এক্সপ্লোর

Prostate Cancer: প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে ভরসা নিরামিষে?

Health Tips: নিরামিষ ডায়েট মেনে চললে কি ঝুঁকি কমে প্রস্টেট সংক্রান্ত সমস্যার? সমীক্ষায় দাবি করা হয়েছে তেমনটাই।

কলকাতা: পুরুষদের মধ্যে যে কটি ক্যানসারের ঝুঁকি বেশি থাকে, তার মধ্যে অন্যতম একটি প্রস্টেট ক্যানসার। বিশ্বব্যাপী রয়েছে এই সমস্যা। নির্দিষ্ট বয়সের পর পুরুষদের মধ্যে প্রস্টেটের সমস্যা দেখা যায়। ২০২১ সালে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানেই দাবি করা হয়েছে নিরামিষ ডায়েট (plant based diet) প্রস্টেট ক্যানসারের (prostate cancer) ঝুঁকি কমায়। 

প্ল্যান্ট-বেসড ডায়েট কী?
মূলত উদ্ভিদ ভিত্তিক ডায়েট। ফল, সব্জি, বাদাম (nuts), বীজ (seeds) এই ডায়েটের মূল অংশ। জায়গা পায় হোল গ্রেন, বিন এবং লেগুমি (legumes)।  যারা ভেগান (vegan) তাঁরা মূলত এই ধরনের ডায়েট মেনে চলেন। কোনওরকম প্রাণীজ খাবার তাঁরা খান না। তবে কিছু কিছু ব্যক্তি এর সঙ্গে সামান্য কিছু প্রাণীজ প্রোটিনও খেয়ে থাকেন।

প্রস্টেট সুস্থ রাখতে কী প্রভাব?
আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশান (american journal of clinical nutrition)-এর রিপোর্ট অনুযায়ী নিরামিষ বা উদ্ভিদ ভিত্তিক ডায়েটে থাকলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। ৬৫ বছরের নীচের ৪৭ হাজার পুরুষের উপর সমীক্ষা চালিয়ে এই দাবি করা হয়েছে।  আমেরিকান ইন্সটিটিউট ফর ক্যানসার রিসার্চ-এর তথ্য অনুযায়ী যাঁরা ভেগান ডায়েট বা কঠোর নিরামিষ ডায়েট মেনে চলেন তাঁদের ক্ষেত্রে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি অন্তত ৩৫ শতাংশ কমে যায়। 

বিশেষজ্ঞদের দাবি, উদ্ভিদ নির্ভর খাদ্যে অ্যান্টি কার্সিনোজেনিক (anticarcinogenic) উপাদান  থাকে। যা আদতে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
কী কী খাবার?
ফুলকপি বা ব্রকোলি
পেঁয়াজ, রসুন
টম্যাটো
গ্রিন টি 
হোল গ্রেইন (whole grain)

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্টেটের ঝুঁকি কমাতে উদ্ভিদ নির্ভর খাবারের সঙ্গেই প্রয়োজন শরীরচর্চা। স্ট্রেস (stress) কমানো এবং জীবনযাত্রার সার্বিক মানের দিকেও রাখতে হবে খেয়াল।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: হাড় ভাল রাখতে পাতে কম নুন, বেশি থাকুক ক্যালশিয়াম

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget