এক্সপ্লোর

Rose Day 2024: কোন গোলাপে লুকিয়ে আছে প্রিয়-মনের রং ? কোন রঙে মধুর হবে রোজ ডে-র শুভক্ষণ

Rose Day 2024 First Day Valentines Week each rose color meaning: সম্পর্কের সমীকরণ স্থির করে দেয় গোলাপ। বহু দিন ধরেই এমনটা রীতি। আপনার সঙ্গীর জন্য কোন রঙের গোলাপ সবচেয়ে ভাল উপহার হতে পারে?

কলকাতা: ভ্যালেনটাইন উইকের (Valentines Week 2024) প্রথম দিনই একটি ফুলের দিন। সব ফুলের মধ্যে যে ফুল নিয়ে একটু অন্য সুরে চর্চা হয়ে থাকে -  সেই গোলাপের দিন। ৭ ফেব্রুয়ারি রোজ ডে। কিন্তু কেন এই দিনটি পালন করা হয় ? কবে থেকেই বা প্রেমের মধ্য়ে গোলাপ ফুটতে শুরু করল ? অনেকের মতে, এই ধারণাটি খুব প্রাচীন। মধ্যযুগেরও আগে থেকে গোলাপকে সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করা হচ্ছে। পরে সেটি এক সময় থেকে প্রেমের অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন হয়ে ওঠে। এই চিহ্নকে নিয়ে একটি দিন  - রোজ ডে (Rose Day)।

একেক রঙের গোলাপের অর্থ একেক

গোলাপ বিশেষ ফুল তা তো ঠিক। তবে সব গোলাপের একই অর্থ নয়। বরং রং পাল্টালে গোলাপের অর্থও পাল্টে যায়। এমনকি বদলে যায় তার ভাষা। সম্পর্কের সমীকরণ। সম্পর্কে ভিত্তিতে বিশেষ রঙের গোলাপ দেওয়া দস্তুর রয়েছে। তা থেকেই বোঝা যায় কোন গোলাপের কী অর্থ।

সাদা গোলাপ - সাদা রং বিশুদ্ধতার প্রতীক। আর সেটিই প্রকাশ করা হয় সাদা গোলাপ দিয়ে। কোনও সম্পর্কের শুরুয়াতে এই বিশেষ গোলাপটি দেওয়ার নিয়ম। এছাড়াও, নিষ্পাপ প্রেমের চিহ্ন হিসেবেও ব্যবহার করা হয় এই বিশেষ গোলাপটি।

কমলা গোলাপ - কোনওকিছুর প্রতি আকর্ষণ, ভালবাসা, কোনওকিছুতে উৎসাহ বোঝাতে এই বিশেষ গোলাপ নিবেদন করা হয়। একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে, কমলা রংটি আদতে লাল ও হলুদের মিশ্রণ। অর্থাৎ লাল ও হলুদের কিছু কিছু বৈশিষ্ট্যও এর মধ্যে পাওয়া যায়। যার প্রকাশ হয় সুন্দর সম্পর্ক গড়ার ইচ্ছাশক্তির মধ্যে দিয়ে।

হলুদ গোলাপ - একটি খাঁটি সম্পর্কের সূচক এই গোলাপ। আর তা হল বন্ধুত্ব। অনেকেই মনে করেন এটি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। এর মধ্যে দিয়েই হিংসা ও দ্বেষের অবসান হতে পারে। হলুদ গোলাপের মধ্যে যেন সেই বার্তাই থাকে। 

গোলাপী গোলাপ - অন্তরতম স্থান থেকে কৃতজ্ঞতা জানানোর চিহ্ন এই গোলাপ। এই গোলাপের রং আসলে সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধার দিকটি ফুটিয়ে তোলে। যাকে অনেকে মিউচুয়াল রেসপেক্ট শব্দবন্ধ মারফতও চেনেন। কৃতজ্ঞতার পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপনের অন্যতম চিহ্ন এই গোলাপী রং।

লাল গোলাপ - প্রেম ও রোম্যান্সের প্রকাশ হয় লালে। প্রেমের গভীরতম অভিব্যক্তি ফুটিয়ে তোলা। লাল এক অর্থে রক্তের রঙও। সেই রং দিয়েই জীবনের গভীরতম নিবেদন করেন যুগলেরা। তাই এই রংটি বারবার ভালবাসার কথাই বলে। আবহমান কাল ধরে এই অর্থের সূচক লাল গোলাপ।

আরও পড়ুন - Valentine's Week 2024: ভ্যালেনটাইনস উইক কি প্রেমের ‘রামধনু’ ? কোন দিনে কোন ‘রং’

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Jadavpur University News:
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget