনকার নয়। বরং বহুকাল আগে থেকেই তা হয়ে চলেছে। 

অস্ট্রিয়ান আর্চডিউক ও মেরি অব বার্গ্যান্ডির প্রেম

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান আর্চডিউকের প্রপোজালকে এমন প্রেম প্রস্তাব বলে মনে করা হয় যা আজও ইতিহাস  স্মরণে রেখেছে। মনে করা হয়,এটিই প্রথম প্রোপোজাল যার উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অব বার্গ্যান্ডিকে প্রপোজ করেন। খালি হাতে নয়। একটি হিরের আংটি পরিয়ে তাঁকে প্রপোজ করেন তিনি। 

হিরের আংটি দিয়ে প্রপোজ

এখন ভ্যালেনটাইনস উইকের আগে এই বিশেষ দিনটি পালন করা হয়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে ভ্যালেনটাইনস ডে-এর সঙ্গে এই দিনটির যোগাযোগ ছিল না। আশ্চর্যের কথা, তখনকার দিনে হিরের আংটি উপহার হিসেবে দেওয়ার চল ছিল না। এমনকি বিয়ের প্রস্তাব জানিয়েও এই  আংটি দেওয়া দস্তুর ছিল না। প্রস্তাব জানানোর পর অন্য উপহার দেওয়ার রীতি ছিল। উপহার হিসেবে গবাদি পশু যেমন দুগ্ধবতী গাভী উপহার দেওয়ার চল ছিল। অস্ট্রিয়ান আর্চডিউক সেদিক থেকে সত্যিকারের ইতিহাস গড়েন।

প্রপোজ ডে-এর গুরুত্ব

প্রপোজ ডে আলাদা করে একটি ঘোষিত দিন বটে।তবে এই ডে দিনটির অর্থও যেন কিছুটা সহজ করে দেয়। যা বলার থাকে, প্রপোজের সময় তার সবটা বলে উঠতে পারেন না অনেকে। বলার সুযোগ পান না। এই বিশেষ দিন সেই সুরটা আগে থেকেই বেঁধে দেয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রাথমিক শুরুয়াৎ করে দেয় প্রপোজ ডে। তাই যুগলদের কাছে বরাবরই বিশেষ গুরুত্ব রয়েছে দিনটির। ম্যাক্সিমিলানের মতো এখনও অনেকে হিরের আংটি দিয়ে প্রপোজ করে থাকেন। তবে এর বাইরেও সাধ ও সাধ্যের মতো প্রপোজের জন্য উপহার হিসেবে উঠে এসেছে নানা জিনিস। টেডি, চকোলেট, গোলাপ ইত্য়াদি দিয়ে অনেকে প্রপোজ করেন। অনেকে আবার সঙ্গী বা সঙ্গিনীর প্রিয় জিনিসটি উপহার দিয়ে প্রপোজ করেন। ৮ ফেব্রুয়ারি এই দিনটি তাতে আরও বিশেষ হয়ে ওঠে।  

আরও পড়ুন - Rose Day 2024: কোন গোলাপে লুকিয়ে আছে প্রিয়-মনের রং ? কোন রঙে মধুর হবে রোজ ডে-র শুভক্ষণ

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget